বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলা|| ⚽ ⚽

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা সবাই জানেন যে, আমি রোজ বিকেলে নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে যাই। কালকে আমি ঠাকুরগাঁও গিয়েছিলাম জন্য বিকেলে ফুটবল খেলতে যেতে পারিনি। কিন্তু আজকে সকালে ঠাকুরগাঁও থেকে নীলফামারী ব্যাক করেছি, এবং প্রতিদিনের মতো আজকেও বিকেলে নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। আজকের ফুটবল খেলার অনুভূতি, ফুটবল খেলার সময় আপনাদের মাঝে পোস্ট আকারে তুলে ধরবো। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করেই শুরু করা যাক।

IMG_20230721_222316.jpg

ফুটবল খেলতে আমার অনেক ভালো লাগে তাই প্রতিদিন বিকেলে আমি নীলফামারী বড় মাঠে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলি। আজকেও বিকেল পাঁচটার পরে আমি বাসা থেকে বের হই আমার গন্তব্য ছিল নীলফামারী বড় মাঠ। প্রায় দশ মিনিটের মধ্যেই আমি নীলফামারী বড় মাঠ পৌঁছে যাই। সাড়ে পাঁচটার মধ্যে সকল প্লেয়ার মাঠে চলে আসে।

IMG_20230721_222817.jpg

এরপর দুইটি ক্যাপ্টেন দল ভাগ করে নেয়। প্রতিটি দলে দশজন করে খেলোয়াড় ছিল। দল ভাগ করার পরেই আমাদের খেলা শুরু হয়ে যায়। দুই দলেরই প্লেয়ার অনেক ভালো ছিল তাই খেলাটি বেশ জমে উঠেছিল। দুই দলের খেলোয়াররাই অনেক চেষ্টা করছিল একটি গোল করার জন্য কিন্তু শেষমেষ কোন দলই বলে দেখা পাচ্ছিল না। আমি মিডফিল্ডে খেলি, প্রয়োজনে ডিফেন্স কিংবা অ্যাটাকিং নিয়ে চলে যাই।

IMG_20230721_223408.jpg

প্রায় ২০ মিনিট পর আমাদের দল থেকে রাকিব একটি গোল করে, সবাই মিলে আনন্দে সেই গোলটি সেলিব্রেশন করি। এরপর আবার আমাদের খেলা শুরু হয়ে যায়। গোল দেওয়ার পরেই বিপক্ষ টিম আরো অ্যাটাকিং খেলা শুরু করে দেয়। তারা একটার পর একটা ভালো এটাক দিয়ে যাচ্ছিল কিন্তু বলে দেখা পাচ্ছিল না। এরই মাঝে আমরাও টুকটাক অ্যাটাক দিচ্ছিলাম। এভাবে খেলা চলতে থাকে। আমাদের দলের ডিফেন্স বেশ ভাল ছিল তাই তারা এত অ্যাটাক দিয়েও একটি গোল করতে পারছিল না।

IMG_20230721_224103.jpg

এভাবে খেলা চলতে থাকে। খেলার একদম অন্তিম মুহূর্তে তাদের ফরওয়ার্ড প্লেয়ার সজল একটি অসাধারণ গোল করে বসে। আমরা সবাই হতাশ হয়ে পড়লাম, তারা এত চেষ্টার পরে শেষমেষ একটি করে দেখা পেল। সজল গোলটি করার প্রায় দুই মিনিট পরেই আমাদের খেলা শেষ হয়ে যায়। এবং খেলার রেজাল্ট ১-১ গোলে ড্র হয়। দুই দলই বেশ চমৎকার খেলেছিল। অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই দলের মাঝে। শেষ পর্যন্ত দুই দলের কোন দলই জয়ী হলো না। ম্যাচটি ড্র হয়ে যায়। খেলা শেষ করে সবাই সবার বাড়ি চলে যায়। আজকের খেলাটি আমি অনেক ইনজয় করেছি। বন্ধুরা সবাই মিলে বিকেলে মাঠে একসাথে ফুটবল খেলতে বেশ ভালই লাগে।

IMG_20230721_224643.jpg

আজকের মত এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সবাইকে ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

পড়ন্ত বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলার অনুভূতি সত্যি বেশ অসাধারণ। এখন ব্যস্ত থাকার কারণে তেমন একটা ফুটবল খেলা হয় না । আগে বন্ধুদের সাথে অনেক ফুটবল খেলতাম । আসলে ফুটবল খেলার আনন্দটাই অন্যরকম। আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে ফুটবল খেলার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

