স্বরচিত কবিতা - মুক্ত ভালোবাসা
তোমার প্রতি ভালোবাসা আমার অনেক, যার পরিমাণ কখনো হিসাব করা যাবে না। কখনো পাল্লায় মেপে তার ওজনও করা যাবে না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যার সাথে কোন কিছুর তুলনা হয় না।
একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সবখানে শুধু তাকেই যেন দেখতে পাই। তার সবকিছুই ভালো লাগে, কথা শুনলে মনে হয় যেন কোকিল গান গাইছে। তখন ভালো না লাগা জিনিস গুলোও ভালো লেগে যায়।
তখন নিজেকে একেবারে মুক্ত মনে হয়। মনে হয় আকাশে ডানা মেলে উড়ে যায় ভালোবাসার মানুষটিকে নিয়ে। তার চোখের দিকে তাকালে যেন মনে হয় চোখগুলো যেন আমার সাথেই কথা বলছে। আর তখন না বলা কথাগুলোও যেন কানে বাজে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মুক্ত ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
মুক্ত ভালোবাসা |
|---|
তাইতো তোমার সুর এত মিষ্টি,
মনে হয় সারাক্ষণ শুনি সে কন্ঠ
যে কেড়ে নিল আমার অন্তরের দৃষ্টি।
মায়াজাল জড়িয়ে আছে,
যে চোখের দিকে তাকালে অন্তর আমার
বহু স্বপ্ন নিয়ে বাঁচে।
যে হাসির মেলা দেখতে পেয়েছি আমি,
সেই হাসি যে আমার জীবনে পাওয়া
সবকিছুর চেয়ে অনেক দামি।
আমার হাতটায় চোখে পড়ে,
তারই সাথে সকল নিরাসা আমার
হৃদয় থেকে যায় ঝরে।
যার কারণে আমি সিক্ত,
তোমার জন্য জীবন পাখি আমার
সবকিছুর থেকে মুক্ত।
নামটি লিখ শুধু আমার,
আমার জীবন বিলিয়ে দিব
যদি ভালোবাসা পাই তোমার।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপনার কবিতার প্রতি লাইনে লাইনে ভালোবাসার ছোয়া আছে। অনেক সুন্দর লিখেছেন আপু, মুক্ত ভালোবাসা নামক কবিতাটি। আমার ভালো লেগেছে কবিতাটি। অল্প কথায় এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ একমাত্র কবিতায় সম্ভব। তবে সেটা সবাই পারেনা। আপনি সফল ভাবে পেরেছেন। ধন্যবাদ আপু, কবিতাটি আমাদের সাথে শেয়ার দেয়ার জন্য।
একদমই ঠিক বলেছেন আপু , ভালোবাসার সাথে কোনো কিছু তুলনা করা যায় না ৷ ভালোবাসা হলো মনে সুন্দর এবং পবিত্র অনুভূতি ৷ যাকে মন থেকে ভালোবাসা যায় , তাকে সব কিছুতেই অনুভবে খুঁজে পাওয়া যায় ৷ প্রিয় মানুষকে নিয়ে অনের সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো আপু ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য
ভালোবাসা এক অদ্ভুত মায়া। যখন কাউকে সত্যিকারের ভালোবাসা যায় তখন অনুভূতিগুলো পাল্টে যায়। আপু আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। সেই সাথে কথাগুলোও বেশ দারুন লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।
আসলে ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসার ওজন পরিমাপ করা না গেলেও, ভালোবাসার গভীরতা বুঝা যায়। আমরা ভালোবাসার মানুষকে নিয়ে কতো ধরনের কল্পনায় ডুবে থাকি। ভালোবাসার মানুষের সবকিছুই আমাদের কাছে খুব ভালো লাগে। যাইহোক বরাবরের মতো আজকেও অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসাধারণ কবিতা লিখেছেন আপু।পড়ে খুবি ভাল লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ হয়েছে।
খুব সুন্দর একটি কবিতা পড়লাম আপু।কবিতার লাইনগুলো ও চমৎকার ছিল।সত্যি ভালোবাসার মানুষ একবার মনে বসে গেলে তাকে বার বার মনে পরে। কেনকিছু হলে তার মুখটিই মনে ভাসে।প্রতিনিয়ত আপনি খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।