স্বরচিত কবিতা - আমার ভালবাসা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

আমি অনেক বেশি ভালোবাসি আমার ভালোবাসার মানুষকে। তাই তাকে নিয়েই লিখি কবিতা। ভালোলাগে লিখতে ভালোবাসা নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে, ভালোবাসার মানুষের প্রতি আবেগপ্রবণ হয়ে কবিতা ছড়িয়ে দিতে তার মন ঘরে।

সত্যিই তো তাই, ভালবাসলে ভালবাসার মানুষকে নিয়ে অনেক কিছুই ভাবনায় আসে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেক কিছুই লিখতে ইচ্ছে করে । আর সেই লেখার ইচ্ছা গুলো কবিতার মাধ্যমে ছড়িয়ে দেই ভালবাসার মানুষের মাঝে।

ভালোবাসা নিয়ে যতই লিখালিখি করি না কেন, যতই আবেগ প্রকাশ করি না কেনো তবুও যেন কমতি থেকেই যায়। কারণ ভালোবাসা করে নিয়েছে প্রতিটি মানুষের মনেই ঠাই। আর এই ভালোবাসা থেকেই আমার আজকের লেখা কবিতা। আজকে আমি আমার ভালোবাসা নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমার ভালবাসা

লেখা - আইরিন ইসলাম

আমার ভালোবাসার
রুপালী আলোয় মিলিয়া যাওয়া,
পূর্ণিমা চাঁদের রাত্রি ৷
আমার ভালোবাসা
অনন্যা পথের গভীর রাতের,
দিবানিশি দলের যাত্রী।

আমার ভালোবাসার
মাঝ নদীতে উত্তাল সাগরের,
ভয়ংকর প্রকাণ্ড ঢেউ ।
আমার ভালোবাসা
সেই সাগরের গভীর তরঙ্গের
যুদ্ধ করা সঙ্গী মাঝির কেউ।

আমার ভালোবাসা
কাঠগোলাপ ফুলের ছড়িয়ে ছিটিয়ে
থাকা রাস্তার পাশ।
আমার ভালোবাসা
বেলি ফুলের সুঘ্রাণে মাতানো
মাতাল বুকের পাশ।

আমার ভালোবাসা
সাদা কাশফুল বনে হেলিয়া দুলিয়া
দখিনা বাতাসের বায়।
আমার ভালোবাসা
অজানা সুরের অজানা গানের
অজানা মোহের তালে মিলে যায়।

আমার ভালোবাসা
তোমার ঠোঁটের মুচকি হাসিতে
সব সময় খুঁজে পায়।
আমার ভালোবাসা
এক দামি জহরত সোনাদানা
থেকেও উচ্চ দামি তাই।

আমার ভালোবাসা
আজ শুধুই তোমার
চিনে নিও মোরে তুমি।
তোমাকে ভালোবাসতে কখনো
কমতি দেয়নি এই আমি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আমার ভালোবাসা
আজ শুধুই তোমার
চিনে নিও মোরে তুমি।
তোমাকে ভালোবাসতে কখনো
কমতি দেয়নি এই আমি।

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল আপু। আসলে প্রকৃত ভালোবাসা এমনই হয় যার কোন অবহেলা এবং ভালবাসার কমতি থাকে না,ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার স্বরূপ দেওয়ার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কবিতা বরাবরই অনেক চমৎকার হয়ে থাকে।আজকে খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সর্বদা ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

 3 years ago 

আপনার কবিতা বরাবরই অনেক চমৎকার হয়ে থাকে।আজকে খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সর্বদা ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

 3 years ago 

নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক সুন্দর করে কবিতা লিখেছেন আপু। আসলে ভালোবাসলে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক কিছুই লেখা যায়। অনেক কিছু মনের মধ্যে ঘুরাঘুরি করে। আর সেগুলো যদি লেখা হয় তাহলে তো লিখতে লিখতে ও শেষ হবে না। আপনি এই কবিতাটা অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। মনটা ভরে গেল আপনার লেখা কবিতা পড়ে।

 3 years ago 

আপু আপনার নিজের ভালোবাসা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আসলে ভালোবাসার মানুষকে সব সময় ভালো থাকার চেষ্টা করতে হবে। সত্যি আপু ভালোবাসার লিখতে গেলে কখনো শেষ হয় না।ধন্যবাদ আপু ভালোবাসা নিয়ে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আসলে ভালোবাসার মানুষকে নিয়ে যে কোন কিছু লিখতে খুব ভালো লাগে, আর যদি হয় কবিতা তাহলে তো কোন কথা নেই। আপনিও অনেক সুন্দর করে আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে কবিতা লিখেছেন। খুব চমৎকার করে প্রত্যেকটা লাইন লিখেছেন। আমার তো ইচ্ছে করছে আপনার লেখা কবিতাটা বারবার পড়তে।

 3 years ago 

সবাই নিজের ভালোবাসার মানুষকে একটু বেশি ভালবেসে থাকে। আপনিও কিন্তুু ঠিক আপু। আপনি ভালোবাসার মানুষকে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা লাইন না পড়ে আপনার ভালোবাসার মানুষের জন্যই লিখেছেন। এই কবিতার মধ্য দিয়ে আপনি তার প্রতি ভালোবাসার প্রকাশ করেছেন। আপনার কবিতা পড়ে বুঝতে পারলাম কতটা ভালবাসলে এতো সুন্দর একটি কবিতা লেখা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন আপু, ভালোবাসার মানুষকে নিয়ে যতই লিখি না কেন ততই যেন কমতি থেকে যায়। আর সেই ভালোবাসা নিয়ে "আমার ভালোবাসা" নামক যে কবিতাটি লিখেছেন তা সত্যিই অসাধারণ হয়েছে। যদিও বা কবিতা লেখার কোন গুনই আমার মাঝে নেই। তাই কারো সুন্দর কবিতা দেখলে, আমার কাছে খুবই ভালো লাগে। তবে আপু আপনার কবিতাটি পড়ে কবিতার ভাষাগুলো আমার কাছে খুবই অর্থবহ মনে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনার এই কবিতাটি আবৃত্তি করে যেন মন ভরে গেল। যেখানে ভালবাসার অনেক সুন্দর আবেগ অনুভূতি জাগ্রত ছিল। এ জাতীয় কবিতাগুলো আপনার ভাবিও খুব পছন্দ করে থাকে। তাই মাঝেমধ্যে যদি ভালো লাগে এমন কবিতা পেয়ে থাকি তখন আপনার ভাবিকেও আমি আবৃতি করে শোনানোর চেষ্টা করি ধন্যবাদ। আশা করি এভাবে আরো অনেক সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38