বিকেলে কাটানো কিছু সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

image.png

image source

বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমার লিচু বাগানের ঘুরার অভিজ্ঞতা নিয়ে একটা পোস্ট করেছিলেন। তা প্রায় বেশ কয়েকদিন আগের কথা। তারপর আর কোথাওই ঘুরতে বের হয়নি। তাই গতকাল ভাবলাম কাছে কোথাও ঘুরতে যাই। আর সত্যি বলতে ধারে কাছে একটা জায়গাই রয়েছে আমাদের এইখানে। আর আমি সেখানেই যাই , কেননা মাঝে মধ্যে একটু খোলা আকাশের নিচে বসা লাগে। তা না হলে আমার সত্যি অনেক একঘেয়েমি লাগে। সত্যি বলতে একদম মন মরা মন মরা হয়ে যাই। আর ঘুরে আসার পর মনটা অনেক প্রফুল্ল লাগে এবং একঘেয়েমিটাও দূর হয়ে যায়। তাই গতকাল ভাবলাম আমার উনাকে নিয়ে আসে পাশেই একটু ঘুরে আসি।

বেশ কয়েকদিন ধরে আকাশটা মেঘলা থাকার জন্য আমি বের হতে পারিনি। যদিও মেঘলা ছিল আকাশ তবে বৃষ্টি হয়নি তেমন। প্রায় ২-৩ দিন যাবৎ রাত হলেই আকাশ মেঘলা হয়ে যেত। মনে হতো যেন অঝরধারে বৃষ্টি নামবে কিন্তু সামান্য বৃষ্টির ফুটাও পড়তো না। কিন্তু বাতাস বইতো প্রচুর আর মূলত বৃষ্টি আসার ভয়েই বাইরে কোথাও যায়নি এই কয়দিন। তবে কালকের আকাশটা মোটামোটি পরিষ্কার ছিল , আর তাই দেখেই বের হওয়ার সিদ্ধান্ত নেই। তবে আজকে যেহেতু বৃষ্টি আসার তেমন একটা আশংকা নেই তাই ভাবলাম বাবুকে নিয়েই যাই আজকে। ও ঘুরতে খুবই পছন্দ করে। বাইরে থেকে ঘরের মধ্যে গেলেই কান্না কাটি শুরু হয়ে যায়।

তবে গতকাল একটু দেরি করেই ঘর থেকে বের হয়েছিলাম কেননা দুপুরে রোদ থাকে প্রচুর। আর বাবুকে রোদের মধ্যে নিয়ে যাওয়ার মোটেও ঠিক হবে না তাই আসর এর নামাজ পরেই বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। তা প্রায় ৫ টার পর ঘর থেকে বের হই আমরা। সেখানে যেতে তেমন বেশি একটা সময় লাগেনি , যাওয়ার পর সেখানে বসে বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম। আর বাবু বেশ খুশি ছিল। বাবুও আমার মতো জায়গাটাকে বেশ উপভোগ করছিলো। আসলেই সুন্দর সময় কাটিয়েছি সেখানে। তবে বাড়ি ফিরতে হবে খুব শীঘ্রই।

দেরি করা যাবে না , বাবুকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকা একদমই ঠিক হবে না দেখে প্রায় , সাড়ে ছয়টার দিকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেই। আর সত্যি বলতে জায়গাটাকে আমি বেশ উপভোগ করছিলাম , আমার খেয়ালই ছিলোনা কোনো ছবি তুলার কথা। যাই হোক , সব মিলিয়ে সুন্দর একটা সময় কেটেছে গতকাল। সত্যি বলতে আমাদের মাঝে মধ্যেই এমন ঘুরতে যাওয়ার উচিত। যাতে করে আমাদের মন প্রফুল্ল থাকে এবং আমাদের মনের মধ্যে কোনো একঘেয়েমি তৈরি না হয়। আজ এই পর্যন্তই , আপনাদের ধন্যবাদ এতক্ষন অব্দি আমার পোস্টটি পড়ার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দুইদিন আগে আমাদের এখানে রাত দশটার সময় বেশ অনেক ঝড় বৃষ্টি হয়েছিল আপু। তবে বিকেল মুহূর্তে মাঝে মধ্যে বাইরের পরিবেশে হাওয়া খেতে যাওয়া স্বাস্থ্যের জন্য যেমন ভালো ঠিক তেমনি মন ফ্রেশ থাকে। তাই মাঝে মধ্যে বাইরে যাওয়া ভালো।

 2 years ago 

বাচ্চারা ছোট থাকতে বাবা মায়েদের তাদের কথা ভেবে অনেক কিছুই পরিবর্তন করা লাগে। এই অবস্থা টা আমার কাছে খুবই বিরক্তিকর লাগছে। প্রতিদিনই মেঘ লাগে আকাশ কালো হয়ে যায় কিন্তু সেই বৃষ্টি আর নামে না। ব‍্যাপার টা কেমন জানি। বিকেলের সময় টা বেশ দারুণ কাটিয়েছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সবসময় বাসায় বসে থাকতে কারোরই ভালো লাগে না। একেবারে একঘেয়ে লাগে। তাই কাছে হোক কিংবা দূরে, সবার উচিত মাঝেমধ্যে ঘুরাঘুরি করা। বিকেল বেলা বাবু সহ আপনারা দু'জন বাহিরে ঘুরতে গিয়েছিলেন,জেনে খুব ভালো লাগলো আপু। সেখানে বেশ ভালো সময় কাটিয়েছেন,এটা জেনে আরও বেশি ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রাত হলে বৃষ্টি নামবে মনে হয় কিন্তু দিনের বেলা একটি ফোঁটাও পড়েনা, সুন্দর কথা বলেছেন। দিনের বেলা এত রোদ এবং গরমে অনেকেরই হিট স্টক হয়ে যাচ্ছে। তাই সাবধানে চলাফেরা করা উচিত আমি মনে করি। আপনি বিকেল পাঁচটার পর বের হলেন তখন রোদ থাকে না। ভালো সিদ্ধান্ত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38