অসমাপ্ত ভালোবাসার গল্প

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

অসমাপ্ত ভালোবাসার গল্প

carnations-6292136_960_720.jpg

image source

সকাল নয়টা বেজে দশ মিনিট। দাঁড়িয়ে আছি রাস্তার পাশে যাত্রী ছাউনির নিচে আর অপেক্ষা করছি কলেজ বাসের জন্য। সকালের কড়া রোদে সবকিছু যেন ঝলসে যাচ্ছে। আজ সকালে নাস্তাটা পর্যন্ত করতে পারিনি কারণ যদি বাসা থেকে দেরি করে বের হয় তাহলে আবার কলেজের বাসটা মিস করতে হতে পারে। হটাৎ করেই সে আমার পাশে আসে দাঁড়ালো। এখন হয়তো ভাবছেন ও টা আবার কে? সত্যি বলতে ও কে আমিও জানি না কিংবা চিনি না কিন্তু সে একটা অদ্ভুত রকমের মানুষ কারণ বেশ কিছুদিন যাবৎ আমি খেয়াল করছি প্রতিদিন ঠিক এমন সময় সে এখানে আসে ও আমার পাশে দাঁড়ায় ও মিট মিট করে আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু সে কোথাও যাওয়ার জন্য এখানে আসেনা। যখন আমার বাস চলে আসে ও আমি কলেজ বাসে উঠে যাই ঠিক তখনি সে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনা প্রতিনিয়ত একই ভাবে ঘটছে।

আমি বিষয়টা নিয়ে মোটেও বিরক্ত হয়নি কিন্তু কেন হয়নি আমি জানি না। আমি কেন জানি ওর এই বিষয়টাকে উপভোগ করলাম। একদিন কিংবা দুইদিন না আজ প্রায় তিন মাস হয়ে গেলো। সে কখনো আমার সাথে কথাও বলেনি কিংবা কথা বলার চেষ্টা করেনি। শুধু আমার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবতো আর অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। যখন আমি ওর দিকে তাকাতাম ঠিক তখন সে একটা ভঙ্গিমা করে অন্য দিকে তাকিয়ে যেত। আর আমি মনে মনে ওর কান্ড দেখে খুব হাসতাম। একটা বিষয় বলে রাখা ভালো আমি বোকরা ও মুখোশ পরে কলেজ যেতাম তাই সে আমাকে কখনো দেখেছে বলে মনে হয় না। কিন্তু সে কিসের জন্য আমার কাছে আসতো ? সে কি আমাকে ভালোবাসে কিংবা আমাকে পছন্দ করে ? তাহলে সে কখনো আমার সাথে কেন কথা বলেনি ? তাহলে সে কেন আমার তার মনের কথা গুলো জানান দেয়নি। এই কথা গুলোই আমি কিছুদিন যাবৎ ভাবছি।

আর ওর কথা ভাবনার পিছনে কারণ কি জানেন আজ প্রায় তিন দিন হয়ে গেলো তাকে আর সেখানে আসতে দেখি না। আমার কেমন জানি এই সময়টা ওর এসব লুকোচুড়ি কান্ড দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর ওর এসব কান্ড ছাড়া ভালো লাগে না একা একা লাগে। আজ তিন দিন যাবৎ আমি ওকে চারদিকে তাকিয়ে খুজার চেষ্টা করেছি এমনকি একদিন কলেজ না গিয়ে সেখানে দাঁড়িয়ে ছিলাম প্রায় অনেক সময় তবুও তার দেখা পাইনি। আমিও কখনো আগ বাড়িয়ে ওর সাথে কথা বলিনি কিংবা কোনো কিছু জানতে ইচ্ছা করিনি। আচ্ছা আমি কেন ওকে এই ভাবে খুচ্ছি ? আমি কেন ওকে এত মনে করছি আমি কি তাকে ভালোবেসে ফেলেছি ? নাহ চিনি না জানি না এমন একটা ছেলেকে আমি কেন ভালোবাসতে যাবো এই কথা ওই কথা ভাবতে ভাবতে কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে।

এভাবেই কেটে গেলো আরো অনেক দিন কিন্তু আর কখনো তাকে সেখানে আমি দেখতে পাইনি। আমি আজো জানিনা কি হয়েছিল তার আর কেনই বা সে আর আমার কাছে আসলোনা। যাইহোক এটা আমার মন থেকে তৈরি করা সাজানো একটা অসমাপ্ত ভালোবাসার গল্প ছিল। আমি চেষ্টা করেছি আমার মনের আবেগ ও চিন্তাশক্তি থেকে এমন একটা গল্প লিখে আপনাদের সাথে শেয়ার করার। হয়তো এমন গল্প কাহিনী বাস্তবেও অনেক ঘটেছে কিংবা ঘটছে। আশাকরি আপনাদের কাছে আমার লেখা গল্পটি ভালো লাগবে।

সমাপ্ত

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 4 years ago 

আরে বাহ!!!
আমার বুকটা তো এক রকম চিনচিন করছিলো ৷ যে আপনি নির্ঘাত তার প্রেমে পড়েছেন ওই বেটার প্রেমে পড়ছেন৷ পরে দেখলাম না আপনি আপনার ভাবনা থেকে বলছেন ৷

