ঈদ মোবারাক
ঈদ মোবারাক
আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার। আর এই পরিবারের সকল সদস্যদের মধ্যে একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো অবশ্যই জরুরি। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা ও অভিনন্দন পৌঁছানো আমাদের একরকম দায়িক্ত ও কর্তব্য। আমি সকলের প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই আমাদের দাদা ও তার পরিবারের সকলের প্রতি। এরপর আমি শুভেচ্ছা জানাই আমার বাংলা ব্লগের সকল অ্যাডমিন ও মডারেটরদের ও বিশেষ ভাবে শুভেচ্ছা জানাই আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের উপর। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। সবাইকে ঈদ মোবারাক।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজ আমাদের মুসলমানদের জন্য একটি বিশেষ ও আনন্দখুশির দিন। আর এই আনন্দের দিনকে কেন্দ্র করে আমি আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই ঈদ মোবারাক। পুরো রমজান মাস সিয়াম পালন করার পর এই দিনটি সকল মুসলমানদের বিশেষ একটি দিন। এই দিনে নতুন জামাকাপড় থেকে শুরু করে নিজেকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করা ও সকলের সাথে মতবিনিময় করা এবং সকল আত্মীয়স্বজনদের সাথে সালাম আধান ও প্রদান করা।
আর একটি বিশেষ কাজ হলো আত্মীয়দের মধ্যে সকলকে সালাম করে সকলের কাছ থেকে সালামি আদায় করা। একটা সময় যখন আমিও ছোট ছিলাম তখন এভাবে সকলের কাছ থেকে সালামি নিতাম আর সালাম করে সালামি না দিলে কান্না করে দিলাম সে দিন গুলোর কথা মনে পড়লে এখনো হাসি পাই। কিন্তু সময়ের সাথে সাথে আমি বড় হয়ে গেছি আর সেই আমার ছোট কালের মতো এমন অনেকেই হয়েছে যারা এখন আমার কাছ থেকে সালামি নিতে আসে। আমিও আগে থেকে সালামির টাকা ব্যাবস্থা করে রাখি যাতে করে কেউ সালাম করে সালামির টাকা না পেয়ে আমার মতো কান্না না করে দেয়।
ছোট বাচ্চাদের জন্য এই বিশেষ দিনটি এই সালামির জন্য বেশি আনন্দিত হয়ে থাকে। তারা সুন্দর চকচকা নতুন নোট পেলে যে কতটা খুশি হয় সেটা আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে করলেই বুঝা যাই। ছোটবেলায় বড়দেড় সালাম করে সালামি নিতে যতটা আনন্দ পেতাম ঠিক সেই আনন্দটা এখন সালামি দিয়ে অনুভুব করতে পারি। এখন অন্য কাউকে খুশি করেই নিজে খুশি হয়। ঈদের দিনে সকলকে আমার বাড়িতে মিষ্টি মুখ করার দাওয়াত রইলো এবং অনেক অনেক ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা রইলো। সবাইকে জানাই আমার ঈদ মোবারাক।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
ঈদ মোবারক 🕌 আপু।
পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দে ঈদ উদযাপন করুন এই কামনা করছি।
ছোট বেলার ঈদ উদযাপনের স্মৃতি এখনো চোখের সামনে ভেসে উঠছে কিন্তু সেই আনন্দ গুলো কোথায় যেন সব হারিয়ে গেছে। যাক এখন আমাদের দায়িত্ব ছোটদের খুশি আর আনন্দে রাখা। ধন্যবাদ আপু চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ঈদ মোবারক আপু! আপনার পরিবারের সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও স্বাগতম। ঈদ উৎসব হয়ে উঠুক আনন্দময়। পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে ঈদ উদযাপন করুন এই কামনা করি।
ঈদ মোবারক আপু। পরিবার পরিজন নিয়ে ঈদ কাটুক আনন্দময়।আপু শুধু ছোটরা নয় আমিও সালামি খুব এনজয় করি।কি করব বলেন ছোটবেলার অভ্যাস।এখন দেই আবার নেইও। ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে অনুভূতি শেয়ার করার জন্য।
ছোটবেলায় সালামি না পেলেউ বড় হয়ে যে দিতে হচ্ছে এটাই সত্য। যাইহোক ঈদ উপলক্ষে দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি দোয়া করব আপনি আপনার পরিবার নিয়ে যেন সুন্দরভাবে এই দিনগুলো অতিবাহিত করতে পারেন সুস্থ সবল অবস্থায়। সবশেষ একটা কথাই ঈদ মোবারক
ঈদ মোবারক, আপু। সত্যি আপু ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তবে ঈদের দিনে সবচেয়ে বেশি আনন্দে ও খুশিতে থাকে আমাদের পরিবারে ছোট ভাই-বোনেরা। আর তাদের আনন্দের মূল আকর্ষণ হল পরিবারের বড়দের কাছ থেকে ঈদ সালামি আদায় করা। আর পরিবারের ছোটদের আনন্দ নিয়েই বড়রা আনন্দ করে। আর এটাই তো ঈদের প্রকৃত আনন্দ। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।