You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১১

in আমার বাংলা ব্লগ2 years ago

থেমে যাচ্ছে স্পন্দন
নির্জীব হৃদয়ের অনুভূতি,
সময়ের নির্মম কশাঘাতে
বিবর্ণ হৃদয়ের আকুতি।

থমকে আছে স্পৃহা
নিশ্চল হৃদয়ের ব্যকুলতা,
সময়ের আঘাতে ক্ষতবিক্ষত
নিস্তেজ হৃদয়ের চঞ্চলতা।

নিঃশেষ আমার স্তব্ধ হয়ে যাচ্ছে
আস্তে আস্তে আমি বিলীন হয়ে যাচ্ছি,
তোমার নির্মম আঘাতের কারনে
আজ আমি দিশেহারা এক পথযাত্রী।

থমকে যাচ্ছে জীবন আমার
তোমার কঠিন কষাঘাতের কারণে,
সতেজতা ফিরবে কি আর কোনদিন
নিঃস্ব এই অনিশ্চয়তার জীবনে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63435.65
ETH 1784.66
USDT 1.00
SBD 0.39