স্বরচিত কবিতা - ভালোবাসার স্নিগ্ধতা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

barley-field-1684052_1280.jpg

image source

শীতের তীব্রতা দিন দিন একটু একটু করে কমছে। আমি চেয়েছিলাম খুব তাড়াতাড়ি শীত চলে যাক, কারণ কয়েকদিনের শীতে খুব বেশি কাঁপিয়েছে সকলকে। আর এদিকে শীতের জন্য বাচ্চার ঠান্ডা-কাশি কিছুই যেন ভালো হচ্ছিলো না। মাঝখানে বেশ কয়েকদিন রোদের দেখা মিলেনি। এখন রোজওই রোদের দেখা মিলছে। সকালে উঠে বাবুকে কোলে নিয়ে রোদের আলো গায়ে লাগাতে বেশ ভালো লাগে। আর সেই সাথে ভালো লাগে কবিতা লিখতে। তাই আজকে আমি রোদের আলোর মাঝে বসে শরীরে রোদ লাগাতে লাগাতে একটি অন্য রকম ভালোবাসার কবিতা লিখলাম আর সেই সাথে প্রতিবারের মতো আপনাদের সাথে শেয়ার করলাম।

ভালোবাসা কখনো সূর্যের আলোর মতো আবার কখনো চাঁদের মতো। কখনো লাল গোলাপের সৌরভে ভরা আবার কখনো কারো জীবনে আসা নিস্তব্ধ রাত। এই ভালোবাসা কখনো খুশির মুহূর্ত আবার কখনো কারো জন্য দীর্ঘশ্বাস। আর এই ভালোবাসাকে যে যেভাবে গ্রহণ করতে পারে তার কাছে ঠিক তেমন। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসার স্নিগ্ধতা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভালোবাসার স্নিগ্ধতা

লেখা - আইরিন ইসলাম

তুমি আমার জীবনে আসা সূর্যের মতো,
সকল অন্ধকার তাড়িয়ে ছড়িয়ে দাও আলো।
তোমার দেওয়া সেই আলো আমার,
লাগে যে অনেক ভালো।

তুমি আমার জীবনে আসা চাঁদের মত,
যে নিঝুম রাতে ছড়িয়ে দেয় তার মুগ্ধতা।
যার মুগ্ধতা জড়িয়ে নিলো আমার জীবনকে,
আপন করে নিলো আমার হৃদয়।

তুমি আমার জীবনে আসা লাল গোলাপের সৌরভ,
যার সুঘ্রানে মাতাল আমি।
এই সৌরভ ছড়িয়ে দিয়েছো,
আমার জীবনে শুধু তুমি।

তুমি আমার জীবনে আসা নিস্তব্ধ রাত,
যে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে সূর্য।
সকাল বেলায় তার চাহুনিতে মেতে উঠে,
পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব।

তুমি আমার জিবনে আসা প্রত্যেকটা খুশির মুহূর্ত,
যা পেয়েছি আমি এক নিমিষেই।
যার অপেক্ষায় ছিলাম আমি এতদিন,
সে এসে হাতকড়া পড়ে নিল ভালোবেসে।

তুমি আমার জিবনে সেই মহা পুরুষ,
যার কারনে ধন্য জীবন আমার।
যার অপেক্ষায় প্রতিটা মুহুর্ত কেটেছিল দীর্ঘশ্বাসে,
শুধু আপন মনে ভালোবেসে তোমায়।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বেশ দারুন লিখেছেন তো আপু। আপনার কবিতার পড়ে তো বেশ মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার স্নিগ্ধতা নিয়ে এত সুন্দর করে কবিতা লিখেছেন যে প্রতিটি লাইন যেন মনের সাথে মিশে গেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলেছেন আপু ভালোবাসা কখনো সূর্যের আলোর মত আবার কখনো চাঁদের আলোর মতো। আপনার কবিতার প্রতিটি চরণ পড়ে বেশ ভালো লাগলো আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আপু শীতের তীব্রতা দিন দিন একটু একটু করে কমে যাচ্ছে ৷ এভাবেই যাক নাহ , তারাতারি শীত চলে গেলে এই শীতের জন্য আরো অপেক্ষা করতে হবে অনেক দিন ৷ যদিও বাচ্চা আর বয়স্ক মানুষের জন্য একটু বেশিই কষ্টের এই দিন গুলো ৷ তবুও উপভোগ করি শীতের এই অল্প কয়েকটা দিন ৷ যাই হোক , আপনার কবিতা বারবারই দারুণ ৷ চমৎকার লিখেন আপনি ৷ ভীষণ ভালো লাগলো ভালোবাসা স্নিগ্ধতা কবিতাটি পড়ে ৷ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি প্রতিনিয়ত খুবই চমৎকার করে কবিতা লিখে যাচ্ছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগে। আজকে আপনি খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। ভালোবাসার স্নিগ্ধতা নিয়ে যে কবিতা লিখেছেন কবিতার প্রত্যেকটা লাইন খুবই চমৎকারভাবে আপনি ফুটে তুলেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই শীতের তীব্রতা কমতে শুরু করেছে। অনেকে এবারের শীতে বেশ কষ্ট করছে, যদিও আমি শীতকালটা বেশ উপভোগ করছি। ভালোবাসা অনেক সময় আমাদেরকে কষ্ট দেয়, আবার অনেক সময় খুশির সাগরে ভাসিয়ে দেয়। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হুমম আপু শীত আস্তে আস্তে কমতে শুরু করেছে ৷তবে গ্রামে এখনো বেশ ঠান্ডা ৷ যা হোক বাবু সহ ছাদে রোদ পোহাতে পোহাতে বেশ চমৎকার কবিতা লিখেছেন ৷
আসলেই ভালোবাসার কোনো রং বা কোনো অন্ধকার নেই ৷ আছে শুধু একে অপরের প্রতি অবিরাম ভালোবাসা আর বিশ্বাস ৷
যা হোক দারুন ছিল কবিতাটি ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আসলে আপু ভালোবাসার রং কখনো মাপা যায় না। আপনি যেমন বর্ণনা দিলেন কখনো সূর্যের আলোর মত। আবার কখনো চাঁদের আলোর মত। আবার কখনো কুয়াশা ঢাকা। ভালবাসা এক এক সময় এক এক রং ধারণ করে। বেশ ভালই লিখলেন আপনি শীতের সকালে উষ্ণ রোদ মেখে উষ্ণ কবিতাটি লিখলেন। আপনার লিখা ভালোবাসার স্নিগ্ধ কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64443.02
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38