জলে ভাসা পদ্ম || বাংলা নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

জলে ভাসা পদ্ম বাংলা নাটকের রিভিউ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

Screenshot_2023-08-03-18-05-52-14.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

ভালোবাসা কখন কার উপর ও কিভাবে তৈরি হয় সত্যি বলতে কেউই বলতে পারে না। যেকোনো সময় যেকোনো কাউকে মনের মধ্যে মনের কোন এক জায়গায় বাসা বেধে রেখে দেয়া যায়। জীবন অনেক সময় নাটকীয় হয়ে থাকে। নাটকের কিছু কাহিনী বাস্তবতা থেকেও নেয়া হয়। আজকের এই জলে ভাসা পদ্ম নাটকটিতে সুন্দর একটি ভালোবাসার কাহিনী তুলে ধরা হয়েছে। আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে নাটকটির আমার নিজের মতো করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামজলে ভাসা পদ্ম
প্লাটফর্মইউটিউব
পরিচালকএল আর সোহেল
অভিনয়েইয়াশ রোহান, সাদিয়া আয়মান ও আরো অনেকেই।
প্রকাশিত২৭ জুলাই ২০২৩
সময়৩৯:৪৩ মিনিট
নাটকের মূল কাহিনী শুরু
পরিবারের সকলেই ঢাকায় থাকে। আর বৃদ্ধ দাদি থাকে গ্রামে। কারণ সে গ্রামকে অনেক বেশি ভালোবাসে তাই গ্রাম ছেড়ে যেতে চায় না। আর এই বৃদ্ধ দাদিকে দেখে রাখেন তাদের আত্মীয়র মধ্যে একটি মেয়ে, যে মেয়েটির বাবা-মা কেউ নেই। ছোট থেকে এখানেই বড় হয়েছে। খুব লক্ষ্মী ও সুন্দর একটি মেয়ে। দাদির অসুস্থতার কথা শুনে শহর থেকে পরিবারের সকলেই চলে আসে দাদিকে দেখতে।

Screenshot_2023-08-03-18-06-23-13.jpg

Screenshot_2023-08-03-18-06-44-41.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

সেখানে একটি ছেলে ও একটি মেয়ে তারা দুজন ভাই বোন ও তাদের সাথে আসে তাদের মা। বাবা আমেরিকায় থাকে বলে ফোনে যোগাযোগ রাখে সেখান থেকেই। শহর থেকে আসা ছেলের বউ ও নাকি নাতনিদের দেখে দাদির শরীর ভালো হয়ে যায় ও বেশ সুন্দর সময় কাটাতে থাকে। এরই মধ্যে কথা উঠে সেই ঘরে থাকা মেয়েটির বিয়ে নিয়ে। দাদি এবার সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে শহরে চলে যাবে। সে যদি শহরে চলে যায় তাহলে মেয়েটির কি হবে ? তাই ভেবে দাদি চাচ্ছিল মেয়েটিকে বিয়ে দিয়ে একটি ঘরে তুলে তারপর দাদি শহরে চলে যাবে। তাহলে তিনি নিশ্চিন্ত মনে থাকতে পারবেন।

Screenshot_2023-08-03-18-07-06-92.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

কিন্তু এদিকে ঘটে যায় অন্য ঘটনা। শহর থেকে আগত ছেলেটি মেয়েটির প্রেমে পড়ে যায় কারণ তার এক্স গার্লফ্রেন্ড দেখতে নাকি ঠিক তার মতই ছিল। এমনকি সেই এক্স গার্লফ্রেন্ড ছিল তারই মতো এতিম। কোন একটি দুর্ঘটনার কারণে মেয়েটি মারা যায়। আর এখানে এসে ঠিক তার মতই চেহারায় এই মেয়েকে দেখতে পেয়ে তার মনের ভিতর ভালোবাসা জন্ম নেয় ও একটা সময় মেয়েটিকে বলে ফেলে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মেয়েটি জানে সে ছোট থেকে এই বাসায় একজন আশ্রয়কারী কিংবা কাজের মেয়ের মত বড় হয়েছে। কোনদিন কেউ মেনে নিবে না তাই সে নিষেধ করে দিয়েছে।

