ভাইয়ের পক্ষ থেকে বোনের জন্য উপহার
উপহার
আমার ছোট ভাই। দেশের বাইরে থাকে আজ কয়েক বছর। মাঝখানে একবার বাড়িতে আসলে করোনার জন্য আটকা পরে প্রায় এক বছর বাড়িতে থেকে যায়। করোনার পরে আবার গেলে একমাসের ছুটিতে আবার বাড়িতে আসে। কয়েকদিন হলো সে বাড়িতে এসেছে। আমি দেখা করতে পারিনি কারণ আমি ঢাকায় ছিলাম। নিজ বাড়িতে আসার পর আমার ছোট ভাইকে আমার বাড়িতে আসতে বলি ও পরের দিন মানে রোজার আগের দিন সে ও আমার ছোট বোন শান্তা আমার বাড়িতে আসে।
আমার ছোট ভাই আমার জন্য বিদেশ থেকে অনেক গুলো উপহার নিয়ে আসে। যা দেখে আমি সত্যি অনেক অবাক হয়েছি এবং অনেক বেশি খুশি হয়েছি। উপহার কার না পছন্দ। সকলেই উপহার পেতে অনেক পছন্দ করে। আমিও আমার ছোট ভাইয়ের কাছ থেকে এত কিছু উপহার পেয়ে সত্যি অনেক খুশি হয়েছি। আমি একটু অসুস্থ তাই আমার বাপের বাড়ি যেতে পারিনি বলে সে নিজেই আমার বাড়িতে আমার সব উপহার গুলো নিয়ে চলে এসেছে। সেই সাথে আমার পরিবারের সকলের সাথে দেখা সাক্ষাৎ করে গিয়েছে।
আমার ছোট ভাই অল্প কিছুদিনের ছুটি নিয়ে দেশে আসলেও ছুটি বাড়িয়ে ঈদ দেশে করে যাবে বলে জানালো। এতে আমরা সবাই আরো বেশি খুশি হয়। কারণ পরিবারের সকলে একসাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। আজকে আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে পাওয়া উপহার গুলো ও আমার আনন্দের কিছুটা অনুভূতি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কারণ আমি আমার আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে বেশি পছন্দ করি।
সেই সাথে আমি আমার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা জানায় ও তার জন্য দুআ প্রার্থনা করি, সে যেন সব জায়গায় সবখানে সবসময় ভালো থাকে ও সুস্থ থাকে। আপনারাও সকলেই আমার জন্য ও আমার পরিবারের সকলের জন্য দোআ করবেন যাতে করে সকলেই অনেক ভালো থাকে ও সুস্থ থাকে।
ব্লেন্ডার মেশিন |
|---|
আমার উনার জন্য হাত ঘড়ি |
|---|
বেবি লোশন |
|---|
সেম্পু ও বেবি অয়েল |
|---|
পারফিউম |
|---|
সাবান |
|---|
সকলকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
বিদেশ থেকে বাড়ি এসেছে বলে আপনার জন্য বিভিন্ন গিফট এনেছে। আনন্দের মুহূর্তগুলো যদি সবার সাথে ভাগ করে নেয়া যায় তাহলে সেটা আরো বেশি ভালো লাগে। তবে গিফট গুলোর মধ্যে ভাইয়ার জন্য যে ঘড়িটা এনেছে সেটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে।
উপহার পেতে আমাদের সবার ভালো লাগে। আর আপনি আপনার ছোট ভাইয়ের কাছ থেকে এতগুলো উপহার পেয়েছেন দেখে ভালো লাগলো আপু। আপনার ছোট ভাই ঈদ পর্যন্ত দেশে থাকবে জেনে সত্যিই ভালো লাগলো। আসলে পরিবারের সবাই যদি একসাথে ঈদ উদযাপন করা যায় তাহলে অনেক ভালো লাগে। ভাইয়ার জন্য আনা ঘড়িটি অনেক সুন্দর। আর আপনার জন্য আনা উপহার গুলো ভালো লেগেছে আপু।
আপু ভাইয়ের সাথে কিন্তু আমিও গিয়েছিলাম তোমাক দেখতে, তুমি বলও নাই☹️।বেবি লোশন, সাবান এবং তেল আলহামদুলিল্লাহ আপনাদের নতুন অতিথির জন্য🥰🥰।
আর আপু চকলেট গুলো কি আগেই খেয়ে নিলে🤭🤭🤭।
অনেক অনেক দুআ ও ভালোবাসা রইলো আল্লাহ তায়ালা তোমাকে সুস্থতা দান করুক নেক হায়াত দান। 🤲🤲আমিন🤲🤲
না আপু আইরিন আপু কিন্তু বলেছে যে আপনার ছোট ভাইয়ের সঙ্গে আপনিও দেখা করতে গিয়েছিলেন । যাই হোক আপনাদের ভাইবোনের সম্পর্ক বেশ মিষ্টি ও ভালোবাসার সম্পর্ক।
😁🤭
আপু আসলে উপহার বড় কথা নয় ।বোনের জন্য ভাইয়ের এই ভালোবাসাটাই হচ্ছে বড় কথা। আপনার ভাই বিদেশ থেকে আসার সময় আপনার জন্য দেখছি অনেক জিনিস এনেছে ।ব্লান্ডার আমাদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। এছাড়াও প্রতিটি জিনিস খুবই প্রয়োজনীয়। আপনাদের ভাই বোনের ভালবাসা চির অটুট থাক।
আপনার ভাই বিদেশ থেকে আসার সময় আপনার জন্য অনেক কিছু গিফট নিয়ে এসেছে। অসুস্থ থাকার কারণে বাড়িতে যেতে পারেনি তাই আপনার ভাই এবং ছোট বোন আপনার জন্য গিফট নিয়ে আপনার বাড়িতে চলে এসেছে। যা শুনে সত্যিই খুব ভালো লাগছে। দোয়া করি আপনাদের ভাইবোনের ভালোবাসার সম্পর্ক যেন সবসময় এমন অটুট থাকে।
আপনার ছোটো ভাই বিদেশ থেকে আপনার জন্য অনেকগুলো সুন্দর উপহার নিয়ে এসেছে দেখেছি আপু । আপনি এইগুলো দেখে অনেক অবাক আর খুশী হয়েছিলেন । হওয়ারই কথা উপহার কার না পছন্দ। বেল্ডার মেশিন যা খুবই কার্যকর। এছাড়া দাদার জন্য সুন্দর একটা হাতঘড়ি নিয়ে এসেছে। পারফিউম, সাবান, বেবি ওয়েল, বেবি লোশন কত কিছু।