You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬১
তোমার মায়ায় মন উতালা
হৃদয়ে তীব্র তৃষ্ণা
তোমার অপেক্ষায় মন অস্থির
হৃদয়ে তীব্র খরা।
তুমি সজীবতার পরশ হয়ে
হৃদয়ের মাঝে থাকো
তৃমি বৃষ্টির শীতলতা হয়ে
ভালোবাসার আর্দ্রতায় ভাসো।
তোমার প্রেমে অন্ধ হয়ে আমি
দুনিয়া গেছি ভুলে,
তোমার প্রেমের উষ্ণ ছোয়ায়
মন যে আমার দোলে।।
তোমার পরশে পাই ফিরে আমি
নতুন করে বাঁচার আশা,
তুমি আমার প্রস্ফুটিত গোলাপ
তুমি আমার ভালোবাসা।।