আমার আজকের পোস্টঃ স্বরচিত একটি গজল-মালিক আমার আল্লাহঃ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

বিসমিল্লাহির রহমানির রহিম।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার আজকের পোস্ট হচ্ছে আমার স্বরচিত একটি গজল। বন্ধুরা আমি ছোট বেলা থেকেই গান, কবিতা, ছড়া, বিভিন্ন রম্য রচনা লিখতাম। সেই অভ্যাস এখনো রয়ে গেছে তাই সময় পেলেই গান, কবিতা এবং গজল নিজেই এবং গাওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমার নিজের লেখা একটি গজল আপনাদের মাঝে কভার করার জন্য আসলাম। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের গজলটি। আমার গজলের শিরোনাম হচ্ছে-মালিক আমার আল্লাহ।

গজলটি প্রথমে আপনাদের মাঝে লিখিত আকারে তুলে ধরলামঃ


গজলটির ইউটিউব লিংকঃ

গজলঃ মালিক আমার আল্লাহ


গীতিকার, সুরকার এবং শিল্পীঃ আজিজুল মিয়া (@azizulmiah)


মালিক আমার আল্লাহ
রিজিক তার-ই হাতে।।
এই দুনিয়ায় যা কিছু হয়
হয় তারই ইশারাতে।

মালিক আমার আল্লাহ
মৃত্যু তার-ই হাতে।।
করবো ভয় তাই তো তাকে
সব ই তিনি দেখে।
মালিক আমার আল্লাহ..

মালিক আমার আল্লাহ
ভালো মন্দ তারই হাতে।।
এই দুনিয়ায় যা কিছু হয়
হয় তারই ইশাররাতে।
মালিক আমার আল্লাহ..

মালিক আমার আল্লাহ
তিনিই পালনকারী।।
সুখে-দুঃখে তাই তো তাকে
সারাক্ষণ স্মরণে রাখি।
মালিক আমার আল্লাহ..

মালিক আমার আল্লাহ
তিনিই আমার সব।।
এই বিশ্বাসেই আমি তার বান্দা
তিনি আমার রব।
মালিক আমার আল্লাহ..

বন্ধুরা, এই ছিলো আমার নিজের কন্ঠে কভার করা মালিক আমার আল্লাহ শিরোনামের গজলটি আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে আপনাদের প্রতিক্রিয়া জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

Sort:  
 3 years ago 

খুবই চমৎকারভাবে স্বরচিত একটা গজল কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা গজল টা আপনার কন্ঠে শুনতে পেরে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব চমৎকার একটি গজল নিজের গলায় গিয়ে উপহার দিয়েছেন। আপনার শেয়ার করা গজল আমার কাছেও বেশ ভালো লেগেছে ভাই। আপনার লেখা গজলটা আপনার কণ্ঠে শুনতে পেয়ে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আসলে প্রতিটি লাইন আপনি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি গজল শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার মধুর সুরে গজলটি শুনে মনটাই ভালো হয়ে গেল। আপনি গজলটি খুবই সুন্দর ভাবে গিয়েছেন এবং আপনার গজলের গলাটাও বেশ ভালো মাশাল্লাহ। এভাবেই চেষ্টা করতে থাকুন দেখবেন একদিন ঠিকই লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38