ভার্সিটিতে করা কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ3 years ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি ভার্সিটি গিয়ে কিছু ফটোগ্রাফি করেছি যা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে আমার করা কিছু ফটোগ্রাফি দেখে আসি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

1000011285.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এটি আমাদের ভার্সিটির নামের লোগো। আমি যখন ক্লাস করার জন্য ভার্সিটি গিয়েছিলাম তখন ভার্সিটির গেটে ঢুকেই এই ফটোগ্রাফিটি করেছিলাম। খুবই সুন্দরভাবে ইউয়াইইউ লেখাটি এখানে হাইলাইট করা হয়েছে যা দেখতে বেশ ভালো লাগছে। তাই এই লোগোটির ফটোগ্রাফি করে নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

1000011280.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমি তুলেছি ভার্সিটির টপ ফ্লোর থেকে। ক্লাস শেষে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য টপ ফ্লোরে গিয়েছিলাম। এখান থেকে পুরো এলাকার খুবই সুন্দর একটা ভিউ আসে ও এখানকার শীতল বাতাস মনকে মুগ্ধ করে তোলে। এখান থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

1000011042.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমার ডিপার্টমেন্ট এর সামনে থেকে তুলে ছিলাম। আমি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমাদের ডিপার্টমেন্ট ৪ তালায়। যখন আমি ক্লাস করার জন্য ৪ তালা গিয়েছিলাম তখন সেখান থেকে এই সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে নেই। এখান থেকে প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছিলো। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ফিলিংস অন্যরকম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

1000011227.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি ভার্সিটি বসে তুলেছিলাম। আমি যেখানে বসে ছিলাম সেখান থেকে ভার্সিটির পুরো মাঠটি খুবই চমৎকার ভাবে আসছিলো। আমাদের ভার্সিটির মাঠটি অনেক বড় ও সুন্দর। এখানে ভার্সিটির ছেলেরা খেলাধুলা করে। এটির প্রথমের দিকের মাঠটি হলো ফুটবলের মাঠ ও পরের দিকের মাঠটি হলো ক্রিকেটের মাঠ।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

1000011275.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি আমি টপ ফ্লোর থেকে তুলেছিলাম। এখান থেকে আকাশের মেঘগুলো খুবই চমৎকার লাগছিলো। ভার্সিটির মাঠের পরেই দেখা যাচ্ছে সুন্দর কাশফুলের বাগান। এখান থেকে সারি সারি কাশফুলের বাগান দেখে খুবই ভালো লাগছিলো। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য ছিলো দেখার মতো।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

1000011057.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি ভার্সিটির ক্যাম্পাস থেকে। এখান থেকে ভার্সিটির মাঠ এ হাওয়া খেলা উপভোগ করা যাচ্ছিলো। দূরে দেখা যাচ্ছে যেই একটি মসজিদ নির্মাণের কাজ চলছে। এই মসজিদটির ডিজাইন অনেক সুন্দর। মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে এটি দেখতে খুবই সুন্দর লাগবে। এই মসজিদটিও ভার্সিটির অন্তর্গত।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

ভার্সিটিতে করা কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো। আসলে এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এগুলোর সৌন্দর্য যেমন অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে তেমনি দেখতেও মনোমুগ্ধকর লাগছে। বর্ণনাটাও শেয়ার করার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে দেখতে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভার্সিটি থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলেন। ভার্সিটির বিভিন্ন জায়গার এত সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে। বাহিরের পরিবেশটারও অনেক সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছিলেন। আপনি কিন্তু বেশ দারুন ফটোগ্রাফি করতে পারেন এটা বলা লাগে। আপনার করা এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো পরবর্তীতেও আমরা দেখতে পাব আশা করছি।

 3 years ago 

অবশ্যই এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আবার ও আপনাদের মাঝে হাজির হবো দোয়া রাখবেন।

 3 years ago 

ভার্সিটিতে করা চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম ভাইয়া। ‌ ভার্সিটির বিভিন্ন জায়গা গুলো সত্যি অনেক সুন্দর ছিল। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা আছে দেখে বোঝা যাচ্ছে। এরকম সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করুন ভাইয়া। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

চমৎকার ফটোগ্রাফি ছিল। আপনার ভার্সিটি টা সত্যি বেশ সুন্দর সেটা আপনার ফটোগ্রাফি পোস্ট দেখেই বুঝতে পারলাম। ভার্সিটির লোগো টপ ফ্লোর থেকে প্রকৃতি সামনের খেলার মাঠ। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ভার্সিটি টা। ধন্যবাদ আপনার ভার্সিটি থেকে করা ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি ভার্সিটিতে গিয়ে খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে ভার্সিটিতে ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে হা করে তাকিয়ে রইলাম। বিশেষ করে মনে হয় ভার্সিটির পরিবেশ অসাধারণ। এবং ভার্সিটির লোগোটি দেখে খুব ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ভার্সিটির ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও চমৎকার ভার্সিটির ফটোগ্রাফি গুলো।ভার্সিটিতে গিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। কিছুদিন আগে আপনার ভার্সিটির একটি পোস্ট দেখেছিলাম। আর আজকে আপনি ভার্সিটির খুব চমৎকার চমৎকার জায়গা গুলোর ফটোগ্রাফি করেছেন। তবে সবগুলো ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37