You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে :অনেক বদলে গেছো তুমি।।১০ এপ্রিল ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

এই তেরো বছরে বহু বার মনে হয়েছে ছুটে যাই
ভীষণ চিৎকার করে তোমার বাড়ির নিচে গিয়ে বলে আসি
ভালোবাসি ,তোমাকে আমি ভীষণ ভলোবাসি।
অনেকদিন মাঝ পথ থেকে আমার ঘরে ফিরে এসেছি,
তোমার ভালো থাকা আর আমার মজ্জায় বিষাক্ত সভ্যতা
আমাকে দেয়নি সমর্থন,তোমাকে ভালোবাসি বলা আজ বারণ।

এই বিষাক্ত সভ্যতার কারনে দিনের পর দিন অনেক পবিত্র ভালবাসা এভাবেই হারিয়ে যাচ্ছে। তবে যতো দূরেই যাক না কেন ভালবাসার মানুষ, ভালবাসা ঠিক একই থাকে বছরের পর বছর। তবুও দিন শেষে হাজার সুখে থাকলেও বুকে একটা পাথরের চাপ থেকেই যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62612.63
ETH 1758.77
USDT 1.00
SBD 0.39