ভার্সিটিতে করা আমার কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ3 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি ভার্সিটি গিয়ে কিছু ফটোগ্রাফি করেছি যা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে আমার করা কিছু ফটোগ্রাফি দেখে আসি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

1000012561.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


আমার আজকে ক্লাস ছিল ফোর্থ ফ্লোরে। দুপুর ১২ টা ৩০ মিনিটে আমাদের ইংরেজি ক্লাস ছিল। সেই অনুযায়ী আমি দশ মিনিট আগেই ক্লাসের সামনে হাজির হই কিন্তু আগের ক্লাসটি এখনো শেষ হয়নি তাই ক্লাসরুমের সামনে থেকেই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে নেই। এই সময় এখানে অনেক বাতাস প্রবাহিত হচ্ছিল যা মনকে মুগ্ধ করে তুলেছিল।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

1000012575.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমি তুলেছি ভার্সিটির ক্যাম্পাস থেকে। ক্লাস শেষে আমরা কিছু বন্ধুরা মিলে এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিতে থাকি। এই সময় ভার্সিটির এই ফ্লোর থেকে ভার্সিটির বিশাল বড় মাঠটি খুবই চমৎকার দেখাচ্ছিল। ভার্সিটির এত বড় মাঠ, পাশে এত সুন্দর একটি মসজিদ এবং সুন্দর মেঘগুলো যেন প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

1000012583.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমি আমার ভার্সিটির মাঠ থেকে তুলেছিলাম। বিকেলে ক্লাস শেষ করে আমরা যখন ভার্সিটির মাঠে যাই তখন এই অপরূপ সৌন্দর্য আমার চোখে পড়ে। ছবিটিতে দেখা যাচ্ছে মেঘগুলোর মাঝখান দিয়ে সূর্যের তীব্রতা। সাথে মেঘগুলো ও দেখতে ভীষণ ভালো লাগছে। আশা করছি ফটোগ্রাফিটি আপনাদের সবার ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

1000012581.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটা আমি তুলেছিলাম ভার্সিটির মাঠে। ছবিতে দেখা যাচ্ছে একদল ছেলে ক্রিকেট খেলছে। যেহেতু ক্রিকেট আমার অনেক বেশি ভালো লাগে তাই তাদের ক্রিকেট খেলার একটি ফটোগ্রাফি করে নিই। সামনেই বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা রইল। ক্লাস শেষ করে এরকম ক্রিকেট খেলার মজাই আলাদা।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

1000012598.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি ভার্সিটি থেকে বের হওয়ার পর করেছিলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, ছবিতে দেখতে পাই একটি বিমান ভার্সিটির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। ভার্সিটির লোগোটির সাথে আকাশের উড়ন্ত বিমানের দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই সাথে সাথে এটির ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

1000012601.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি করেছিলাম আমরা ভার্সিটি থেকে বের হয়ে শাটল বাসের জন্য অপেক্ষা করার সময়। আমরা ভার্সিটি থেকে বের হই সন্ধ্যার কিছুক্ষণ আগে, ভার্সিটির বাসের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় এখান থেকে ভার্সিটির বিল্ডিংটি খুবই সুন্দর দেখাচ্ছিল। তাই ফোন বের করে ভার্সিটির বিল্ডিং এর এই সুন্দর ফটোগ্রাফিটি করে নেই।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

ভার্সিটিতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক পরিবেশে সময় কাটতে পারলে বেশ ভালো লাগে। প্রকৃতির মুহূর্ত গুলো অনুভূতি সত্যি বেশ অসাধারণ। এতো চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আর আগেও আপনার ইউনিভার্সিটির ফটোগ্রাফি দেখেছিলাম। বেশ ভালো লেগেছিল। আজকে আবার একটা পোস্ট শেয়ার করেছেন। সত্যি আপনার ইউনিভার্সিটি ক‍্যাম্পাস টা বেশ সুন্দর। উপরের ভিউ ক‍্যাম্পাসের মাঠ ক্রিকেট খেলার দৃশ্য। পাশাপাশি সন্ধ‍্যা বেলায় বাসের জন্য অপেক্ষা করা। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই ভাই আপনাদের ইউনিভার্সিটি দেখতে অনেক সৌন্দর্যপূর্ণ। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি নতুন ভার্সিটিতে গিয়ে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। নতুন ভার্সিটিতে নিশ্চয়ই খুব ভালো দিনকাল কাটাচ্ছেন। তবে ভার্সিটির আশপাশে যেসব ফটোগ্রাফি গুলো করেছেন সেগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

নতুন ভার্সিটিতে খুব সুন্দর সময় কাটাচ্ছেন আশাকরি।আপনার তোলা আজকের ফটোগ্রাফি গুলো এক কথায় চমৎকার লেগেছে আমার কাছে।আকাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনি চমৎকার ফটোগ্রাফি করেন। সুন্দর বর্ননার সাথে ফটোগ্রাফি গুলো দারুন লাগলো।ধন্যবাদ ভাইয়া আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38