স্বরচিত কবিতা - তুমি যে সেই আমার

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

flowers-19830_1280.jpg

image source

আজ রোদের তাপটা অনেকটা বেশি। ছাদের উপরের ট্যাংকিতে থাকা পানি গুলো পুরো আগুনের মতো গরম হয়ে আছে। এই পানিতে গোসল করাটা সম্ভব না কোনোভাবেই। তাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে পানিটাকে নরমাল করে গোসল শেষ করলাম। এমনটা এখন প্রায় হবে আর আমার মতো এমন ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করার কাজটাও অনেকেই করে থাকে। যাইহোক,আজকে আমি আরো একটি ভালোবাসার কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করলাম।

কিছু ভালোবাসার অনুভূতি প্রকাশ করা যায় না ভালোবাসার মানুষের কাছে। মনের অনুভূতি গুলো মনেই থেকে যায়। কারো ভালোবাসা রংধনুর সাত রঙের মতো রঙীন, আবার কারো ভালোবাসা রঙ বিহীন। কারো ভালোবাসা তাদের সবকিছুতেই প্রকাশ পায়, আবার কারো ভালোবাসা এভাবেই রয়ে যায়। ভালোবাসা নিয়ে কথা বললে হয়তো রাত পেরিয়ে সকাল হবে তবুও ভালোবাসার কথা শেষ হবে না।

আজকে আমি ভালোবাসাময় বিষয় বস্তু নিয়ে (তুমি যে সেই আমার )নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

তুমি যে সেই আমার

লেখা - আইরিন ইসলাম

তুমি হলে ওই সূর্য,
যার আলো এখনো পৌছয়নি আমার কাছে।
তুমি হলে ওই ধ্রুবতারা,
যারা নিজের ইচ্ছে মতো করে বাচে।

তুমি হলে ওই পূর্ণিমার চাঁদ
যার জ্যোৎস্না আজও আমি পায়নি,
তুমি হলে আমার হৃদয়ের বিশ্বাস
যা আজও আমি হারায়নি।

তুমি হলে ওই মেঘ
যার কারণে কালো হয়ে থাকে বিশাল আকাশ,
তুমি হলে ওই রংধনুর সাতটি রং
যা আসার আগেই আমি পায় পূর্বাভাস।

তুমি হলে সেই চোখ
যায় দিকে তাকালে আমি বুঝিনা কোন ভাষা,
তুমি হলে সেই হৃদয়
যেখানে আজও জীবিত আছে সকল আশা।

তুমি হলে সেই আগুন
যার উত্তাপে গলে গেছে আমার মন,
তুমি হলে সেই মানুষ
যাকে আমি ভাবি অনেক আপন।

তুমি হলে আমার মন মাজারে
শুধু আমার পোষা পাখি,
তুমি হলে আমার ভালোবাসার
শীতল দুটি আঁখি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভালোবাসাময় বিষয় নিয়ে চমৎকার একটি কবিতা উপহার দিলেন ভাই। এধরনের কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি ঠিক বলেছেন ভালোবাসার কথা কখনো ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না। আপনি খুব সুন্দর ভাবে কবিতার প্রতিটি লাইন উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুমমম আপু আজকের একটু তাপমাত্রা অনুভব করেছি ৷ বলতে গেলে রোদ গরম বেশ ছিল ৷ আর যাই হোক এটা ঠিক যে ভালোবাসা এমন কারো কাছে রঙিন তো কারো কাছে ধূসর ৷ তবে বেশ ভালো একটি কবিতা লিখেছেন যার প্রতিটি লাইন সাজানো গোছানো ছন্দ ছন্দে ছিল ৷
ইদানীং আপনার কবিতা গুলো প্রায় পড়ি ভালো লাগে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই যেনো নিত্য নতুন কবিতা পাই এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 years ago 

তাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে পানিটাকে নরমাল করে গোসল শেষ করলাম।

বাহ্! দারুণ বুদ্ধি তো। আমিও আগে এই ঝামেলায় পরতাম। সেজন্য গত বছর কুলিং ট্যাংক কিনেছি। একেবারে ঠান্ডা পানি আসে এবং গোসল করেও শান্তি পাওয়া যায়। যাইহোক কিছু কিছু অনুভূতি ভালোবাসার মানুষের কাছে আসলেই প্রকাশ করা যায় না। কিন্তু প্রকাশ না করলেও, ভালোবাসার মানুষ অনেক সময় বুঝে ফেলে। ভালোবাসা এক অনন্য শক্তি। কবিতাটি পড়ে আসলেই খুব ভালো লাগলো আপু। প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক বরাবরের মতো আজকেও এতো চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তুমি যে সেই আমার দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালোবাসা নিয়ে বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে অনেক ভালো লাগলো। কিছু কিছু অনুভূতি ভালোবাসার মানুষের কাছে প্রকাশ না করলেও প্রিয়জন সেটা বোঝে নেয়।ধন্যবাদ চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61217.01
ETH 1624.35
USDT 1.00
SBD 0.42