স্বরচিত কবিতা - নিস্তব্ধতায় তুমি
কিছু কিছু মানুষ মানুষের জীবনে আসে অন্যের জীবনকে পরিবর্তন করতে, তার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দিতে, জীবনের প্রতিটি লাইন গুছিয়ে দিয়ে জীবন কে ফুটিয়ে তুলতে। তবে সবার জীবনেই কি এমন ভালবাসার মানুষ সত্যিই আসে?? প্রত্যেকেই কি ভালবেসে জীবন কে সুন্দর করতে পারে? ভাবতেই পারি আমরা, কিন্তু না। এমন ও কিছু ভালবাসা আছে যাদের সুখ বলতে কিছুই থাকে না থাকে শুধু স্মৃতিগুলো । আর হারিয়ে যায় ভালবাসার মানুষ।
মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়, দিনের পর দিন যেতে যেতে সময়ের সাথে সাথে সব কিছুই মানুষ আস্তে আস্তে ভুলে যায়, কিন্তু ভালবাসা!! ভালবাসার মানুষের সাথে কাটানো দিন গুলো কারো পক্ষেই ভুলা সম্ভব নয়। সেটা বছরের পর বছর থেকে যায় শুধু স্মৃতির পাতায়। আজকে এমনি কিছু বিষয় নিয়ে আমার লেখা কবিতার কিছু লাইন। কবিতার নাম নিস্তব্ধতায় তুমি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.....
নিস্তব্ধতায় তুমি
কতটা বছর কেটে গেল।
এখানো মনের খাতায় আর
চোখের পাতায় তুমি আমার সাথে কাটানো
সেই স্মৃতি গুলো নিয়ে খেল।
আজও অনুভব করি তোমার সেই স্পর্শ,
খুঁজে পাই তোমার শরীরের
সেই মিষ্টি গন্ধ।
তোমার কথা ভেবে ।
তুমি হারিয়ে যাওয়ার পর কতো মানুষ এলো গেল
কেউ কি আমায় তোমার মত করে নেবে?
মিলেনি কোথাও আজও।
তোমার দেয়া সেই শাড়ি খানির
এখনো খুলিনি ভাজও।
নেই শুধু আজ তুমি,
তোমায় হারিয়ে আজ অসহায় একলা আমি
বড়ই নিষ্ঠুর হয়েছে এই ভূমি।
লাল টকটকে একটি গোলাপ নিলাম হাতে,
একটি একটি করে পা এগিয়ে দিলাম,
তোমায় দেখতে চাওয়ার আবেগে ।
বলবো এবার মন খোলে,
স্মৃতির আকাশে আমাদের সেই মিষ্টি
দিন গুলো এখনো বাতাসে দোলে।
তোমার কবরের পাশে,
আস্তে করে গোলাপ ফুলটি রেখে দিলাম
কবরের উপরে বেড়ে উঠা সবুজ ঘাসে।
সেই হারিয়ে যাওয়া তুমি,
আমার জীবন থেকে
শেষ দিনটির কথা ভেবে।
আজও চিৎকার করে বলছি তোমায়,
তুমি তোমার সঙ্গে কি আমার নেবে ।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
ঠিকই বলেছেন আপু, ভালোবাসার মানুষটার সাথে কাটানো দিনগুলো কারো পক্ষেই ভোলা সম্ভব না। বছরের পর বছর সবার মনে থেকে যায় সেই দিনগুলোর কথা, কেউ চাইলেও ভুলতে পারে না। আর আপনি এই বিষয়গুলোকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। হৃদয়ের গভীর থেকে লেখা হয়েছে এই কবিতাটা। এরকম কবিতা গুলো সত্যি অনেক বেশি ভালো লাগে।
উপরের এই লাইনগুলো পড়তে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। এরকম কবিতা পরবর্তীতে ও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।
একজন ভালো লেগেছে আপনার লেখা কবিতাটা। বিশেষ করে উপরের লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে পড়তে। আপনার কবিতার নামটিও খুব সুন্দর ছিল নিস্তব্ধতায় তুমি। আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি, তেমনি পড়তেও খুব ভালো লাগে। খুব সুন্দর ছিল সম্পূর্ণ কবিতাটা।
আপু, আপনার আজকের লেখা "নিস্তব্ধতায় তুমি" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি তীব্র আকর্ষণ ফুটে উঠেছে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু, আপনার আজকের লেখা "নিস্তব্ধতায় তুমি" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি তীব্র আকর্ষণ ফুটে উঠেছে। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমি একজন কবিতা প্রেমিক মানুষ। নিজে কবিতা লিখতে যেমন ভালোবাসি তেমন অন্যের কবিতা আবৃত্তি করে নতুন ধারণা অর্জন করতে ভালবাসি। আপনি খুব সুন্দর ভাবে আজকে একটা কবিতা লিখেছেন যেখানে কিছুটা বিরহের ছাপ পেয়েছি তারপরে কবিতা অসাধারণ ছিল।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।জীবনে নানান ঘটনা ঘটে যায়।তারপর ও নতুন কেউ সঙ্গী হয়ে জীবনে আসে।যে অন্যকে বদলে দিতে পারে আমিও আপনার সঙ্গে সহমত।ধন্যবাদ আপু।
আপু আপনার কবিতাটা অনেক ভালো লাগলো পড়ে।আসলে ভালোবাসার মানুষের সাথে কাটানোর দিনগুলো কখনো ভুলার নয় সেটা স্মৃতির পাতায় রয়ে যায়। আপনার কবিতাগুলো সত্যিই অসাধারণ লাগে আমার কাছে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।