অন্ধকার রাতে
অন্ধকার রাতে
শুরুতেই বকুলের মা কাঁদো কাঁদো কন্ঠে - বকুল ও বকুল, আমার বকুল, বলে খুজঁতে লাগলো। ঘটনাটা ঘটেছিল ফাল্গুন মাসের তিন তারিখ। সময়টা রাত দশটা নাগাদ। হঠাৎ এই বকুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারদিকে গ্রামের মানুষজন টর্চ লাইট দিয়ে খোঁজাখুঁজি করছিল বকুলকে কিন্তু নিমিষেই যেন উধাও হয়ে গেল হাওয়ার মত। মনে হচ্ছে বাতাসের সাথে মিলিয়ে গেছে, চারিদিকে বাতাসে যেন শুধু বকুলের গায়ের গন্ধ মিশে আছে কিন্তু কেন আজ এই পরিস্থিতি চলুন তাহলে চলুন মূল ঘটনায় যাই।
গ্রামের এক ছোট পরিবারের একটিমাত্র মেয়ে বকুল। বয়স তার বেশি না ১৫ কি ১৬ হবে। প্রতিদিন এক গ্রাম থেকে আরেকগ্রাম আনন্দে মেতে বেড়াতো সে। আর পড়াশোনা সে তো কবেই ছেড়ে দিয়েছে। রূপ লাবণ্য দিক দিয়ে সে পরী কেও হার মানায়, এক কথায় বলা যায় রূপবতী কন্যা। গ্রামের এক মাথা থেকে শুরু করে অন্য মাথা ঘুরে ফিরে তার দিন যায়। বকুলের বাবা ছিল একজন কৃষক অন্যের জমিতে কাজ করে যা ধান পেতো তাই দিয়ে তাদের সংসার চলতো। এই ছোট পরিবারে খাবারের অভাব হলেও সুখের কোন কমতি ছিল না কিন্তু সুখ যে কারো বেশিদিন সয়না। হঠাৎ একদিন এই গ্রামে এক ভদ্রলোকের আগমন ঘটে, লোকটার গঠন দেখতে বলতে গেলে যেমন একদম দরবেশ বাবার মত।
কালো লম্বা এক পাঞ্জাবি পরিহিত, হাতে বড় বড় বলের তজবি। কপালে কালো টিপ আর কাঁধে ঝোলানো একটি ব্যাগ। দেখে মনে হয় না একদমই সে একজন ভালো মানুষ। তবে গ্রামের লোকজন বলে কথা। গ্রামের মানুষ জনের কাছে এসে থাকার জায়গা চাইলেই সবাই সম্মতি দিয়ে দেয় ও লোকটি থাকার ব্যবস্থা করে দেয়।
দিন যেতে লাগলো, গ্রামের এদিকে সেদিকে ঘুরে বেড়াতো লোকটি ,আর গ্রামের মানুষের সাথে এতটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছিল যে তার ভিতরে থাকা কালো ছায়াটাকে আর কেউই ধরতে পারেনি। হঠাৎই একদিন লোকটির সামনে পড়লো বকুল এত সুন্দর মেয়ে দেখে ভাবতে লাগলো এমনই একটা মেয়ে তার প্রয়োজন, লোকটি বকুলের সম্পর্কে জানতে চাইলে বকুল নির্দ্বিধায় তার পরিচয় বলে দৌড়ে চলে গেল। লোকটি মনে মনে বলতে লাগলো এমনি একটা মেয়ে তার প্রয়োজন।
(চলবে..........)
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
মনে হচ্ছে বকুলের হারানোর পেছনে এই লোকটার একটা বড় অবদান রয়েছে, ঘটনা যেন আরও রোমাঞ্চকর হয়ে যাচ্ছে পরবর্তী পর্বে জন্য অপেক্ষায় থাকবো।
খুব সুন্দর ভাবে গল্পটির সূচনা করেছেন আপু।মনে হয়
দরবেশ বাবার ছদ্মবেশে এই লোকটি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে।বকুলের বয়স কম তাই ছোটাছুটি করা স্বাভাবিক।পরের পর্বের অপেক্ষায় রইলাম, ধন্যবাদ আপু।