ভালোবাসার চিঠি
ভালোবাসার চিঠি
ভালোবাসার চিঠি মানেই মনের মধ্যে জমানো আবেগ মাখা ভালোবাসার কথা। ভালোবাসার চিঠি মানে হৃদয় দিয়ে লেখা প্রতিটি অক্ষর। ভালোবাসার চিঠি মানে অশ্রুভেজা চোখে কাঁপা কাঁপা লেখার ছন্দ মিলানো ভাষা। এই ভালোবাসার চিঠির মাধ্যমে হাজারো ভালোবাসার মানুষ একসাথে হয়েছে আবার এই ভালোবাসার শেষ চিঠিটার মাধ্যমে হাজারো ভালোবাসার বিচ্ছেদ ঘটেছে। চিঠিটি হয়তো একটা সাদা কাগজ কিংবা রঙিন কাগজের। লেখা গুলো হয়তো কালো কালি কিংবা রঙিন কালির কিন্তু এই লেখার প্রতিটি অক্ষরে যেন শিরা-উপশিরা থেকে আশা এক কষ্ট দায়ক যন্ত্রনা থেকে লেখা আবার হয়তো অধিক আনন্দে আবেগ প্রবল হয়ে অতি উৎসাহ নিয়ে লেখা। ভালোবাসার চিঠি গুলো হয়তো এমনি হয়।
আজকে আমি কলম ও জল রং ব্যবহার করে একটি ভালোবাসার চিঠি অঙ্কন করার চেস্ট করেছি। অঙ্কনের মধ্যে নতুন কিছু আনার চেষ্টায় ও নতুন কিছু করার চেষ্টায় থাকি আমি সবসময়। হয়তো কখনো ভালোকিছু আবার কখনো খুব সাধারণ কিছু হয়তো আবার আকর্ষণীয় কিছু। ভালোবাসার চিঠি গুলো যেন সকলের জীবনে ভালোকিছু নিয়ে আসে ও এই চিঠির মাধ্যমে যেন কারো জীবনের সমাপ্তি না ঘটে সেই আশায় করি। বাস্তব জীবনে প্রতিটি ভালোবাসার চিঠি হোক সুন্দর , আনন্দময় ও ভালোবাসাময়।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে কলম ও জল রং দিয়ে ভালোবাসার চিঠি অঙ্কন করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্ট টি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের ভালোবাসার চিঠি অঙ্কনটি ভালো লাগবে।
ধাপ-1. |
|---|
ধাপ-2. |
|---|
ধাপ-3. |
|---|
ধাপ-4. |
|---|
ধাপ-5. |
|---|
ধাপ-6. |
|---|
ধাপ-7. |
|---|
ফাইনাল ধাপ |
|---|
আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে ভালোবাসার চিঠি অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু ভালোবাসার চিঠিগুলো কিন্তু সত্যি সত্যি রং মাখানো হয়। আর আপানার জল রং দিয়ে মাখানো ভালোবাসার চিঠি কিন্তু অসাধারন হয়েছে। ভালোবাসার চিঠিতে যে আবেগ মাখা থাকে আপনি কিন্তু সেই আবেগ মাখিয়েই আপনার ভালোবাসার চিঠির আর্ট আজ আমাদের উপহার দিয়েছেন। বেশ সুন্দর হয়েছে আজকের আর্ট। শুভ কামনা রইল।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কলম ও জল রং ব্যবহার করে ভালোবাসার চিঠি অঙ্কন তৈরি করে বেশ দারুণভাবে শেয়ার করেছেন। আসলে আপু আমি মনে করি জীবনে প্রতিটি মানুষের ভালোবাসার সম্পর্ক থেকেই এই চিঠির ব্যবহার। আপনি বেশ দারুন ভাবে চিঠি তৈরি করে আমাদের মাঝে প্রতিটি ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
জল রং দিয়ে অনেক সুন্দর একটি ভালোবাসার চিঠি অংকন করেছেন আপু। পুরো আবেগে ভরপুর একটা ভালোবাসার চিঠি। খুব ভালো লাগছে আপনার আর্টটি দেখে।ভালোবাসা চিঠির এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
প্রতিটি ভালোবাসার চিঠি যেন আনন্দময় এবং রঙিন হয় এই প্রত্যাশা আমরা সবাই করি। সত্যি আপু আপনার পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। রঙিন চিঠি দেখেই তো চিঠির প্রেমে পড়ে গেলাম আপু। অনেক অনেক সুন্দর হয়েছে।
এটা সত্য চিঠিতে অনেক আবেগ ভালোবাসা অনেক কিছু লুকিয়ে থাকে। কারো কাছে চিঠি সুখের হয় আবার কারো কাছে দুঃখের। দিদি আপনার চিত্র অঙ্কনের প্রত্যেকটি ধাপ খুব ভালো ছিল আমার খুবই ভালো লেগেছে।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার হাতের কাজগুলো সবসময়ই ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। আজকের ভালবাসার চিঠি অনেক সুন্দর করে এঁকেছেন। সত্যিই ভালোবাসার চিঠি যেমন অনেক আবেগ, অনুভূতি আর আনন্দ জড়িয়ে থাকে তেমনি এর মাঝে বিচ্ছেদের খবর পাওয়া যায়। যাইহোক উপরের অংশে আপনার লেখাগুলো এককথায় দূরদান্ত লেগেছে আমার কাছে, সবমিলিয়ে দারুন ভিন্নধর্মী একটি পোস্ট উপহার দিয়েছেন আজ।
খুবই ইউনিক একটি আর্ট করেছেন আপু।এ যেন এক ভালোবাসার রঙিন চিঠি।আপনার হাতের অংকনটি আমরা খুব ভালো লাগলো।এর আগেও আপনার খুব সুন্দর সুন্দর আর্ট দেখতে পেয়েছিলাম।আর্ট করতে আমার অনেক ভালো লাগে। তবে সময়ের কারণে সব সময় করা হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব চমৎকার একটি আর্ট করেছেন আপু। ভীষণ ভালো লেগেছে আপনার আর্টটি।আর আর্টের ডিজাইনটি মনমুগ্ধকর ছিল। ধাপে ধাপে সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।