ভালোবাসা সবসময় সুন্দর

in আমার বাংলা ব্লগ3 years ago

ভালোবাসা সবসময় সুন্দর

image.png

image source

ভালোবাসা এমনি একটা জিনিস যেখানে আছে রাগ, অভিমান, অভিনয়, মিথ্যা আরো অনেক কিছু। ভালোবাসার মানুষকে কখনো কখনো ভালোরাখার জন্য মিথ্যা বলতে হয়, আবার কখনো অভিনয়ও করতে হয়। এই ভালোবাসার জীবনের সাথে আরো কতকিছু যে জড়িয়ে থাকে সেটা হয়তো একটা জোড়া ভালোবাসার পাখিই বলতে পারে। ভালোবাসা সত্যি অনেক সুন্দর, যদি তুমি সেটাকে কখনো ছেড়ে যাওয়ার কথা না ভাবো। ভালোবাসা সত্যি অনেক সুন্দর, যদি তুমি সেটাকে কখনো ধোকা দেয়ার চেষ্টা না করো। আর এই ছাড়া হাজার রাগ, হাজার অভিমান , হাজার মিথ্যা কিংবা হাজার করা অভিনয় কখনো ভালোবাসার মধ্যে আঘাত আনতে পারে না।

এই ভালোবাসার মধ্যে প্রতি দিন কিংবা প্রতি নিয়ত তৈরি হয়ে থাকে সুন্দর সুন্দর মধুময় স্মৃতি, যা একটা ভালোবাসাকে আরো বেশি শক্তিশালী করে তুলে ও আরো বেশি সুন্দর করে তুলে। আর যখন ভালোবাসার মধ্যে কিছু রাগ, কিছুটা অভিমান, কথা না বলে থাকা কিংবা দেখা না করে থাকার সময় আসে ঠিক সেই সময় এই সুন্দর স্মৃতি গুলো চোখে ভাসতে থাকে কিংবা সেই সুন্দর স্মৃতি গুলো কল্পনা করে নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। দুই দিক থেকে হয়তো দুইজনই একই ভাবে তাদের পুরোনো স্মৃতি গুলো নিয়ে আছে কিন্তু কেউ কারোরটা জানে না। কারণ ভালোবাসার শক্তি যত বেশি ঠিক তেমনি ভালোবাসার রাগ ও অভিমানটাও একটু বেশি।

তবে হয়তো বেশি দিন না কিংবা বেশি সময় না। খুব তাড়াতাড়ি আবারো ভালোবাসার মিলন হয়। রাগ ও অভিমানে থাকা সময়ের কথা একজন আরেকজনের সাথে শেয়ার করে। আর তখন ভালোবাসা যেন আরো বেশি মধুর হয় ও আরো বেশি সুন্দর হয়। সেই জন্যই বলা হয়ে থাকে একটা ভালোবাসার ঘরে যত বেশি ভালোবাসা থাকবে সেই ঘরে রাগ, অভিমান এগুলো বেশি থাকবে। যে ভালোবাসায় রাগ নেই, অভিমান নেই, কোনো অধিকার নেই, যে যেভাবে ইচ্ছা সেই ভাবেই জীবন পার করছে, সেটাকে নিশ্চয় কোনো ভালোবাসা বলা যায়না। ভালোবাসা সুন্দর তাই ভালোবাসার মধ্যে সুন্দর সুন্দর কিছু দুস্টু-মিষ্টি রাগ অভিমান থাকায় স্বাভাবিক।

ভালোবাসা এতটাই সুন্দর, যে কখনো কখনো একজন আরেকজকে ইচ্ছা করেই রাগিয়ে তোলে, কারণ একজনের রাগ দেখতে আরেকজনের ভালো লাগে। আবার সেই রাগ নানা রকম কৌশল করে ভাঙ্গাতেও ভালো লাগে। ভালোবাসা এতটাই সুন্দর, যে কখনো কখনো মিথ্যা বলে অভিনয় করতে গিয়ে সেই মিথ্যায় ফেঁসে গিয়ে নিজেই ঠোকে যায়। আর যে মিথ্যা বলেছিলো সেই মিথ্যাকে সত্য করার জন্য অস্থির হয়ে পড়ে। মন থেকে ভালোবাসলে কখনো কেউ ঠোকেনা। ভালোবাসা সুন্দর সবসময়ের জন্য। ভালোবাসা অমর থাকে চিরদিনের জন্য। তাই আমি বলবো ভালোবাসার মানুষকে মন থেকে ভালোবেসে আগলে রাখুন সারাজীবন, দেখবেন আপনার কখনো ভালোবাসার অভাব হবে না।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনি কিন্তু ঠিক বলেছেন ভালোবাসা অমর থাকে চিরজীবনের জন্য। আসলে ভালোবাসা গুলো অদ্ভুত। একেক জনের ভালোবাসা একেক রকম। তবে আপনার কথা গুলো অনেক সুন্দর ছিলো। ভালোবাসার মানুষটিকে রাগাতে এবং রাগ ভাঙাতে ভীষণ ভালো লাগে। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

শ্বাশত,সুন্দর ভালোবাসা নিয়ে দারুণ একটি পোস্ট দিয়েছেন আপু। পোস্টটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, ভালোবাসায় রাগ-অভিমান থাকতে হয়।রাগ-অভিমান ভালোবাসার সম্পর্ককে আরো পোক্ত করে। কি দারুণ সত্য কথা, মন থেকে ভালোবাসলে কেউ কখনও ঠকেনা। বিপদে-আপদে,সুখে-দুখে ও সময়ে-অসময়ে , সবসময় পাশে থাকার নাম ভালোবাসা।ভালোবাসার জয় হোক। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। ভালোবাসা নিয়ে চিরন্তন সত্য কিছু কথা লিখেছেন।ভালোবাসা অনেক আবেগপ্রবল ও অদ্ভুত। ভালোবাসা একেক রকম হয়। ভালোবাসায় শুধু যে সুখ থাকে তা কিন্তু নয় মান অভিমান থাকলে ভালোবাসা আরো গারো হয়।
ভালোবাসার মানুষটির সুখে দুখে বিপদে-আপদে দুষ্টু মিষ্টি ভালোবাসার নামই প্রকৃত ভালোবাসা। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ভালোবাসা আসলেই সবসময় সুন্দর। ভালোবাসায় রাগ অভিমান থাকাটা একেবারে স্বাভাবিক। এতে করে ভালোবাসা আরও গভীর হয়। আসলে ভালোবাসার মানুষের সাথে একটু দুষ্টুমি করতে, খুনসুটি করতে সবাই খুব পছন্দ করে। প্রকৃত ভালোবাসা এভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাকুক সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42