স্বরচিত কবিতা - মায়াবী মুখ

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

liverworts-8616125_1280.jpg

image source

আজ সারাদিন জার্নিতে গেলো আমার দিন। বেশ কয়েকদিন বেড়ানোর পর চলে আসলাম আপন ঘরে। সত্যি বলতে যেখানেই যায় আর যতই আদর আপ্যায়ন করুকনা কেন, আপন ঘরের শান্তির মতো আর কিছুই হতে পারে না। সারাদিনের ক্লান্তিতে চোখ গুলো যেনো আর তাকিয়ে থাকতে পারছে না। তবুও মনের অনুভূতিতে কবিতার কিছু লাইন না লিখলেই যেন নোই। তাইতো আজও ভালোবাসাকে ঘিরে লিখে নিলাম ভালোবাসাময় আরো কয়েকটি লাইন।

ভালোবাসি আজও আমি হাজার বাধা আসার পরেও। শত কথা, শত ব্যাথাও আলাদা করতে পারবেনা এই ভালোবাসার বন্ধন। তাইতো আজ লিখি আমি ভালোবাসার কবিতা , তাইতো আজও গায় আমি ভালোবাসার গান। তোমার সেই মুখখানা ভাসতে থাকে সবসময়। মনের মধ্যে ঝিলিক দিয়ে উঠে যখন মনে হয়। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মায়াবী মুখ নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

মায়াবী মুখ

লেখা - আইরিন ইসলাম

ভাঙা টিনের ফাঁকে,
আচমকাই ভেসে উঠে দুটি চোখ।
হৃদয়ের আঙিনায় প্রশ্ন জাগে,
এই কি আমার জীবনসঙ্গী যার এত মায়াবী মুখ।

প্রথম দেখাতেই যেন প্রেমে পরে গেলাম,
তার মায়াবী চোখের উপরে।
হাসলে যেন মনে হয়,
চাঁদের আলো বেয়ে পরে।

হাজারো মানুষের ভিড়ে
মন কেরে নিলে শুধু তুমি,
ভালোবাসা বুঝি এমনি হয়
তাইতো আজও তোমার আমি।

তোমার গোলাপি দুই ঠোঁটের কোনে
আমি দেখতে পেয়েছি ভালোবাসার হাসি,
সেই হাসিতে আজকে আমি
শুধু তোমায় নিয়েই ভাসি।

যতবার দেখি তোমায়
ভালোবাসা বাড়ে মনে,
ততবারই যত্ন করে রাখি তোমায়
আমার অন্তরের ছোট্ট ঘরের কোনে।

লোকচুরি খেলি আমি
শুধুই তোমার সাথে,
ছোট্ট একটি অন্তর আমার ভালোবাসায়
তোমার সাথে উঠে মেতে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপু আপনার মায়াবী মুখ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ।আপনি মায়াবী কিছু কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার কবিতাটি রযতবার দেখি তোমায়
ভালোবাসা বাড়ে মনে,
ততবারই যত্ন করে রাখি তোমায়
আমার অন্তরের ছোট্ট ঘরের কোনে।
এই লাইনটা আমার পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে লিখে উপস্থাপন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আপনার কবিতা আবৃত্তি করে বেশ ভালো লেগেছে আমার। আপনি এমনিতে আমাদের মাঝে দারুন দারুন কবিতা লিখে শেয়ার করে থাকেন। আপনার কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপু আপনার লেখা আজকের এই প্রেম অনুভূতিমূলক কবিতা।

 2 years ago 

সত্যিই আপু যত আপ্যায়ন করা হোক না কেন, নিজের ঘর ছাড়া আর কোথাও শান্তির পরশ পাওয়া যায় না। যাইহোক এতটা ক্লান্তি নিয়েও আমাদের জন্য চমৎকার একটি কবিতা উপহার দিলেন এটাই বড় বিষয়। আপনার কবিতাগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আজকের কবিতা বেশ অসাধারণ লেগেছে আমার কাছে। প্রতিটি লাইন বেশ হৃদয় ছোঁয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই প্রিয় মানুষ যদি চোখের সামনে হাসে তাহলে মনে হয় রাতের আকাশ যেন চাঁদের আলো নিয়ে হাজির হয়েছে। অনেক রোমান্টিক একটি কবিতা লিখেছেন আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই প্রিয় মানুষ যদি চোখের সামনে হাসে তাহলে মনে হয় রাতের আকাশ যেন চাঁদের আলো নিয়ে হাজির হয়েছে। অনেক রোমান্টিক একটি কবিতা লিখেছেন আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই আপু নিজের বাসার মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। আমি মনে করি নিজের ঘর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন আপু। মায়াবী মুখ নামক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যাক তাহলে অবশেষে নিজের বাড়িতে ফিরেছেন এটা জানতে পেরে বেশ ভালো লাগলো। তবে এবারের জার্নিটা নিশ্চয় আপনার অনেক ভাল ছিল। যাইহোক আপনি আজকে মায়াবী মুখ নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভালো লেগেছে। কবিতা প্রত্যেকটা লাইন চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হুমমমম আপু আপনার কথার সাথে একমত পোষন করছি ৷ আসলেই নিজের বাড়ির মতো শান্তি সুখ কোথাও নেই ৷ যেখানে যাই না কেনো দিনশেষে নিজের বাড়ির টান থেকেই যায় ৷
হ্যা আপু ভালোবাসা তো এমনি শত বাধা ঝড়ের পরেও ভালোবাসার মানুষ কে অবিরাম ভালোবেসে যাওয়া ৷ ভালোবাসার অনুভব অনুভুতি নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ৷ প্রতিটি লাইন ছিল অনেক সুন্দর ৷ অসংখ্য ধন্যবাদ এভাবেই করে নিত্য নতুন কবিতা লিখবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 years ago 

আপনার কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগে।আর ভালোবাসার এই কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। মনের অনুভূতিগুলো এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভালোবাসা কোন বাধা মানে না। ভালোবাসার প্রিয় মানুষের কথা সব সময় মনে পরে, তার চেহারা চোখের সামনে ভেসে উঠে, আর সেই অনুভূতি নিয়ে ভালোবাসার খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি অসাধারণ ছিল পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59829.08
ETH 1570.56
USDT 1.00
SBD 0.42