বোতলের ভিতর উত্তাল সাগরের ঢেউ

in আমার বাংলা ব্লগ3 years ago

বোতলের ভিতর উত্তাল সাগরের ঢেউ

1.jpg

এই রঙ্গের দুনিয়া কত রকমের রঙ দিয়ে মানুষ খেলা করে। কিছু কিছু রং মানুষের জীবনকে ধ্বংস করে দেয় আবার কিছু কিছু রঙ মানুষের জীবনকে আরো বেশি রঙিন করে তোলে। আজকে আমি রঙিন এই দুনিয়া থেকেই জল রঙের রঙিন কালার ব্যবহার করে রঙিন একটি দৃশ্য অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এই পৃথিবীতে কত শত রকমের রঙ রয়েছে তার কোনো হিসাব নেই। এমন কিছু কিছু রঙ আছে যার কোনো নাম নেয়। আমরা অনেকেই দেখলেও এর কোনো নাম আমরা খুঁজে পাই না। তবে আমি মনে করি রঙিন এই দুনিয়ায় সবকিছু রঙিন ও সৌন্দর্যময়।

আজকে আমি আমার অঙ্কনের মধ্যে নতুন ভাবে নতুন একটি দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার অঙ্কনের মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি অনেক পুরাতন একটি বোতল মাটিতে পরে আছে ও সেই বোতলের ভিতরে রয়েছে বিশাল এক পৃথিবী, যেখানে রয়েছে বিশাল সাগর ও সেই সাগরের উত্তাল ঢেউ যেন সবকিছু ধ্বংস করে দিবে। সাগরের মধ্যে রয়েছে বিশাল একটি মাছধরার পালতোলা নৌকা। আর এই সব কিছু মিলিয়ে সুন্দর ও আকর্ষণীয় একটি দৃশ্য অঙ্কনের সাথে প্রতিটি ধাপ দেখিয়ে শেয়ার করলাম।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে বোতলের ভিতর উত্তাল সাগরের ঢেউ দৃশ্য অঙ্কন করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে বোতলের ভিতর উত্তাল সাগরের ঢেউ দৃশ্যের অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রঙ, রঙ তুলি ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

4.jpg

ধাপ-3.

5.jpg

ধাপ-4.

6.jpg

ধাপ-5.

7.jpg

ধাপ-6.

8.jpg

ধাপ-7.

9.jpg

ধাপ-8.

10.jpg

ধাপ-9.

12.jpg

ধাপ-10.

13.jpg

ফাইনাল ধাপ

14.jpg

15.jpg16.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে বোতলের ভিতর উত্তাল সাগরের ঢেউ দৃশ্যের অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ওয়াও আপু,আপনার আর্ট মানেই ভিন্ন কিছু।অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি।জল রং দিয়ে আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।বোতলের ভেতর উত্তাল সাগরের ঢেউ,চমৎকার ছিল পোস্টটির উপস্থাপনা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বোতলের ভেতরে উত্তপ্ত সাগরের ঢেউয়ের চিত্র দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার দক্ষতা দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দরভাবে এবং চিন্তাধারা নিয়ে এই চিত্রটি অংকন করলেন। সত্যিই আমরা চিন্তা ধারাকে সম্মান জানাই। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বোতলের ভিতর উত্তল সাগরের ঢেউয়ের এত সুন্দর একটা চিত্রাংকন দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক মনোমুগ্ধকর আপনার করা এই চিত্রাংকন টি। আসলে আপনার মত আমিও মনে করি রঙিন এই দুনিয়ায় সবকিছু রঙ্গিন ও সৌন্দর্যময়। আপনার করা কাজগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে সব সময়। আপনি সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে যেকোনো কিছু করার চেষ্টা করেন। খুবই সুন্দর একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছেন যা দেখেই বুঝতে পেরেছি। ভালো লাগলো আপনার করা এই চিত্রাংকন টা।

 3 years ago 

বোতলের মধ্যে উত্তাল সাগরের দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা চিত্রটি দেখে আমার pirates of the Caribbean সিনেমার কথা মনে পড়ে গেল।

 3 years ago 

একদম ঠিক বলেছও আপু দুনিয়ায় কতো রকমের যে রং রয়েছে। আমার তো সব রং এর নামও জানি না।তবে মাঝে মাঝে বলতে পারি কুকুর রং,কচু পাতা রং,অথবা পানি রং বলেও বলি মাঝে মাঝে 🤭🤭।
আপু তোমার আর্ট সব সময় মাশাআল্লাহ।আর্ট এর বিষয়ে কিছু বলার নেই। দারুণ দারুণ হয়েছে আপু।অনেক অনেক ধন্যবাদ আপু তোমার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপু আপনার আর্ট নিয়ে কিছুই বলার নেই।এককথায় বলবো অসাধারণ। আপনি বোতলের মাঝে উত্তাল সাগরের ঢেউয়ের দৃশ্য খুব সুন্দর করে জল রঙের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু জল রং ব্যবহার করে আপনি অসাধারণ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বোতলের ভিতরে উত্তাল সাগরের ঢেউয়ের উপর ভেসে থাকা নৌকাটির চিত্র অংকন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38