স্বরচিত কবিতা - বৃষ্টির ছোঁয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

বৃষ্টি যেমন ভালো লাগে, বৃষ্টির দিনের অনুভূতি গুলো যেমন ভালো লাগে তেমনি বৃষ্টি নিয়ে কবিতা, গান, ছড়া লিখতেও অনেক বেশি ভালোলাগে। টুপ টুপ করে বৃষ্টি পড়ার শব্দে মনে আনন্দ জাগে। ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, যেন মনে হয় মনের সব দুঃখ গুলো বৃষ্টির ফোটার মত ঝরে পড়ে যাচ্ছে। বৃষ্টিকে ভালবাসেনা এমন মানুষ খুব কমই আছে। আর এমন বৃষ্টির দিনে যদি থাকা যায় টিনের চালের ঘরে তাহলে তো কথাই নেই। ঝমঝম শব্দে যেন কাঁথা মুড়ি দিয়ে ঘুমোতে ইচ্ছে করে। সাথে যদি হয়ে যায় বৃষ্টির গান, তাহলে সময়টা সত্যিই খুব মনমুগ্ধকর হয়ে উঠে। তাই আজকে সেই চঞ্চলতার আবেগি বৃষ্টি নিয়ে লিখে ফেললাম একটি কবিতা।

আজকে আমি বৃষ্টির ছোঁয়া নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

বৃষ্টির ছোঁয়া


আইরিন ইসলাম

খালি পায়ের পাতা খানা,
মাটিতে জড়িয়ে বাগানের দিকে যেতেই
হঠাৎ ঝুম বৃষ্টি নামলো।
বুকের ভিতরের অস্থিরতা যেন,
অনেকটাই থামল।

চোখেমুখে বৃষ্টির ফোঁটা
পড়তে লাগলো টিপটিপিয়ে
আর এই অবুজ অস্থির মনে
সতেজতা জাগলো ভীষণ আবেশে।

বেঁধে রাখা চুলগুলোকে
মুক্ত করে দিলাম ছেড়ে
বাগান থেকে একটি কাঠগোলাপ
পরম যত্নে নিলাম হাতে ।

ঘাসের উপরে হীরের মত
জমে থাকা বৃষ্টির ফোঁটা,
একটু খানিক নাড়া পড়তেই
ঝরে পড়ছে সবকটা।

আজ মনে আমার ভীষণ আনন্দ
যাক না সব দুঃখ ঝরে,
ভাবছি এবার উড়িয়ে দেব
আনন্দ সব গানের সুরে।

বৃষ্টি হঠাৎ বদলে দিলো
আমার মনের ধারা,
চোখদুটি বুঝে অনুভব করছি
বৃষ্টির অনন্য সাড়া।

হারিয়ে যাবো আজ একলা আমি
সঙ্গে নাহি কেউ,
বৃষ্টি আমায় ছুঁয়ে দিতেই
অন্তরে বয়ে গেল ঢেউ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

জাস্ট ওয়াও আপু।অসাধারণ হয়েছে কবিতাটি। 👌👌আমার পড়তে এতো ভালো লাগছিলো বোঝাতে পারবো না।মনে হলো আরো পড়ি কিন্তু শেষ হয়ে গেলো।বৃষ্টির ছোঁয়া নিয়েও এতো সুন্দর কবিতা হয়, না পড়লে বুঝতে পারতাম না।অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বৃষ্টির দিন আমারও খুব ভালো লাগে। বৃষ্টিকে নিয়ে লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন আমার কাছে দারুন লেগেছে। লাইনগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

সত্যিই আপু,বৃষ্টি নিয়ে যতই লেখা হোক না কেন তা যেন কম মনে হয়।তাছাড়া সবাই বৃষ্টিকে ভালোবেসে যেমন লিখতে পছন্দ করে তেমনি ভিজতে ও পছন্দ করে।আপনার লেখা কবিতাটি সুন্দর হয়েছে।বৃষ্টির টুপ টুপ শব্দে মনে হয় অনুভূতিগুলি লিখে ফেলেছেন☺️☺️,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আহা আপু আমি তো কবিতাটি পড়তে পড়তে হারিয়ে গেছি কল্পনায়। এমন কবিতা আমার কাছে খুবই ভালো লাগে।বৃষ্টির ছোঁয়ায় হৃদয় যেন শীতল হয়ে যায়। তখন গান কবিতা মনের অজান্তেই বেরিয়ে আসে।

 3 years ago 

আপু খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা 'বৃষ্টির ছোঁয়া' কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলেই ঘাসের উপরে যখন বৃষ্টি ফোটার পানি গুলো জমে থাকে তখন দূর থেকে বৃষ্টির পানি গুলো দেখতে পুরো হিরের মতো লাগে। যাহোক অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঘাসের উপরে হীরের মত
জমে থাকা বৃষ্টির ফোঁটা,
একটু খানিক নাড়া পড়তেই
ঝরে পড়ছে সবকটা।

 3 years ago 

আপু খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা 'বৃষ্টির ছোঁয়া' কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলেই ঘাসের উপরে যখন বৃষ্টি ফোটার পানি গুলো জমে থাকে তখন দূর থেকে বৃষ্টির পানি গুলো দেখতে পুরো হীরের মতো লাগে। যাহোক, অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঘাসের উপরে হীরের মত
জমে থাকা বৃষ্টির ফোঁটা,
একটু খানিক নাড়া পড়তেই
ঝরে পড়ছে সবকটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42