বদঅভ্যাস পরিবর্তন।

in আমার বাংলা ব্লগ2 years ago

image.png

image source

আপনি যদি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে পরিবর্তন হতে হবে। আর যদি আপনি নিজেকে পরিবর্তন করতে ব্যর্থ হন তাহলে আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন না। কিছু পেতে হলে কিছু হারাতে হয় , এটা আমরা সবাই জানি। তো আপনি যদি আপনার জীবনের সফলতা পেতে চান তাহলে আপনার জীবনের সকল বদঅভ্যাস গুলো ত্যাগ করতে হবে। যেমন ধরুন অলসতা , কোনো একটা কাজকে আজ না কাল করবো বলে চালিয়ে দেয়া , নতুন কিছু শুরু করতে গিয়ে ভয় পাওয়া ইত্যাদি সব কিছু যদি পরিহার করতে পারেন তাহলে আপনার সাফল্য অবশ্যই আসবে। কিন্তু আমরা এটা করতেই নারাজ , আমরা অনেক অলস।


আমরা বর্তমান সুখ নিয়ে মগ্ন , কিন্তু ভবিষ্যৎ যে এই সুখের জন্য অন্ধকার হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এখন অনেকেই বলবে কালকে যে বাঁচবো সেটার তো কোনো নিশ্চয়তা নেই তাহলে বর্তমানকেই উপভোগ করা ভালো। আমার কাছে সত্যি কথা বলতে এই কথার কোনো যুক্তিকতা নেই ,আমরা সবাই যে একদিন মারা যাবো এটা কিন্তু সবাই জানি , তো সেটার ভয়ে আমরা কাজ কর্ম বন্ধ করায় দিয়ে বর্তমানকে উপভোগ করে ব্যস্ত হয়ে পড়বো এইগুলো শুধু বোকা মানুষরাই বলবে। আর তাছাড়া আল্লাহ আমাদের বলেছেন অক্লান্ত পরিশ্রম করতে এবং যে কিনা কঠোর পরিশ্রমী তাকে আল্লাহ ভালোবাসেন।


তাই আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। এবং কোনো কাজকে কালকে করবো বলে ফেলে রাখা যাবে না , এভাবেই আসলে অলসতা তৈরী হয়। দেখবেন আগামীকালও আপনি কাজটা করতে চাইলে করতে পারবেন না। আপনার আলসেমি তৈরী হবে। তাই কোনো কাজকেই কালকে করবো বলে ফেলে রাখা যাবে না। আমাদের মনে রাখতে হবে জীবনে যদি বড় হতে হয় তাহলে নিজের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। জীবন শুধু মাত্র একটাই আর সেই একটা মাত্র জীবনে যদি নিজের সকল ইচ্ছা গুলোকে পূরণ না করতে পারি তাহলে সেটা কতটা আফসোস এর ব্যাপার আপনারাই বলুন।


জীবনের সকল সমস্যা গুলোকে উপেক্ষা করে এবং নিজেকে আরো কর্মঠ,কঠোর পরিশ্রমী বানাতে পারলে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলে আমাদের জীবনের সফলতা নিশ্চিত। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে , কেননা আল্লাহ ধৈর্য ধারণ করি ব্যক্তিদের খুবই পছন্দ করে এবং তাদের উপর আল্লাহ তার রহমত বর্ষণ করে দেন। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কোনোদিনও আমাদের হতাশ করবেন না। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি সাথে থাকার জন্য।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এটা ঠিক আমরা যদি আমাদের বদ অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারি। এবং সময়ের কাজ সময়ে করি তবে সফলতা আসবেই। কাজের মধ্যেওই প্রকৃত সুখ। তাই সবাইকে কাজ করে যেতে হবে। আর বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে।

 2 years ago 

হ্যা আপু , নিজের বদ অভ্যাস গুলোকে ত্যাগ করার মাধ্যমেই সফলতা আসবে। আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জীবনে সফলতা এমনি এমনি আসে না,বরং বিভিন্ন ধরনের ত্যাগ তিতিক্ষা করতে হয় এবং বাজে অভ্যাস গুলো পরিহার করতে হয়। সফলতা অর্জনের পূর্বশর্ত হচ্ছে পরিশ্রম। জীবনে সফলতা পেতে হলে অলসতা দূর করে কঠোর পরিশ্রম করতে হয়। তাছাড়া অবশ্যই ধৈর্য ধারণ করতে হয়। যাদের মধ্যে পরিশ্রম এবং ধৈর্য ধারণ করার মতো গুণ রয়েছে, সে একদিন না একদিন অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35