ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টির অঙ্কন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

রঙিন আকাশে রঙিন বৃষ্টি

1.jpg

ভালোবাসার বৃষ্টি যেন এখন সারাক্ষণই পড়তে থাকে আকাশ থেকে মাটিতে। একটা সময় বৃষ্টি চেয়েছি অনেক। অনেক আশা নিয়ে অপেক্ষায় থাকতাম এই বুঝি এলো। কিন্তু অনেক বার ঘন কালো অন্ধকার হয়ে বৃষ্টির আশা দিয়েও চলে গেলো কিন্তু এলোনা। আর এখন না চাইতেই যেন সে নিজ থেকে গড়িয়ে পড়ছে অঝরে । কিছু কিছু সময় কিছু ভালোবাসাও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যেমন বৃষ্টি। বৃষ্টি সবার কাছে অনেক পছন্দের ও ভালোবাসার মতো একটা কিছু কিন্তু এটাও যখন চাহিদার থেকে বেশি হয়ে যায় তখন এই ভালোবাসাটাও যেন বিরক্ত লাগতে শুরু করে।

আজকে আমি জল রং ব্যবহার করে ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টির অঙ্কন করেছি। জল রং দিয়ে রং তুলির সাহায্যে সবকিছুকে রঙিন করে তুলতে আমার বেশ ভালো লাগে। তাই আমি সবসময় আমার করা অঙ্কন গুলো একটু রঙিন ভাবেই ফুটিয়ে তুলি ও আমার অঙ্কনের প্রতিটি ধাপ দেখিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টির অঙ্কন করেছি। এই অঙ্কনটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টির অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জলরং, রং তুলি ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

07.jpg

ধাপ-7.

7.jpg

ফাইনাল ধাপ

8.jpg

9.jpg10.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টির অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

কিছু কিছু সময় কিছু ভালোবাসাও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যেমন বৃষ্টি।

আপু আপনি খুব সুন্দর একটি কথা লিখেছেন। আমরা সকলেই বৃষ্টি ভালোবাসি কিন্তু অতিরিক্ত বৃষ্টি যখন শুরু হয় তখন এটাই আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি মাঝেমধ্যে অতিরিক্ত ভালোবাসাও কারো বিরক্তির কারণ হতে পারে। তবে যাই হোক আপু, আপনি খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। ভালোবাসার রঙিন আকাশের রঙিন বৃষ্টি অংকন খুবই চমৎকার হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

মানুষ এর চাহিদার কোনো শেষ নেই তবুও কিছু জিনিস রয়েছে সেগুলো চাহিদার থেকে বেশি হলে বিরক্তি তৈরি হয়ে যায়।দারুন উপস্থাপন এর মাধ্যমে সুন্দর একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করেছেন শুভ কামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যিই আপু আপনার প্রতিটা অঙ্কনই বেশ চমৎকার। আর আপনি ঠিকই বলেছেন আগে অনেক সময় বৃষ্টি চেয়েও পায়নি কিন্তু এখন না চাইতেই বৃষ্টি। তবে আপনার আঁকানো রঙিন আকাশের বৃষ্টি অঙ্কনটি অসাধারণ। আপনার অঙ্কনটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য প্রাণঢালা শুভেচ্ছা রইল।

 3 years ago 

মানুষের ধর্মই এমন। যখন যা চায়, না পেলে চাইতেই থাকে। আবার যখন পেতেই থাকে, তখন আবার বিরক্ত হয়। যাই হোক, আপনার জলরং দিয়ে ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টির অংকনটি খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে আলাদা করে বর্ণণা না করলেও আশা করি সবাই খুব সহজেই বুঝতে পেরেছেন প্রতিটি ধাপ। আসলে যেখানে ছবিই কথা বলে, সেখানে আলাদা করে শব্দের প্রয়োজন হয় না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আরে আপু সব কিছু কিন্তু বিরক্তি ঘটায় না । কিছু জিনিস আছে যেগুলো মানুষ যত পায় তত চায়। এ যেমন টাকা। টাকার জন্য কিন্তু মানুষের না নেই। বেশ সুন্দর একটি উদাহরন দিয়ে জল রং দিয়ে বৃষ্টির আকাশের দৃশ্য অঙ্কন করেছেন। আমার কিন্তু আপনার থিম টি বেশ ভালোই লেগেছে।

 3 years ago 

আসলে আপু এমন কিছু জিনিস আছে মানুষ যতই চায় তাই পায় মানুষের ধর্মটাই এমন। আসলে আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে জলরং রং তুলি ও আর্ট পেপার ভালোবাসার রঙিন আকাশে বেশ সুন্দরভাবে বৃষ্টি ও ছাতা অঙ্কন করে শেয়ার করেছেন। আসলে আপনার তৈরি অঙ্কন দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়ে গেছি আপু। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টির অঙ্কন এক কথায় অসাধারণ হয়েছে আপু। আপনি সব সময়ই ভিন্ন কিছু করার চেষ্টা করেন। আপনার এধরনের আয়োজন গুলো দেখার অপেক্ষায় থাকি। আপনার চমৎকার অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

প্রথমে বলতে হচ্ছে আপনারা দেওয়া টাইটেল সম্পর্কে৷ এরকম সুন্দর একটি টাইটেল দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আপনি এখানে যে আর্টটি প্রকাশ করেছেন সেটা অত্যন্ত বেশি পরিমাণে সুন্দর হয়েছে। এটি ব্যক্তিগতভাবে আমরা অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ একই সাথে আপনি এখানে জল রং ব্যবহার করার কারণে এর সৌন্দর্য যেন আরো একটু বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে৷

 3 years ago 

আজকে আপনি জল রং এবং তুলির ব্যবহার করে ভালোবাসার রঙিন আকাশে রঙিন বৃষ্টি ও ছাতা অঙ্কন করেছি।সিম্পল এর উপর দেখতে অনেক সুন্দর লাগছে। ভালোবাসার আকাশে রঙিন বৃষ্টি দারুন। অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ভালোবাসার রঙিন আকাশে রঙ্গিন বৃষ্টির অঙ্কন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর অংকন করেন এটা অবশ্য জানা ছিল। তারপরও এত সুন্দর ভাবে অঙ্কন করেন যা দেখার জন্য অপেক্ষায় থাকি । অংকনের কালার কম্বিনেশন টাও আমার অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপু সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60204.47
ETH 1615.58
USDT 1.00
SBD 0.41