স্বরচিত কবিতা - আমি ভাগ্যবান

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

bird-8132549_1280.jpg

image source

ছন্দ মিলিয়ে কবিতার লাইন লিখতে বেশ ভালো লাগে। আগের মতো এখন আর ভিন্ন রকমের পোস্ট কিংবা লেখা আমি করতে পারিনা। মা হওয়ার পর থেকে জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। আগের মতো চাইলেই যেখানে সেখানে যেতে পারিনা। আগের মতো চাইলেই যা ইচ্ছা তা খেতে পারিনা। আগের মতো চাইলেই মনের ইচ্ছা গুলো পূরণ করতে পারিনা। সময়ের যেমন পরিবর্তন হয়েছে ঠিক আমিও অনেকটাই বদলে গেছি।

এখন সময় পেলেই লিখতে বসি কবিতার কিছু লাইন। অনেক সময় অনেক বিষয় নিয়ে লিখা হয় কবিতা। ছন্দ মিলিয়ে একলাইন দুলাইন করে একটি কবিতা। তবে ভালোবাসা নিয়ে কবিতা লিখতে আমার বেশি ভালো লাগে। কারণ আমি পরিবর্তন হয়ে গেলেও আমার মনের ভালোবাসা আগের মতোই আছে। তাই ভালোবাসার কথায় ছন্দ মিলিয়ে ভালোবাসা নিয়ে কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে। আর এই ভালোবাসা থেকেই আমার আজকের লেখা কবিতা। আজকে আমি (আমি ভাগ্যবান) নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমি ভাগ্যবান

লেখা - আইরিন ইসলাম

মেয়ে হিসেবে আমি বড্ড মায়াবতী
তোমারি চোখের আড়ালে,
তাইতো বলি পাবে তুমি
ভালোবাসার হাতটা বাড়ালে।

বন্ধু হিসেবে আমি বড্ড ভালো
তোমার খেলার সাথি,
অন্ধকার এলে তোমার জীবনে
জ্বালাবো আলোর বাতি।

জীবনসঙ্গী হিসেবে আমি ভাগ্যবতি
তোমার জীবন চলার পথে,
থেমে যেওনা তোমার পথে
সাহায্য করব তোমায় আরো এগিয়ে যেতে।

তোমার ভাবনায় থাকব আমি
এটাই আমার আশা,
থাকবে তুমি আমার জিবনে
সত্যি রুপে ভালোবাসা।

তোমার গলায় গাওয়া গান
শুনতে চাই আমি,
একবার শুনলেই মনে হয়
এই গানটিই সবচেয়ে দামী।

সবশেষে আমি ভাগ্যবান
শুধুই তোমার জন্যে
যতদিন আছি বেচে, থাকব তোমার পাশে
দুজনেরই বিচ্ছেদ হবে, শুধুই মরনে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপু একজন মা পরিবারের জন্য অনেক বেশি সেক্রিফাইস করে, চাইলেও অনেক কিছু নিজের মতো করে করতে পারে না। আবার একজন বাবাও সীমাহীন পরিশ্রম আর দুশ্চিন্তা নিয়ে পরিবার পরিচালনা করে। যাইহোক আমরা চাইলেই নিজের পছন্দের অনেক কাজ করতে পারিনা। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে।
আপনার কবিতাগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে, আজকের টা আরো বেশি ভালো লাগলো। আপনার পরিবারের সবার জন্য দোয়া রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু প্রতিদিনের ন্যায় আপনি আজকেও আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা কবিতার বিষয়টি ছিল আমি ভাগ্যবান। আপনার কবিতার চরণগুলো পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি সব সময় ভালোবাসার কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। হয়তো আপনার কাছে ভালোবাসার কবিতা গুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতার লাইন গুলো পড়ে আমার কাছে অন্যরকম অনুভূতি অনুভব হয়। আপনি বেশ সুন্দর করে লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লিখেন পারেন।

 2 years ago 

আপনি সবসময় সুন্দর কবিতা লেখেন। আজকেও তার ব্যতিক্রম নয়। খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সবসময় সুন্দর সুন্দর কবিতা সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে।

 2 years ago 

আপনি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুন্দর কবিতা লিখে থাকেন। ঠিক তেমনি আজকে আবার অনেকগুলো অনুভূতিকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো ভালো লাগার এই অসাধারণ কবিতাটা আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন দেখে। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ।

 2 years ago 

আসলে সময়ের সাথে সাথে আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। যাইহোক আপনার কবিতাগুলো একেবারে মন ছুঁয়ে যায়। আপনি দারুণ লিখেন আপু। বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলোই বেশ ভালো লাগে ৷ ছন্দ মিলিয়ে বেশ ভালো লিখতে পারেন ৷ আসলে একটা সময় আপনাআপনি সব বদলে যায় ৷ নিজের উপর দায়িত্ব এসে পড়ে ৷ চাইলেও আগের মতো চলা যায় না ৷ যাই হোক , অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ অনেক ভালো লাগলো কবিতা টি পড়ে ৷ খুবই সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপু আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য ৷ আপনার এবং আপনার বাবুর জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59518.74
ETH 1569.91
USDT 1.00
SBD 0.42