You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৭

in আমার বাংলা ব্লগ3 years ago

হৃদয়ের গভীরে থাকা কল্পকথা
বারবার জাগ্রত হয় স্বপ্নগাঁথা
কিভাবে বুঝাই তাকে গোপন কথা
মনের অন্তরালে জমানো ব্যথা।

ভালোবাসার আকাশে কল্পনার রং
হৃদয়ের সীমানায় উত্তাল জল
আশা নিরাশায় অস্থিরতার ভয়
শঙ্কিত হৃদয়ে উজ্জ্বল পরাজয়।

মনের অনন্ত গহীনে ঘুমিয়ে থাকা কিছু
অব্যক্ত অনুভূতি বার বার বলে যায়,
তুমি আছো আমার হৃদয় গহীনে
যেখানে অভিমানগুলো কেঁদে কেঁদে যায়।।

দূর আকাশের তারা গুনে রাত্রি পোহাই
আর মনে মনে কল্পনা বুনি আমি একাই,
আশা নিরাশার দোলাচোলে এই বুঝি
আমার জীবন থেকে তোমাকে হারা ই।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63952.51
ETH 1802.92
USDT 1.00
SBD 0.38