আমার লেখা কবিতা : " শূন্য বুক "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

শূন্য শব্দটা অনেক বড়। যখন একটা মানুষ শূন্য হয়ে যায় তার অস্তিত্ব নিয়ে টানা পড়ে। বর্তমানে আমাদের জীবনটা কিন্তু কারোর না কারোর উপর নির্ভরশীল। যখন কারো কাছ থেকে অনেক বেশি কষ্ট পায় এখনতো তার সবকিছুই শেষ হয়ে যায়। আর সব কিছু শূন্যে পরিণত হয়। একটা মানুষের পক্ষে একা থাকা খুবই কঠিন। আর একটা মানুষের পক্ষে এই কঠিন পরিস্থিতি নিয়ে বেঁচে থাকাই কঠিন। বর্তমানে মানুষ খুবই স্বার্থপর। কাউকে কষ্ট দেওয়ার সময় একটু চিন্তা-ভাবনা করেনা। আর এই জন্য একটা মানুষের জীবন ছারখার হয়ে যায়। তখন নিজের প্রিয় মানুষটাকে চোখ বন্ধ করতে পারে। কিন্তু চোখ খুললে তার কোন অস্তিত্ব পাওয়া যায় না। তখন নিজেকে খুবই শূন্য মনে হয়। আর নিজেকে এই শূন্য জীবনে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে হয়।

Pink & Blue Watercolor Painted Canvas Quote Instagram Post_20230810_203056_0000.jpg

শূন্য বুক

দুঃখ তুমি শুধু দিলে উপহার,
দু চোখে জল করে।
বুকে রক্ত ঝরে এখনো আমার,
কোনদিন খোঁজ তুমি না গো আমার।

নেই তো কোন প্রতিরোধ,
তোমাকে পিছু ফেরাবার।
সুখ বাধা বন্ধন,
এই মুহূর্তে ভেঙে চুরমার।

কষ্ট শুধু আমার,
শোকে তোমাকে হারাবার।
শূন্য বুকটা আমার,
কষ্টে জেগে ওঠা নতুন বালুচর।

আমার এই শূন্য বুকে,
নেই তো কোন সুখের দেখা।
তোমায় দেখেছি হৃদয়ের মাঝারে
পেয়েছে শুধু দুঃখ আর ছ্যাঁকা।

চোখ বন্ধ করলে দেখি তোমায়,
চোখ খুললে সবকিছু ধোঁয়াশা।
হৃদয়ের সব ভালোবাসা ,
সবকিছুই যেন মনের আশা।

কষ্টের মাঝে থাকছি আমি,
রয়েছি শুধু যন্ত্রনায়।
ভালোবাসা মিথ্যে ছিল,
ছিল শুধু ব্যথা আর যন্ত্রণা।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

শূন্য বুক কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন আপনি। আসলে একটা মানুষের পক্ষে একা থাকাটা অনেক বেশি কষ্টকর। এখন তো বেশিরভাগ জীবন কারো না কারোর উপর নির্ভরশীল এটা সত্যি। আপনি অনেক সুন্দর করে কবিতাটা লিখে সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। তেমনই আজকের এই কবিতাটিও খুব ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

ঠিক বলেছেন একটা মানুষের পক্ষে একা থাকাটা বেশ কঠিন। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কষ্টের মাঝে থাকছি আমি,
রয়েছি শুধু যন্ত্রনায়।
ভালোবাসা মিথ্যে ছিল,
ছিল শুধু ব্যথা আর যন্ত্রণা।

আপনি আজকেও অনেক সুন্দর করে কবিতা লিখেছেন। এই কবিতাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সব সময় অনেক সুন্দর করে কবিতা লিখেন যেগুলো খুব সুন্দর হয়। আজকের কবিতাটির নাম খুব সুন্দর ছিল শুন্য বুক। এরকম কবিতা গুলো পরবর্তীতেও আপনার কাছ থেকে দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আমার কবিতা নিয়ে অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু, শুন্য শব্দটা অনেক বড়। যখন কোন মানুষ শূন্য হয়ে যায় তখন তার একাকীত্ব তাকে অস্তিত্বহীন করে তোলে। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে জীবন টা অনেক নিঃশ্ব মনে হয়। শূন্য বুক নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার কবিতাটি আপনার কাছে পড়ে অনেক ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি বিরহ অনুভূতিমূলক কবিতা রচনা করে শেয়ার করেছেন। যেখানে ভালবাসার মানুষ অবহেলা আর দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। তখন অসহায় মন এতটাই নিঃস্ব হয়ে পড়ে তা অন্যকে বলে বোঝানো সম্ভব নয়। ঠিক তেমন একটি কষ্টের অনুভূতি শেয়ার করেছেন এই কবিতার মধ্যে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38