You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৮

in আমার বাংলা ব্লগ3 years ago

পড়ন্ত বেলায় নির্দ্বিধায়
তোমাকে কিছু বলার ছিলো
তুমি শুনবে?
সূর্যের শেষ আলোয় তোমায় দেখে
আমি শুধু অবাক হয়েই চেয়েছি,
আমাদের দেখা হোক এই ভাবেই
সময়ে অসময়ে বিশ্বাসে অবিশ্বাস।

বিকেল শেষে সন্ধ্যার আগমনে
বলবো কিছু তোমায় চুপি চুপি
শুনবে কি তুমি তা আনমনে?

পড়ন্ত বিকেলে তোমায় দেখে
বার বার আমি শুধুই ভেবেছি,
হঠাৎ করেই যদি প্রতিনিয়ত দেখা হতো
কথা হতো হাতে হাত রেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37