Screenshot_2023-08-03-18-07-40-79.jpg

Screenshot_2023-08-03-18-08-08-51.jpg

Screenshot_2023-08-03-18-08-52-11.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

নিষেধের কথা শুনে ছেলেটি বেশ রাগ করে ও মেয়েটিকে জোর করতে থাকে যে কেন তুমি তোমার নিজেকে ছোট মনে করছো ?ভালোবাসা কখনো এগুলো দেখা হয় না। আমি তোমাকে ভালোবাসি এটাই হচ্ছে আমার কথা। একটা সময় তাদের দুজনের এই কথোপকথন গুলো মায়ের চোখে পড়ে ও ছেলেকে অনেক ধমক দিয়ে বলে যে তুমি এগুলো কি করছো ?তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। সে ছোট থেকে এখানে কাজ করে বড় হয়েছে তার সাথে কোনভাবেই তোমাকে মিলাতে পারবো না।

Screenshot_2023-08-03-18-10-37-67.jpg

Screenshot_2023-08-03-18-10-59-44.jpg

Screenshot_2023-08-03-18-11-07-26.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

এরপর দাদীর কানে এই কথা যাওয়ার পর দাদি ছেলেটিকে বলে যে মেয়েটি অনেক ভালো ও লক্ষী মেয়ে। এলাকার মধ্যে বেশ শিক্ষিত একজন মেয়ে। আমি চাই তুমি ওকে বিয়ে করো কারণ তোমার কাছে সে থাকলে আমি মরেও শান্তি পাবো। আর এই কথা শুনে ছেলেটিও বেশ সাহস পায় ও মেয়েটিকে খুঁজতে থাকে।

Screenshot_2023-08-03-18-11-24-60.jpg

Screenshot_2023-08-03-18-11-45-88.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

মেয়েটিও ছেলেটিকে পছন্দ করে। তবে সে জানে যে সে সাধারণ ও অনেক ছোট একটা মানুষ। তার সাথে কোনভাবেই ওই ছেলের সাথে মিলবে না। তাই সে কোনভাবেই ওই ছেলের কাছে যেতে চাচ্ছিল না। সে নিরিবিলি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। এরপর ছেলেটি তাকে খুঁজতে এসে বলে যে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব ও বিয়ে করবো। এতেও মেয়েটি রাজি হয় না, কারণ মেয়েটি বলে যে তেল আর জল কখনো এক হতে পারে না। তখন ছেলেটি মেয়েটির হাত ধরে বলে যে এসব কথা আগের মানুষের মুখে মানাতো। এখন ভালোবাসা কখনো হারে না। এখনকার ভালোবাসা হেরে যাওয়ার জন্য নয়। আমি তোমাকে ভালোবাসি ও সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আরো অনেক ধরনের কথা বলে মেয়েকে রাজি করাই। আর এখানেই শেষ হয় নাটকের সুন্দর কাহিনী।

Screenshot_2023-08-03-18-11-55-53.jpg

Screenshot_2023-08-03-18-12-06-83.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

ব্যক্তিগত মতামত
ভালোবাসা সত্যিই অদ্ভুত। কারণ কখন কার উপর এই মন চলে যায় বলা মুশকিল। ভালোবাসা বুঝে না কিংবা ধোনি। শুধু মনের ভিতর ধুকধুক করতে থাকা এক আকুল আবেদন যে আমি যেন তাকে ছাড়া বাঁচতে পারব না। সত্যিকারে ভালোবাসা গুলো কখনো হারায় না। সত্যিকারের ভালোবাসা গুলো একটা সময় জয়ী হয়েই থাকে। আজকের এই নাটকের গল্পটাও ছিল এমনই। ভালোবাসা কখনো হার মানে না, সে হোক ধনী কিংবা গরিব। নিচে দেয়া লিংক থেকে আপনারা চাইলে নাটকটি দেখে নিতে পারেন।
নাটকটির ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং
9/10

