আমার আজকের পোস্ট // সন্তানের হাসি মা-বাবার কাছে দুনিয়ার মুল্যবান সম্পদঃ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

বিসমিল্লাহির রহমানির রহিম।


কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

বন্ধুরা, আমরা যারা আমার বাংলা ব্লগে কাজ করছি সবাই হয়তো বাবা হইনি। কিন্তু যারা বাবা অথবা মা হয়েছি তারা জানি যে সন্তান আমাদের কাছে কতটা আপন। আজকে এই বিষয় নিয়ে পোস্ট করবো এটা আমার ধারণায় ছিলো না। কিন্তু কি নিয়ে পোস্ট করবো এটা চিন্তা করতে গিয়ে মোবাইলে ছোট ছেলের ছবি দেখে আমার কেন জানি মনে হলো এটা নিয়ে একটা পোস্ট করা যায়।

IMG_20230904_073207_680.jpg

চিত্রঃ ১


যাই হোক বলছিলাম আমার সন্তানদের কথা। আমার ছোট ছেলে আয়ান। ওর বয়স মাত্র ৯ মাস। প্রতিবার বাড়ি থেকে আসার সময় ওকে ছেড়ে আসতে আমার খুব খারাপ লাগে। এইবার ওর জন্যই আমি একদিন বেশি ছুটি কাটালাম। মনে হয় দুনিয়াতে আমার যত ভালোবাসা, মায়া মমতা সব কিছুই ওদের জন্য। বড় ছেলে নিহানের বয়স ৯ বছর। নিহান এখন অনেক কিছুই বুঝে যে বাবা চলে যাচ্ছে আবার আসবে।

IMG_20230904_073212_549.jpg

চিত্রঃ ২


কিন্তু আয়ান এসবের কিছুই বুঝে না, কিন্তু যখনই বাড়ি থেকে বের হই তখনই বুঝতে পারে যে বাবা কোথাও যাচ্ছে। সে তখন আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরে রাখে, কোল থেকে যেতে চায় না। অনেক মায়া লাগে তখন ওকে রেখে আসতে, মনে হয় কোন বন্ধন ছাড়াই আল্লাহ সন্তানের সাথে বাবা মায়ের এমন বন্ধনে আবদ্ধ করে রেখেছে, যে বন্ধনটা দুনিয়ায় কোন শক্তি চাইলেই ছিড়ে ফেলতে পারবে না। ওর হাসি আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি হাসি দুনিয়ার কোন কিছুর বিনিময়ে এই হাসি পাওয়া সম্ভব না।

IMG_20230818_173107_567.jpg

চিত্রঃ ৩


আজকে আসার সময় ওর মায়ের কোলে বসে একটা হাসি দিয়েছে যেটা আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দী করে রাখি। আমার মনে হয় দুনিয়ায় প্রতিটি বাবা মায়ের কাছেই সন্তানের এই হাসি অতুলনীয়। এই হাসি যেন মনের ফ্রেম এমনিতেই গেথে যায়। সন্তান যেন বাবা মায়ের কাছে আল্লাহর দেয়া দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আসুন আমরা এই সম্পদকে মানুষের মতো মানুষ করে এদের সুন্দর হাসিগুলোকে হৃদয়ে লালন করে সারাজীবন এই হাসিগুলোকে দেখে যাই।

IMG_20230818_173104_148.jpg

চিত্রঃ ৪


বন্ধুরা, এই ছিলো আজকে আমার ছোট ছেলে আয়ান এর মিষ্টি হাসি নিয়ে লেখা আমার আজকের পোস্ট। আশা করি আপনি ও আপনার সন্তানের এরকম কিছু হাসি নিয়ে আমাদের মাঝে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে অনেক সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করার জন্য।


পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ
ডিভাইসTecho provoir 4
ক্যামেরা13MQUAD
ক্যামেরায়@azizulmiah
লোকেশনমাদারীপুর


আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি টপিকের উপর আপনি লিখেছেন ভাই। আর আপনি সত্যি বলেছেন সন্তানের হাসি মা-বাবার কাছে পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। প্রতিটি মা-বাবাই সন্তানের মুখে হাসি দেখতে চায়। আপনার সন্তান আপনাকে অনেক বেশি ভালোবাসি বলেই বাড়ি থেকে আসার সময় হয়তো আপনাকে আসতে দিতে চায় না। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

দুনিয়ায় প্রতিটি মা-বাবার কাছে তার সন্তানের হাসি মূল্যবান। প্রতিটি মা-বাবায় চাই যেন তার সন্তানরা সবসময় হাসিখুশি থাকে। আজকে আপনি আপনার ছেলের হাসিমুখে থাকার একটি ছবি আপনার মোবাইলে বন্দী করে ফেলেছেন। অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37