You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৫

in আমার বাংলা ব্লগ2 years ago

সম্পর্কগুলোই এমন,
সময়ে-সুযোগে প্রতিশোধের নেশায়
আপন মানুষগুলোর রং পাল্টে যায়।
দুনিয়াটাই এমন,
আবেগে-অনুভূতিতে ভালোবাসার পরশ
আড়ালে-আবডালে প্রতিহিংসায় কর্কশ।

কিছু সম্পর্ক এ যেন শুধু নামেই সম্পর্ক
সবসময় খোঁজে শুধু প্রতিশোধের নেশা,
সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে তাদের
ভয়ানক কিছু স্বার্থের মেলামেশা।।

স্বার্থ যেন এই দুনিয়ার প্রধান সম্বল
স্বার্থ হারালেই হারাবে যেন,
দুনিয়ার সব সম্পদ, তাইতো
এতো আহাজারি, প্রতি হিংসা পরায়ণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63861.21
ETH 1783.63
USDT 1.00
SBD 0.39