সম্পর্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

সম্পর্ক

image.png

image source

কিছু কিছু সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় সময়ের অভাবে, আবার কিছু নষ্ট হয় স্বার্থপরতার কারণে। কিছু সম্পর্ক নষ্ট হয় অহংকারের কারণে আবার কিছু নষ্ট হয় মিথ্যার কারণে। সম্পর্ক মানে একটা সুন্দর বন্ধন, ভালোবাসা কিংবা বন্ধুত্ব। সম্পর্ক মানে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, কিংবা ভালোবাসার মানুষ। তবে একেক জনের সাথে সম্পর্কের ধরণটা একেক রকম হয়ে থাকে। আর এই সম্পর্ক বিষয়টা যতটা কাছে টানে, যতটা আপন করে কিংবা যতটা ভালোবাসা আনে ঠিক তেমনি সেই সম্পর্কের মধ্যে ফাটল ধরলে ততটাই দুরুত্বও সৃষ্টি করে।

প্রতিটি মানুষ এখন নিজের জীবন নিয়ে বেশি চিন্তিত। নিজের পরিবার কিংবা নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করে। তবে আমাদেরই এমন অনেক আত্মীয়স্বজনরা আছে যারা আমাদের অনেক আপন, কিন্তু সময়ের অভাবে কিংবা কখনো কখনো সময় থাকলেও তাদের সাথে যোগাযোগ না করার কারণে আমাদের সম্পর্ক গুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। ভুলে যেতে থাকে তাদের চেহেরা গুলো। অথচ সেই মানুষ গুলোর সাথে হয়তো শৈশব ও কিশোরকালে কতইনা সময় কাটিয়েছি। কতইনা আনন্দ করেছি। আমাদের উচিৎ সেই মানুষ গুলোকে এখন আরো বেশি খুজঁখবর রাখা ও যোগাযোগ রেখে সম্পর্কটাকে আরো বেশি মজবুত করে তোলা।

আমাদের কারো কারো এমনও কিছু সম্পর্ক আছে যেখানে শুধু স্বার্থ গুলো কাজ করে। স্বার্থ ছাড়া যেন কিছুই বুঝতে চাইনা, কিছুই করতে চাইনা। সম্পর্কটা আছেই শুধু স্বার্থপরতার কারণে। তার জন্য কিছু করতে পারলে কিংবা তাকে কিছু দিতে পারলেই কেবল সেই মানুষটা যোগাযোগ রাখে কিংবা পাশে পাওয়া যায়। আর যখন কিছু থেকে সেই মানুষটাকে বিতর করবো কিংবা যেটা চেয়েছে সেটা না দিয়ে থাকবো তখন হয়তো সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না।

আবার এমনও কিছু সম্পর্ক রয়েছে যেখানে আছে অহংকার, গরিমা, ক্ষমতা। আজ তার আছে বলে, সে এখন আমার সাথে কথা বলতে চাইনা। আজ আমার থেকে তার সৌন্দর্য বেশি বলে, সে আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেই ও মানুষের কাছে আমাকে ছোট করে নিজের প্রশংসা করে। আজ সে ক্ষমতাবান বলে, যখন ইচ্ছা তখন আমার উপর হামলা করতে পারে কিংবা আমাকে যা ইচ্ছা তাই বলে যেতে পারে। অথচ সেই মানুষটা আমাদের এই খুব কাছের ও খুব আপন কেউ। কোনো একটা সময় হয়তো আমাদের থেকেও অনেক নিচে ছিল তখন আমরাই তাদের দেখে রেখেছি।

