স্বরচিত কবিতা - বাবা
শুধু দুইটি অক্ষরের শব্দ বাবা, যার মূল্য অনেক বেশি। পৃথিবীর আলো দেখার পর থেকেই সকল কিছুর দায়িত্ব কাধে নিয়ে যে মানুষটা দিনের পর দিন পরিশ্রম করে আমাদের একটু একটু করে বড় করে তুলে তিনি হচ্ছেন আমাদের সত্যিকারের হিরো বাবা।
যার মধ্যে কখনো অলসতা, অসুস্থতা, ক্লান্তি তা কাজ করেনি। একমাত্র সন্তানদের কথা ভেবে। বাবা নিয়ে মুখে আমরা অনেক কিছুই বলি কিন্তু একজন সত্যিকারের বাবা হতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হয় যা সত্যি একজন বাবার কাছে সম্ভব।
আমরা কিছু সন্তানেরা বাবাকে কত অপমান কত অসম্মান করি, কিছু কিছু মানুষ আছে সমাজে যারা নিজের মা-বাবাকে প্রকৃত সম্মান, প্রকৃত ভালোবাসা দেয়া থেকে বঞ্চিত করি। শিশু থেকে একটু একটু করে আমাদের বড় করা মানুষ দুটোকে আমরা নিঃস্বার্থের মত ভুলে যাই। আর ফেলে আসি তাদের সেই বৃদ্ধাশ্রমে। যেটা সত্যিই অকল্পনীয়।ছোট থেকে মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়েছি আমরা,তাই মন থেকে বলবো ভালবাসি মা.... তোমাকে অনেক বেশি ভালোবাসি। এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি **বাবা** নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
বাবা |
|---|
তোমায় মনে পড়ছে অনেক বেশি,
যখন ছিলে তুমি, আনন্দে সব মুগ্ধ ছিল
এখন নেই আর কোনো খুশি।
সে আগের দিনের কথা,
ছোট্ট আমি যখন পেয়েছিলাম একটু আঘাত,
তুমি আমার থেকেও বেশি পেয়েছিলে ব্যথা।
যার ছায়া তুলেছিলাম আমরা সবাই,
আজ সবকিছু এলোমেলো বাবা
সুখ পাখিটা হলো জবাই।
ভাবেনি নিজেকে নিয়ে,
কোন সমস্যায় পড়লে তুমি তো ছিলে বাবা
সাথে সাথে সমাধান করতে গিয়ে।
কখনো অভাব পাইনি কিছুর।
আজ আমি বড় একলা বাবা,
আছো তুমি বহুদূর।
বলবো অহংকার নিয়ে বুকে,
আমার বাবার কোনো হয়না তুলনা
ভাবতে অন্তর ডুবে সুখে।
রাতের আকাশে মিটমিট করে জ্বলে,
জানো বাবা,, আজও তোমার কথা সম্মান করে সবাই
অনেক ভালো মানুষ ছিলে বলে।
ঝরছে অঝর ধারা,
আমি আজ বড় অসহায় বাবা
তুমি বিনে দিশাহারা।
দোয়া করি হাত তুলে আকাশ পানে।
আমার অন্তর মনে কি বেদনা তুমি বিনে বাবা
শুধু প্রভু আমার ভালো জানে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
বেশ সুন্দর লিখেছেন আপু। বাবা আসলেই আমাদের বট বৃক্ষের ছায়া। বাবা যখন থাকে তখন কোন কিছু নিয়ে চিন্তা করতে হয় না।সকল সমস্যার সমাধান আছে তার কাছে। তবে অনেক বাবা মায়ের বর্তমানে আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রমে। যা কাম্য নয়। ধন্যবাদ আপু কবিতাটি শেয়ার করার জন্য।
আমি আমার বাবাকে হারিয়েছি চার বছর কিন্তু মনে হয় কালকেই কথা হয়েছে।মাকেও হারিয়েছি মাসখানেক হলো।ভীষণই একা লাগে নিজেকে।সবাই আছে তবু যেন কিছু নেই। ধন্যবাদ আপনাকে বাবাকে নিয়ে এত সুন্দর একটা কবিতা আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
বাবা মায়ের কথা মনে হলে কেন জানি বুকের মাঝে কষ্ট অনুভব হয়। আসলে তারা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছেন। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। আপু আপনার লেখাগুলো পড়ে সত্যি অনেক ভালো লেগেছে। আর কবিতাটিও দারুন ছিল আপু।
বাবাকে নিয়ে মনের অনুভূতি দিয়ে দারুন একটি কবিতা শেয়ার করেছেন আপু।খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেলো।বাবা আমাদের মাথায় বটবৃক্ষের ছায়ার মতোই।পৃথিবীর সকল বাবা-মা ভালো থাকুক যেখানেই থাকুক, আমিন।
বাবাকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে বাবার অনুভুতি হলো এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। অসাধারণ ছিল আজকের কবিতাটি।দ
ছোট্ট শব্দের মাঝে বৃহৎ অর্থের গভীরতা লুকিয়ে রয়েছে বাবা শব্দে।আপনার অনুভূতি দ্বারা চমৎকার কবিতা লিখেছেন আপু।বাবারা নীরবে সব কষ্ট সইয়ে নেয়।অনেকেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবার গুরুত্বকে ভুলে যাই তারা আসলেই অবিবেচক মানুষ।আপনার সুন্দর কবিতাটি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
আপু আপনি আজকে আমাদের মাঝে নিজের বাবাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার বাবা আজ সাত বছর আগে পৃথিবী ছেড়ে পরোপারের উদ্দেশ্যে বিদায় নিয়েছে আপনার পোস্ট থেকে জানতে পারলাম। আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করি। ঠিক বলেছেন আপু আপনি পৃথিবীতে বাবা না থাকলে মানুষের মনে আনন্দ সুখ শান্তি সব কিছুই চলে যায়। সত্যি আপু বাবা-মায়ের সেই পুরনো দিনের স্মৃতির কথা মনে হলে নিজের অনেক মায়া হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে গুছিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট্ট একটি শব্দ বাবা এই দুটি অক্ষরের মাঝে রয়েছে আমাদের জীবনের সবকিছু জড়িত।বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট করে বড় করেছেন। বাবাকে নিয়ে আপনার আবেগও অনুভুতি থেকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ বিকেলে পুতুল পুতুল খেলা। আর সেই বাবা কে নিয়ে অনেক সুন্দর করে একটি কবিতা লিখেছেন তো আপু। আরে আমার তো বাবা নেই। তাই বাবার কোন কিছু দেখলেই ভালো লাগে। যদিও কবিতার প্রতিটি লাইন অনেক সুনদর হয়েছে। তবুও নিজের লাইন গুলো অসাধারন-
বাবাকে ভালোবেসে এবং বাবাকে কেন্দ্র করে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। কিছুদিন আগে মাকে কেন্দ্র করে খুব চমৎকার কবিতা লিখেছেন। আসলে মা-বাবার প্রতি ভালোবাসা ছেলে সন্তানের অফুরন্ত। ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।