স্বরচিত কবিতা - সেই মিষ্টি স্বপ্ন
অনেক দিন পর একটি বাচ্চা বাচ্চা টাইপের কবিতা লিখলাম। মাঝখানে বেশ ভালোই কবিতা লিখা শুরু করেছিলাম কিন্তু কিছুদিন না লেখার কারণে এখন আর মাথায় কিছুই আসে না। কবিতা পড়া যতটা সহজ লেখা ততটা সহজ না। অনেক ভাবে চিন্তা করে নিজেকে একা রেখে অনেক গভীর মনোযোগ দিয়ে লেখা লাগে যা সবসময় চাইলেই সবসময় পারা যায়না।
মাঝে মাঝে আমরা এমন কিছু স্বপ্ন দেখি, যে স্বপ্ন গুলো সত্যিই খুব মধুর হয়। সেই স্বপ্ন থেকে জেগে উঠতে ইচ্ছে করে না। ঘুম ভেঙ্গে গেলেও ইচ্ছে করে যে চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। বাস্তবে যা অনুভব করতে না পারি তা স্বপ্নে অনুভব করা আসলে খুব মজার ব্যাপার। তবে সত্যি বলতে সবার কিন্তু এমন স্বপ্ন দেখার ভাগ্য হয়না। যে স্বপ্নে রংধনুর সাত রং থেকে শুরু করে লাল-নীল রঙিন প্রজাপতির পাখা স্পর্শ করে যায় আমাদের। একটা অসাধারণ অনুভূতি কাজ করে। কিন্তু যদি সে ঘুমের স্বপ্ন হয় কাজের ফাঁকে বা কলেজ টাইমে তখন কিন্তু ব্যাপারটা অনেকটাই আগুনে পানি ঢেলে দেয়ার মত।
হাহাহা, এটা কিন্তু কোনো বানোয়াট কথা বা শুনা কথা নয় নিজের সাথে ঘটে যাওয়া একটা স্বপ্নের কাহিনী আজ আপনাদের সাথে কবিতার মাধ্যমে তুলে ধরলাম। আশাকরি আপনাদের কাছে আমার লেখা আজকের কবিতাটি কিছুটা ভালো লাগবে।
সেই মিষ্টি স্বপ্ন
উঠছে ডানা মেলে,
দুই নয়নের পাতায় আজ
দিচ্ছে কে রঙ ঢেলে।
আকাশ বাতাস ঘুড়ে,
মনটা আমার চাইছেনা আজ
যেতে স্বপ্ন থেকে দূরে।
হাজার স্বপ্ন ঘেরা,
ঘুমটা যে আজ জমেছে খুব
স্বপ্নটা হল সেরা।
আমার স্বপ্ন গেল ভেঙ্গে,
তাকিয়ে দেখি আমি বিছানায় শুয়ে
মা দাঁড়িয়ে আছেন রেগে।
আজ দেখিনা বাঁচার উপায়,
আমায় ডাকতে ডাকতে মায়ের
মেজাজ হয়ে গেলো হাই ।
পেরিয়েছি কলেজ টাইম,
তবে এমন স্বপ্ন দেখেই বা কজন!
ভাগ্যে যে সবার কপালে ছাই।
হারিয়ে যায় সেই স্বপ্নে,
স্বপ্নরাজা আজ ডাকছে আমায়
কথা বলবে যে গোপনে।

আপু ঠিক বলেছেন আমরা মাঝে মাঝে এমন মজার স্বপ্ন দেখি আর সেই স্বপ্ন থেকে জেগে উঠতে ইচ্ছে করে না। অনেক সময় বাস্তবে যা না পারি স্বপ্নে তা করা হয়ে যায়।কিন্তু স্বপ্ন ভেঙ্গে গেলে দেখি আগের জায়গায় পড়ে আছি। আপনি আজ সেই স্বপ্ন নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। একদম বাস্তবের কিছু কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়লাম।আগে প্রায় ই কবিতা পোস্ট করতেন। সত্যি আপু মজার স্বপ্ন দেখলে চোখ খুলতে ইচ্ছে হয়না।মনে হয় চোখ বন্ধ করে আবার ঘুমাই।আপনি সেই স্বপ্ন নিয়ে আজ খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। খুব ভালো লাগলো পড়ে। আপনি বলছেন গল্প নয় সত্যি এটা। তবে তো আরো ভালো।ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
বাহ্ বেশ সুন্দর কবিতা লেখেন তো আপু য কবিতার লাইনগুলো যেন মন ছুয়ে গেল।
আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করলেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষা ছিল অসাধারণ। পড়ে তাই বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ একটি কবিতা লিখেছেন আপক। স্বপ্নটাকে ঘিরে অনেক সুন্দর কবিতা আমাদের উপহার দিয়েছেন। আমি একটু হেসেছি আপনার এই লাইনটি শুনে।
আমার কাছে এই লাইনটা অনেক মজার লেগেছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপু আপনার স্বপ্নের মাধ্যমে একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য।
জানেন তো আপু আমার কাছে এরকম বাচ্চা টাইপের কবিতা লেখাগুলোই সব থেকে বেশি কঠিন কাজ মনে হয়। ছন্দ মেলানোর একটা ব্যাপার কাজ করে। আমার কিন্তু বেশ ভালই লাগছিল পড়তে। তবে আপু আমার এই অজ্ঞতা থেকে ছোট্ট একটা টিপস, সেটা হলো এরকম ছন্দ মিলিয়ে যখন কবিতা লিখবেন, তখন একটা তাল মিলিয়ে মিলিয়ে শব্দগুলো বসাবেন যেন বেশি না হয়ে যায় মাত্রা টা। তাহলে দেখবেন পড়তে আরো বেশি মজা লাগছে।
আপু, আপনার লেখা "সেই মিষ্টি স্বপ্ন" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমাদের মনের মধ্যে যে স্বপ্নগুলো প্রতিনিয়ত উজ্জীবিত হয়ে ওঠে, সেই স্বপ্নগুলো থেকে কখনোই দূরে যাওয়া সম্ভব নয়। আর ঘুমের মাঝে মিষ্টি স্বপ্ন দেখার মজাই আলাদা। ঘুম থেকে জেগে উঠলে মনে হয় আবার ঘুমিয়ে যায় এবং সেই মিষ্টি স্বপ্নগুলো পুনরায় দেখি। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হি হি হি । মজা পাইলাম বেশ । কাজের ফাকে আর পড়ার ফাকে আবার মধুর স্বপ্ন! বেশ ভালো কিছু কথা লেখেলেন আপু মধু স্বপ্ন নিয়ে। আর স্বপ্ন নিয়ে কবিতাটি কিন্তু অসাধারন হয়েছে । প্রতিটি লাইনে যেন স্বপ্নে ছোঁয়া।