পরে ভাবলাম সেটা বাস্তবে হলেও কিন্তু মন্দ ছিল না ৷ কারন প্রেম তো এমনি অচেনা মানুষ গুলোই এক সময় অনেক কাছের হয়ে যায় ৷
তবে আমি নিশ্চিত যে আপনার গল্পটি যদি নাটক বানানো যায় ৷ দুর্দান্ত হবে

 4 years ago 

হাহাহা এই গল্প দিয়ে তো মনে হলো মানুষকে বোকা বানানো সম্ভব। তবে এটা সত্যি এভাবে একটা নাটক বানালে খারাপ হবে না ভালোই লাগবে।

 4 years ago 

আপনার প্রেমের গল্পটি আমার খুবই ভালো লেগেছে। আসলে বাস্তব জীবনে এরকম ঘটনা ঘটে। আমরা যাকে ভালবাসি তাকে দূর থেকে দেখি এবং তার দিকে অন্য এক ভঙ্গিতে তাকিয়ে থাকি। যখনি সেই ভালোবাসার প্রিয় মানুষটি চোখে চোখ রাখে তখন এমন ভঙ্গিমা করি যেন বুঝতে না পারে,যে আমি তাকে দেখছি, কিন্তু সে ঠিকই দেখে। যাই হোক এই গল্পটি আমার খুবই ভালো লেগেছে। গল্পটি দিয়ে যদি নাটক বানানো যায় তাহলে কিন্তু দারুণ হবে।

 4 years ago 

হ্যাঁ নাটকের ডিরেক্টর আপনি আর অভিনয় করবো আমি। সেটআপ রেডি করেন।

 4 years ago 

প্রথমে গল্পটা পড়তে খুব ভালো লাগছিল। কিন্তু শেষে গিয়ে আর ভালো লাগলো না। এভাবে মাঝখানে শেষ করে দিলেন আপু। আরেকটি পর্ব কিন্তু লিখতে পারেন এই গল্প নিয়ে। খুব সুন্দর শুরু হয়েছিল শেষে আসলেই অসমাপ্ত থেকে গেল । খুবই ভালো লেগেছে আপনার গল্পটি আপনার লেখার হাত খুব ভালো। সময় পেলে আরেকটি পর্ব লেখার চেষ্টা করবেন আপু। ধন্যবাদ।

 4 years ago 

চেষ্টা করবো আপু আরেকটি গল্প লেখার তবে এমন কিছু কিছু গল্প আছে যেগুলো অসমাপ্ত থাকলেই গল্পের মজা পাওয়া যাই।

 4 years ago 

এ বাবা! আমি শুরু থেকে পড়ছি আর ভাবছা আপনি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছেন। শেষে গিয়ে দেখলাম গল্প। তবে এই ভাবে লিখলে কিন্তু পাঠকের সাথে আরো আন্তরিক হওয়া যায়। একদম নিজের ঘরের মানুষের কাহিনী মনে হয়। খুব ভালো।

 4 years ago 

এটা গল্প হলেও বাস্তবতার সাথে অনেকটাই মিল রয়েছে। এমন ঘটনা হয়তো অনেক ঘটছে।

 4 years ago 

একটা বিষয় বলে রাখা ভালো আমি বোকরা ও মুখোশ পরে কলেজ যেতাম।

ও আপু, বোরখা কথাটি শুনেছি কিন্তু বোকরা জিনিসটা কি? আপনার গল্পটি নিজের মতো করে খুব সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন।পড়ে বেশ ভালো লাগলো,আমি অবশ্য এইরকম ঘটনা মুভি কিংবা নাটকে দেখেছি।অনেকদিন এভাবে লুকিয়ে দেখতে দেখতে ও মনে হয় ভালোবাসার একটা স্থান তৈরি হয় মনে।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

এটি এক ধরনের পোশাক। এই পোশাক পরলে সাধারণত ফেস টুকু দেখা যায় এবং শরীরের বাকি অংশ পোশাক দ্বারা আবৃত থাকে। অনেক ক্ষেত্রে বোরখা পরিধান করলে ফেসও দেখা যায় না।

আমি এই গল্পটি খুব পছন্দ করি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ.

 4 years ago 

অসমাপ্ত ভালোবাসার, অসমাপ্ত গল্প দেখতে পেলাম আপু । হঠাৎ করেই কেমন জানি ভালোবাসার গল্পটি শেষ হয়ে গেল। এরকম সুন্দর সুন্দর গল্প দিয়ে নাটক তৈরি করা যায়। বাংলাদেশে অসমাপ্ত ভালোবাসা নিয়ে তৈরি নাটকগুলো খুব প্রচলিত তাই আপু আপনি কোন ডিরেক্টরকে আপনার এই অসমাপ্ত ভালোবাসার গল্পটি শেয়ার করতে পারেন। আমাদের যেমন আপনার গল্পটি পছন্দ হয়েছে যদি ডিরেক্টরেরও আপনার গল্পটি পছন্দ হয় তাহলে আপনি সেলিব্রেটি হয়ে যাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62838.61
ETH 1657.37
USDT 1.00
SBD 0.41