কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের মাঝে যে পোস্টটি শেয়ার করব সেটি হলো একটি ফুলের নকশা তৈরি। আশা করি সবার ভালো লাগবে। বন্ধুরা এটি আমার ফুলের নকশা তৈরীর প্রথম পোস্ট। খুব অল্প সময় এবং শ্রম দিয়ে খুব সহজেই কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি করা যায়। নিচে আমি কাগজ দিয়ে ফুল তৈরীর প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছি। চলুন তাহলে শুরু করা যাক-
| পোস্ট ক্যাটাগরিঃ ক্রি য়ে টি ভ পোস্ট। |
| পোস্টের নামঃ কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি। |
| পোস্টের তারিখঃ ১৩ ই কার্তিক ১৪২৯ খ্রিস্টাব্দ(বাংলা)। |

| চিত্রঃ ফুলটির সর্বশেষ দর্শন। |
ক্রি য়ে টি ভি টি একটি শিল্প। আর এই শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। আমরা হয়তো সরাসরি আমাদের শিল্পকে সবার মাঝে শেয়ার করতে পারছি না। কিন্তু ভার্চুয়ালি ভাবে আমরা সবাই আমাদের শিল্পকে সকলের মাঝে তুলে ধরতে পারছি, এটা ও হয়তো বা কারো কাজের অনুপ্রেরণা বা শিক্ষার অন্যতম মাধ্যম হতে পারে। আর এই কাজটি আমরা যে প্লাটফর্মের মাধ্যমে করতে পারছি সেটা হচ্ছে আমার বাংলা ব্লগ। এই জন্য আমার বাংলা ব্লগকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন।

- সাদা কাগজ এক টুকরা।
- একটি কাঁচি।

বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক-
প্রথমে বর্গাকার আকারের একটি সাদা কাগজ নিলাম। এবার সাদা কাগজটিকে এক পাশের এক কর্নার থেকে নিচের চিত্রের মতো করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে অতিরিক্ত অংশ কাঁচি দিয়ে কেঁটে ফেললাম।


কাঁচি দিয়ে কাটার পর কাগজটিকে পূনরায় খুলবো, খোলার পর যেদিক থেকে আগে ভাঁজ করা হয়েছে তার বিপরীত দিক থেকে মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিব। তারপর আবার কাগজটিকে নিচে দেখানো চিত্রের মত করে ভাঁজ করব। দ্বিতীয়বার ভাঁজ করা কাগজটিকে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিব।


এবার কাগজটিকে কাঁচি দিয়ে কাঁটার জন্য পেন্সিল দিয়ে নির্দিষ্ট স্থানে একটা দাগ কেটে নেই। যাতে করে কাগজটি কাটতে আমার সুবিধা হয় এবং মাপ মতো কাঁটা যায়। কাগজটিকে সোজা করে কাটার পর এবার ডিজাইন করে কাটার জন্য কাগজটির গাঁয়ে পেন্সিল দিয়ে নির্দিষ্ট জায়গায় দাগ দিয়ে মার্ক করে নেই, যাতে আমার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়।


এবার পেন্সিল দিয়ে অংকন করা নির্দিষ্ট জায়গাগুলো পেন্সিলের কালি দিয়ে গাঁড়ো করে নিলাম, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে, কোন জায়গাটা আমি কাঁচি দিয়ে কেটে আলাদা করে ফেলব। এরপর কাঁচি দ্বারা পেন্সিল দিয়ে গাঁড়ো করা অংশটা কেটে ফেললাম।


সর্বশেষ ডিজাইন করে কাঁটা অংশটি আমি আস্তে আস্তে খুললাম। খোলার পরে আমি আমার কাঙ্খিত ফুলের ডিজাইনটি পেয়ে গেলাম।

| চিত্রঃ ফুলটির সর্বশেষ দর্শন। |
প্রতিটি ক্রি য়ে টি ভি টি র মধ্যেই একটি চাওয়া-পাওয়া থাকে। সবারই চাওয়া থাকে এটি যেন প্রত্যেকের জন্য ভালো কিছু হয়। সুতরাং আমি সব সময়ই চেষ্টা নিজের সেরাটা দেওয়ার জন্য। জানি না কতটা স্বার্থক হতে পেরেছি। তবে আমার বাংলা ব্লগের সকলের সহযোগিতা এবং ভালোবাসা সাথে থাকলে সব কিছুই সম্ভব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।




কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি বাহ্ দারুন আইডিয়া ছিলো। এসমস্ত রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন সবারই চাওয়া থাকে এটি যেন প্রত্যেকের জন্য ভালো কিছু হয়। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি কমেন্টের জন্য।
কাগজের নকশা করা কিংবা ফুল তৈরি করা হয়তো খুবই অল্প সময়ে করা সম্ভব হয়। কিন্তু একবার যদি ভুল হয়ে যায় তাহলে আর মেলানো যায় না। আপনার তৈরি করা ফুলের নকশাটি খুবই সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
জী আপু ঠিকই বলেছেন, একবার ভুল হলে, মেলানোটা অনেক কষ্টকর ধন্যবাদ আপু পেজেটিভ একটা মন্তব্য করার জন্য
সাদা কাগজ দিয়ে ফুলের নকশা তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রথমে আমি ভেবেছিলাম যে আপনি এটা রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। কিন্তু পরে যখন আপনার পোস্টের ধাপ গুলো দেখতে পেলাম তখন বুঝতে পারলাম নিচের দিকে আপনি একটা রঙিন কাগজ রেখে দিয়েছেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্যের জন্য।
সঠিক ভাবে কাগজ কেটে এমন সাজানো সত্যিই কঠিন কাজ। আপনি বেশ সুন্দর ভাবে স্মুথলি কেটেছেন। একফোঁটাও তেড়া বাঁকা হয় নি। আর প্রতিটি স্টেপ ভালোই দেখিয়েছেন।আপনার হস্তশিল্পের আরো কিছু কার্য দেখার আশায় রইলাম।
অবশ্যই আপু, সামনে আরো থেকে আরো সুন্দর সুন্দর হস্তশিল্প এর কাজ দেখতে পাবেন।
ভাইয়া আপনার রঙ্গীন কাগজ দিয়ে ফুল বানানোর বিষয়টি আমার বেশ ভাল লেগেছে। ছোটবেলায় আমরা এরকম অনেক ফুল বানাতাম।
ধন্যবাদ আপু আমার কাজটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
ভাইয়া এটা আপনি ঠিক বলেছেন যে শ্রম দিয়ে খুব অল্প সময়ে কাগজের সুন্দর ফুলের নকশা ডিজাইন তৈরি করা যায়। কিন্তু যেখানে আপনি যত বেশি সময় ব্যবহার করবেন সে জিনিস ততো বেশি সুন্দর হবে। খুব সুন্দর একটি ফুলের নকশা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।