আমার লেখা গল্প - সূর্যের স্পর্শে চাঁদ
সূর্যের স্পর্শে চাঁদ
আচ্ছা চাঁদের কাজ কি বলুনতো, রাতের আকাশে আলো ছড়ানো। কখনো কি ভেবে দেখেছেন চাঁদ কখনো সূর্যের স্পর্শে এসেছে কিনা, বা সূর্যের আলোয়ে চাঁদ কখনো আলোকিত হয়েছে কিনা। চাঁদ আকাশে আলো দেয় আমরা সচরাচর এটাই জানি, কিন্তু এই চাঁদকে দেখে কি কখনো মনে হয় চাঁদের ও কলঙ্ক আছে!! আজ গল্পে এটাই হবে চাঁদ সূর্যের স্পর্শে এসে নিজেকে আলোকিত করবে, চাঁদ আর সূর্যের ছদ্মনামে বাস্তব একটি কাহিনী আজ তুলে ধরেছি। চলুন তাহলে শুরু করি।
এই বিশাল আকাশে চাঁদ প্রতিদিনের মতোই রাতকে আলোকিত করে তুলে, রাতের এই রূপালী আলোয় মুগ্ধ পৃথিবীর প্রকৃতি। অপরূপ সৌন্দর্যের অধিকারী হলেও চাঁদ কখনো তাকে নিয়ে অহংকার করে নি, কারণ চাঁদ নিজের আলোয় প্রকৃতি আলোকিত করতেই পেত প্রকৃত সুখ।
এভাবেই চলছিল চাঁদের জীবন, কিন্তু হঠাৎ একদিন নেমে এলো চাঁদের জীবনে অমাবস্যার রাত। কালো ধোঁয়ায় আর মেঘের ছায়ায় ঢেকে গিয়েছিল চাঁদের জীবন। একের পর এক বিষাক্ত ধোঁয়া চাঁদের জীবনকে দুর্বিষহ করে তুলছিল, কালো ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল চাঁদের সব রূপ সৌন্দর্য। হাজার চেষ্টার ফলে প্রকৃতি ও হার মেনে গেল কালো ধোঁয়া আর মেঘের কাছে। চাঁদ এখন আর হাসে না, দেয় না রাতে রূপালী চাঁদের জোছনা । দেখেনা স্বপ্ন চাঁদ তার প্রকৃতি নিয়ে, কি দোষ ছিল চাঁদের, কেনইবা মেঘের কালো ছায়ায় ঢেকে দিয়েছে চাঁদের রূপ সৌন্দর্য আর স্বপ্ন।
প্রকৃতি হারিয়ে ফেলেছিল তার নিজের ভারসাম্য, চাঁদের আলোয় আলোকিত প্রকৃতি আজ অসহায়। মেঘের এই নিষ্ঠুরতা প্রকৃতি কোনোভাবেই মেনে নিতে পারছে না। নিঃশ্বশেষে চাঁদ হারিয়ে ফেলেছিল তার একান্ত ভাষা, আস্তে আস্তে হারিয়ে যেতে লাগল চাঁদের অস্তিত্ব। হাজার চেষ্টা আর ক্ষমতার ফলেও সরাতে পারেনি মেঘের সেই কালো ছায়া। এখন চাঁদ তার নিঃশ্বাসের প্রায় শেষ মুহূর্তে, ডুবে যেতে লাগলো চিরতরে। ঠিক সেই সময় আচমকা এক আলোকরশ্নি ঝিকিমিকি করে জ্বলতে লাগল চাঁদের অপর পাশ থেকে। অন্ধকারে আলোর দেখা পেয়ে চাঁদ যেন খানিকটা জেগে উঠলো।
সূর্যের প্রকাণ্ড আলোকরশ্নি দেখে মেঘের কালো ছায়ারা আস্তে আস্তে সরে যেতে লাগল। আর চাঁদ প্রশান্তির নিঃশ্বাস ফেলে আবার সপ্ন দেখতে শুরু করলো। কিন্তু মেঘেরা দূরে সরে গেলেও চাঁদ হারিয়ে ফেলেছিল তার প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সূর্যের নিকটবর্তী হতেই চাঁদ আবারও ফিরে পেতে লাগলো তার আগের হারানো জীবন। চাঁদ এবার সূর্যকেই তার আপন করে নিয়েছে, আস্তে আস্তে বেড়ে চলেছে তাদের বন্ধুত্ব।
একদিন তাদের বন্ধুত্ব পরিনত হয়েছে ভালবাসায়, আর চাঁদ সূর্যের আলোর স্পর্শে এসে ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া রূপালী সৌন্দর্য। এদিকে প্রকৃতি ও ফিরে পেলো তার ভারসাম্য। এখন চাঁদ আগের মতোই আলো ছড়ায় প্রকৃতিতে। চাঁদের এই রুপালী আলোয় মুগ্ধ পৃথিবী। তাই চাঁদ বলে.....
ততোদিন রবে চাঁদ,
সূর্যের অস্তিত্ব না থাকলেই চাঁদ হবে
কালো অন্ধকার রাত।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
রূপকের মাধ্যমে দারুন একটি গল্প তুলে ধরেছেন।যেখানে ট্র্যাজেডি আছে আবার মিলনাত্মক সমাপ্তিও আছে।অল্প কথার হলেও গল্পটি অনেক কিছু বলে দেয়।ধন্যবাদ সুন্দর গল্পটি শেয়ার করার জন্য।
গল্পের যথার্থ মন্তব্য করেছেন, আমার কাছে আপনার মন্তব্যে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ।
আপু আপনি চাঁদ আর সূর্য এর ছদ্দ নাম ধরে খুব সুন্দর একটি রোমান্টিক গল্প আমাদের মাঝে তুলে ধরেছেন। গল্পটিকে আপনি মিলনের মাধ্যমেই সমাপ্তিই ঘটানোর চেষ্টা করেছেন। ভালবাসা আসলেই চিরন্তন।
হা ভালোবাসা থাকলে সবকিছুকে জয় করা সম্ভব। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।