ডিফেন্স, মিডফিল এগুলো আমি কোন কিছুই বুঝিনা ভাইয়া। শুধু ডাব ডাব করে তাকিয়ে ফুটবল খেলা দেখি। এজন্যই তো অনেকে বলে ফুটবল খেলা কিছু বুঝস,শুধু খালি মেসি মেসি করস। যাইহোক আপনার ফুটবল খেলার গল্প শুনে বেশ মজা পেলাম ভাইয়া। এতে একদিকে যেমন শরীরের স্বাস্থ্য ভালো থাকে, অন্যদিকে মনটা থাকে ফুরফুরে।

 3 years ago 

আপনার ফুটবল খেলা দেখে আমার ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল। আমরাও বন্ধুরা মিলে বাড়ির পাশে একটা মাঠ আছে। সেখানে রোজ বিকেলে খেলাধুলা করতাম। এখন যার যার মতো কাজে ব্যস্ত। কারো সাথে ঠিকমত দেখা হয় না। ঈদে মাঝে মাঝে সব বন্ধুরা এক হয়।

 3 years ago 

মানুষের জীবনে বয়স সবকিছু করায়। একটা সময় আমি প্রচুর পরিমাণ ফুটবল খেলেছি। সকাল বিকেল দুপুর দেখা নেই যখন ইচ্ছা হয়েছে তখনই ফুটবল খেলেছে। কিন্তুু এখন একটু ইচ্ছা করে না ফুটবল খেলতে। যখন স্কুলে পড়তাম তখন কড়া রোদ পড়ছে তার মধ্যেও খেলে যাচ্ছি। বিকেল বেলায় বন্ধুদের সাথে মিলে ফুটবল খেলার মুহূর্তটা কিন্তুু অন্যরকম। আপনারা দুই দলে খেলা খেলেছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এক এক গোলে ড্র হয়েছে। সব মিলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন বন্ধুদের সাথে ফুটবল খেলার মধ্য দিয়ে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একটা সময় বন্ধুবান্ধবদের নিয়ে আমরা নিজেরাও অনেক খেলাধুলা করতাম। যদিও সে সময় গুলো হারিয়ে ফেলেছি সময় স্বল্পতা ব্যস্ততা ও জীবনে তাগিদে। তবে সে সময় গুলোকে এখনো মিস করি। ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

বিকেলবেলা বন্ধুদের সাথে খেলার মজাটাই আলাদা। আর সত্যি বলতে খেলাধুলা করলে নিজের শরীরও ভালো থাকে। ধন্যবাদ সবার মাঝে অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

বিকেল বেলায় এভাবে খেলাধুলা করার মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ রয়েছে। বন্ধুবান্ধব সবাই মিলে দেখছি বেশ ভালোই খেলাধুলা করেন আপনারা প্রত্যেকদিন বিকেল বেলায়। এই খেলার মধ্যে তো দেখছি ড্র হয়ে গিয়েছে। তবে বেশ ভালোই ইনজয় করেছিলেন এটা জেনে ভালো লাগলো। মুহূর্তটা অনেক সুন্দর করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে। আপনার খেলাধুলা করার মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করলাম।

 3 years ago 

ফুটবল খেলা পুরো বিশ্বে অনেক জনপ্রিয় একটি খেলা। তবে বেশিরভাগ ছেলেরা ফুটবল খেলা অনেক পছন্দ করে খেলতে। আপনি নীলফামারী বড় মাঠে নিজে ও ফুটবল খেলেছেন। তবে মনে হয় আপনাদের ফুটবল খেলা ম্যাচটি অনেক মজাই হয়েছে। কারণ এক এক গোলে ফুটবল ম্যাচ টা হল। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ফুটবল খেলার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুটবল খেলা আমার অনেক প্রিয় খেলা। ফুটবল খেলা নিয়ে আমার অনেক বড় একটা স্মৃতি আছে। যাইহোক বিকেল বেলা বন্ধুদের সাথে নীলফামারী বড় মাঠে ফুটবল খেলেছেন। প্রথমে আপনারা গোল করে এগিয়ে গেলেও পরবর্তীতে ম্যাচটি ড্র হয়ে যায়। এক এক গোল ড মানে ম্যাচটি অনেক মজা হয়েছে। আর খেলাধুলা শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদের মাঝে খেলার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি খেলাধুলার মুহূর্ত আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আজকের এই ব্লগে। খুবই ভালো লাগলো এই খেলা দৃশ্য দেখে। শরীর ভালো রাখার জন্য আমাদের এভাবে মাঝেমধ্যে খেলাধুলা করা একান্ত প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39