স্বরচিত কবিতা - তোমায় ভেবে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

সত্যিকারে ভালোবাসলে ভালোবাসার মানুষগুলোকে ভুলা কোনভাবেই সম্ভব না। দিনের পর দিন চলে গেলেও যেন কথাগুলো রয়ে যায় অন্তরের মাঝে। এমন হাজারো প্রেমিক-প্রেমিকা আছে যারা জীবনে সুখী হওয়া স্বর্থেও তাদের ভালোবাসার মানুষটির কথা আজও ভুলেনি।


মাঝে মাঝে মনে করলেই যেন হৃদয় কাঁপে আর চোখের সামনে ভেসে ওঠে পুরনো সেই স্মৃতিগুলো, সময় আর বাস্তবতার কাছে হেরে যায় সত্যিকারের ভালোবাসা। বেঁচে থাকে শুধু দুজনের কাটানো সুন্দর মুহূর্তগুলো। এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি তোমায় ভেবে নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

তোমায় ভেবে

লেখা - আইরিন ইসলাম

আজও তোমায় ভাবি
জিতে গিয়েও হেরেছি সবি।
আজ নেই কোন সম্পর্কের দাবি
রয়ে গেছে শুধু তোমার ছবি।

জিতে গিয়েও বুঝেছি আজ
হেরে যাওয়ার ব্যথা।
আজ বড়ই কষ্ট লাগে
ভাবলে তোমার কথা।

বাসতাম ভালো তোমায় অনেক
সবার চেয়েও বেশি,
আমার এই একলা মনে
তুমিই ছিলে সাথি।

আজ নির্বিশেষে বুঝেছি আমি
তাই মনের ক্ষত না কমে,
দিন দিন শুধু মনের ঘরে
শত আঘাত রা জমে।

ভালোবাসা বুঝি এটাকেই বলে
হাজার কিছুর পরেও ভুলা যায় না যারে।
অন্তর মাঝে প্রবল বেগে
মনে পরে শুধু তারে।

তাই তোমায় ভেবে আজ
লিখেছি কবিতা,
মনের কথাগুলো দিয়ে
কখনো আমায় মনে হলে
পড় হাতে নিয়ে।

আজও তোমায় মনে করে কাঁদি
ছোট শূন্য ঘরে,
সবকিছু আছে তুমি নেই শুধু
স্মৃতিগুলো আছে পরে।

ভাবনাগুলো আজ সত্যিই একা
যা ছিল তোমায় নিয়ে ঘেরা।
উপরটা আমার সাজানো গোছানো
ভেতরটাতে সব ছেড়া।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনি, আজকে আবার নতুন একটি কবিতা নিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। বরাবরি আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। আসলে আপনার এই কবিতাটি ও আমার খুব পছন্দ হয়েছে। আর যাদি কেউ সত্যিকারে ভালোবাসে তাহলে সে তার প্রিয় মানুষটাকে কখনোই ভুলতে পারে না। ধন্যবাদ আপু আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু সত্যিকারের কাউকে ভালোবাসে তাকে কখনো ভোলা যায় না। ভালোবাসার মানুষকে কাছে না পেলেও তবু তার কথা মনে পড়ে। আপু আপনি আজকে তোমায় ভেবে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন আজ।খুব ভালো লেগেছে। ভালোবাসার স্মৃতি গুলো সত্যি ই অনেক মধুর।সত্যিকারের ভালোবাসা সত্যিই ভোলা যায় না।মনের মাঝে নানাভাবে ভীড় করে সেই স্মৃতিরা।আপনি কবিতায় মনের অনুভূতি দিয়ে চমৎকার কবিতা শেয়ার করলেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যিকারের ভালোবাসা কখনো মরে না । অমর হয়ে থাকে হৃদয়ে। প্রিয়জনের স্মৃতিগুলো হৃদয়ে ভেসে ওঠে বারবার। আপনার স্বরচিত তোমায় ভেবে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন ভালোবাসার অনুভূতি নিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38