প্রতিটা সম্পর্ক যদি হতো অনেক সুন্দর তাহলে কতইনা ভালো হতো। সম্পর্ক গুলো গড়তে যতটা কঠিন তার থেকেও অনেক সহজ নষ্ট করাটা। এই পৃথিবীর বুকে সম্পর্ক না থাকলে কেউ টিকে থাকতে পারবে না। কারণ একার উপর নির্ভর করে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। সময়ের অভাব, স্বার্থপরতা, অহংকার ও মিথ্যা এই বিষয় গুলো সাথে নিয়ে কখনো সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব না। সম্পর্ক গুলোকে মধুর করে তুলতে চাইলে এই বিষয় গুলোকে আমাদের মন থেকে দূর করতে হবে ও সবাই সবার বিপদে-আপদে, সুখে কিংবা দুঃখে পাশে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই সম্পর্ক গুলো টিকে থাকবে যুগের পর যুগ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু সম্পর্ক নিয়ে সুন্দর লিখেছেন। সত্যি আপু সম্পর্ক না থাকলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল। তবে একেক জনের সম্পর্ক একেক রকমের। আসলে আপু সম্পর্কের মধ্যে অহংকার থাকলে সেই সম্পর্ক টিকে রাখা মুশকিল। সম্পর্ককে মধুর করতে হলে আমাদের হিংসা-বিদ্বেষ দূর করতে হবে। ধন্যবাদ আপু আপনার সম্পর্ক পরে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু সম্পর্ক নিয়ে বেশ সুন্দর একটি লেখা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আমাদের এই পৃথিবীটা সম্পর্কের উপরেই চলছে। আসলে কিছু সম্পর্ক অহংকার, মিথ্যা,
স্বার্থপরতা ও সময়ের অভাবে নষ্ট হয়ে যায়। কিন্তু সম্পর্ক মধুর করে টিকে থাকার জন্য শুধু বন্ধুত্ব ভালবাসা, ও বিশ্বাস যথেষ্ট।স্বার্থপরতা ও অহংকার প্রতিটি মানুষের জীবনের পতনের মূল। বেশ সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আপু বেশ দারুন লিখেছেন। এত সুন্দর করে সম্পর্ক শব্দটির ব্যখ্যা তুলে ধরেছেন যে মুগ্ধ হয়ে গেলাম। আসলে কিন্তু সত্য সম্পর্কগুলো যদি হতো স্বার্থবিহীন, যদি হতো মধুর, যদি হতো ভালোবাসার তাহলে কত সুন্দরই না হতো। আর যদি সেই সর্ম্পক হতো অহংকার বা হিংসা হতে মুক্ত তাহলে তো হতো সোনায় সোহাগা। এমন পৃথিবী কিন্তু আমরা সবাই চাই। ধন্যবাদ আপু এত সুন্দর করে সম্পর্ক নিয়ে লেখার জন্য।

 3 years ago 

সম্পর্ক নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করলেন আপু।আমরা সমাজে বাস করি নানা রকমের সম্পর্কের মধ্যে দিয়ে।তাই সম্পর্কের গুরুত্ব অনেক।তবে এই সম্পর্কে যদি হিংসা,অহংকার থাকে তবে কোন সম্পর্কই টিকে থাকে না।তাই সুন্দর সম্পর্ক আমাদের সকলেরই কাম্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দুনিয়াতে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে এবং বর্তমানে বেশিরভাগ সম্পর্ক বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বর্তমান যুগে কিছু কিছু সম্পর্ক রক্ষা করে একেবারে কঠিন হয়ে গিয়েছে। যেমন কিছু কিছু আত্নীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলা বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছে। কারণ বেশিরভাগ মানুষ প্রচন্ড স্বার্থপর হয়ে গিয়েছে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কারো খোঁজ খবর রাখে না। আবার বিভিন্ন কারণে রক্তের বাঁধন পর্যন্ত ছিন্ন হয়ে যাচ্ছে। মাঝেমধ্যে ভাবি যে, সম্পর্ক গুলো যদি সুন্দর হতো, তাহলে কতোই না শান্তি বিরাজ করতো চারিদিকে। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আজকে আপনি সম্পর্ক নিয়ে যে চারটি বিষয় তুলে ধরলেন একদম ঠিক। এই চারটি বিষয়ের কারণে সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়। সেজন্য মানুষ হিসেবে উচিত এই বিষয়ের উপর বেশি গুরুত্ব না দিয়ে নিজের পরিবার আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কের বন্ধন অটুট রাখা। মানুষ হিসেবে মানুষের সাথে ভালো মুহূর্ত পার করা ।খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37