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

নাটকটি সেদিন কিছু অংশ দেখেছিলাম।পুরোটা শেষ করতে পারিনি।আপনার রিভিউ পড়ে দেখার আগ্রহ বেড়ে গেলো।সময় করে দেখবো আশাকরি। আপনি ঠিক বলেছেন আপু সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না।রিভিউটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই ভালবাসা ব্যাপারটাই অদ্ভুত। কখন, কেন, কবে থেকে,কীভাবে হয়ে যায় কিচ্ছু বলা যায় না আগেভাগে। আপনার নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো। মনে হচ্ছে নাটকটি একটা "ফিল গুড" টাইপের নাটক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জলে ভাসা পদ্ম নাটকটি দেখেছি। এদের দুজনের নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি ভালোবাসা গুলো অদ্ভুত। সত্যি কারের ভালোবাসা গুলো সব সময়ই কোন না কোন ভাবেই জয়ী হয়। অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

এই নাটকটি সেদিন দেখতে গিয়ে আর দেখা হলোনা বিদ্যুৎ চলে যাওয়ায়।বাংলা নাটক গুলো দেখতে বেশ ভালোই লাগে।আপনার রিভিউ পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো আপু।গল্পটি সম্পর্কে বেশ আইডিয়া হলো।সময় করে দেখে নিব নাটকটি।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

নাটকটার একটা এড সামনে এসেছিল কিন্তু দেখা হয়নি।খুব সুন্দর গল্প দিয়ে বানান নাটক টা। আপনিও খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

আমার কাছে সাদিয়া আয়মান এর অভিনয় খুব ভালো লাগে, জলে ভাসা পদ্ম নাটকটি আমার দেখা হয়নি তবে রিভিউ করে খুব ভালো লাগলো, সময় পেলে অবশ্যই আমি এই নাটকটা দেখার চেষ্টা করব।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিয়ের মাধ্যমে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটকটি আমি কখনো নামি শুনিনি দেখা তো দূরে থাক। তবে কয়েকদিন আগেও আপনি আমাদের মাঝে ইউনিক একটি নাটক উপহার দিয়েছিলেন। আসলে আপু আমিও মনে করি ভালবাসা কোন বাধা মানে না। আসলে ছেলেটি মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ের করার প্লান করে এটি বেশ দারুন একটি রোমান্টিক বিষয়। কিন্তু মেয়েটি অবশেষে পালিয়ে যেতে রাজি হয়েছিল না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রোমান্টিক নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যিকারের প্রেম ভালোবাসা কখনো হারায় না। আর সত্যিকারের প্রেম ভালোবাসা কখনো ধনী গরিব অর্থ দেখতে যায় না। শুধু মনের মধ্যে জেগে থাকে দুজনার প্রতি অগাধ ভালোবাসা আর গভীর টান। ঠিক তেমনি ছিল আপনার রিভিউ করা আজকের এই নাটক। খুবই ভালো লাগলো নাটকের সৌন্দর্য খুঁজে পেয়ে।

 3 years ago 

সময় স্বল্পতা ও ব্যস্ততার কারণে যদিও নাটক দেখা হয় না। তবে মাঝে মাঝে রিভিউ গুলো পড়ে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি নাটকের রিভিউ দেয়ার জন্য।

 3 years ago 

ভিন্ন ধরনের একটি নাটকের রিভিউ দিয়েছেন আপু।যদিও সময় স্বল্পতা ও ব্যস্ততার কারণে নাটক মুভি কোনটাই দেখা হয় না । তবে এই রিভিউটি খুব ভালো লাগলো ধন্যবাদ আপু ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64018.51
ETH 1844.70
USDT 1.00
SBD 0.38