যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে , তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20230927_165105_0000.jpg

আজকে আমি খুব সুন্দর একটি শিক্ষনীয় টপিক আপনাদের সাথে শেয়ার করব। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে। তবে বুঝতে হবে তোমার লক্ষটি খুব ছোট। পৃথিবীতে যত ভালো কাজ বা সফল কাজ মানুষ করেছে এই কাজগুলো নিয়ে পিছনের মানুষ হাসি তামাশা অনেক করেছে। হাসি তামাশা করলে বুঝতে হবে কাজটি অনেক বড় এ কাজের সফলতা আশা করা যায়। দেখবেন এমন ভাবে আপনার কাজ নিয়ে হাসি তামাশা করবে আপনার মন মানসিক খারাপ হয়ে যাবে।

কিছু কিছু লোক আছে যারা মানুষের কাজ নিয়ে হাসি তামাশা করে। তারা জানে এই কাজটি সফল হবে চেষ্টা করলে সে সফলতা অর্জন করতে পারবে। এই কারণে ওই লোকগুলো এমন ভাবে হাসি তামাশা করে মানুষ লজ্জা পেয়ে অনেক সময় কাজ বন্ধ করে দেয়। যখন আপনি কাজটি বন্ধ করে দেবেন তখন ব্যর্থতা আপনার। এই কারণে কাজ না বন্ধ করে কাজ চালিয়ে যাওয়াটাই উত্তম। আপনি চেষ্টা করলে যে কোন কাজে সফলতা অর্জন করতে পারবে।

তবে কাজটি সফলতা অর্জন করতে হলে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। সেই লোকগুলো আপনার হাসি তামাশা করবে তখন আপনি বুঝবেন কাছ থেকে আপনার সফল হবেন। সফল কাজের পিছনে সমালোচনা অনেক বেশি থাকে। আর যখন আপনি দেখবেন আপনার কাজের কোন হাসি তামাশা নেই। তখন ওই কাজটি আপনার অনেক ছোট এ কাজ তেমন বড় না। যে কাজের সাইদা বড় না সেই কাজ বুঝতে হবে একদম সহজ। এই কাজের তেমন গভীরতা নেই।

তাই প্রত্যেক মানুষে ভালো কাজ করতে লাগলে সেই কাজের হাসির তামাশা বেশি থাকে। এমনভাবে হাসি তামাশা করবে যে মন মানসিকতা অনেক খারাপ হয়ে যাবে। এই কারণে মনে করবেন কাজের হাসি তামাশা যত বেশি ততই কাজগুলো গভীরতা অনেক বেশি। তাই আপনি ধরে নিতে হবে যে কাজে হাসি তামাশা বেশি সে কাজে সফলতা অনেক বেশি। আর হাসি তামাশা না থাকলে তখন ওই কাজের কোন সফলতা নেই বললে চলে। এবং কাজটি অনেক ছোট মনে করতে হবে।

তাই আপনাকে ধরে নিতে হবে আপনি কাজ শুরু করার সাথে সাথে যখন কাজটি নিয়ে হাসি তামাশা চলতেছে। তখন আপনি বুঝতে হবে আপনার কাজটি সফলতা অর্জন করতে পারবেন। এই কাজ নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে গেলে আপনার সফলতা আসবে। তাই আমি মনে করব যত বেশি কাজের মধ্যে হাসি তামাশা বেশি ততই আপনার কাজের সফলতা বেশি। আর যে কাজের হাসি তামাশা নেই সেই কাজটি ছোট। আশা করে আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

টাইটেলটা বেশ দারুন লিখেছেন আপু আর খুব সুন্দর ভাবে এ বিষয়টা আলোচনা করেছেন পোষ্টের মাঝে। আমিও সহমত আপনার কথার সাথে কারণ মানুষ যখন ভালো কোন কিছু আশা করে আর সেই লক্ষ্যে পৌঁছাতে চাই এই নিয়ে অনেক মানুষ আছে হাসি তামাশায় ফেটে পড়ে এবং তার লক্ষ্যে পৌঁছানোর সুযোগ না করে দিয়ে বরঞ্চ অবহেলা আর লাঞ্ছনায় স্বীকার করে। তবুও নিজের লক্ষ্যে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাইহোক বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই রাইটিং।

 3 years ago 

আমার পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কমেন্ট শুরু করব কি দিয়ে আমি বুঝতে পারছি না আপনার কথাটা ১০০% রাইট আপু। যদি নিজের লক্ষ্যটাকে নিয়ে মানুষ সমালোচনা না করে তাহলে আমার বুঝে নেওয়া উচিৎ আমার লক্ষ্যটা খুবই ছোট। মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করবে আপনাকে ছোট করবে এতে কিছু মনে করা যাবে না। মনে রাখতে হবে চেষ্টা যে করবে সফলতার সে অবশ্যই পাবে। ধন্যবাদ আপু খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি যখন একটি কাজ শুরু করবেন ওই কাজে হাসির তামাশা না থাকলে বুঝতে হবে কাজটি অনেক ছোট। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সু স্বাগতম আপু

 3 years ago 

খুব সত্যি কথা যেকোনো কাজে মানুষ সমালোচনা বা হাসাহাসি করে।এর জন্য থেমে গেলে চলবে না।থেমে গেলে যাওয়া মানেই হেরে যাওয়া।যে কাজ যত বড়, সেই কাজে ততো হাসি ও সমালোচনা।সেই হাসিটাকে মনে ধারণ করতে হবে। আর এগিয়ে গিয়ে দেখিয়ে দিতে হবে।অনেক ভালো লাগলো আপু,বিষয়টিকে নিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সফলতা কামের হাসি ঠাট্টা বেশি থাকে। অনেক সুন্দর করে আমার পোস্ট নিয়ে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি একদম যথার্থ বলেছেন আপু। বড় কাজ করতে গেলে মানুষজন এমনিতেই বিভিন্নভাবে নিরুৎসাহিত করতে থাকে। যাতে করে সেই কাজটা সম্পন্ন না করা হয়। কারণ কেউ কারো সফলতা দেখতে পারে না। বেশিরভাগ মানুষ শুধু নিজে সফল হতে চায়। তাই অপরের ভালো কাজে কিভাবে বাঁধা দেওয়া যায় সেই চিন্তা করতে থাকে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তবে এটি ঠিক ভালো কাজের সমালোচনা একদম বেশি থাকে। আর সমালোচনা না থাকলে বুঝতে হবে কাজটি তেমন বড় না। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কে কি বলল এই কথা মাথায় না নিয়ে আমরা যদি নিজের লক্ষ্যে এগিয়ে যাই তবে সফলতা অর্জন করতে পারব। আসলে সফলতা অর্জন করার জন্য নিজের ইচ্ছাশক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপু আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

তবে আপু কিছু কিছু মানুষ আছে আপনার লক্ষ্যকে বাধা দেওয়ার চেষ্টা করে। যাইহোক অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। এটি একদম ঠিক যে কাজের কোন আলোচনা নেই ওই কাজটি একদম ছোট। আর যে কাজের হাসি তামাশা করে ওই কাজটি বুঝতে হবে অনেক বড়। আর এই কাজে আপনি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। কারো কথায় কান না দিয়ে কাজগুলো করাই উত্তম। ধন্যবাদ আপনাকে শিক্ষনীয় টপিক নিয়ে পোস্ট করার জন্য।

 3 years ago 

কাজের সমালোচনা থাকলে বুঝতে হবে কাজটি অনেক বড়। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38