পাপ
পাপ
একটা মানুষ তার জীবনে কি পরিমান পাপ করেছে সেটা সে কোনো দিনও বুঝতে পারে না। আমরা সারাদিন ছোট থেকে বড় অনেক রকমের পাপ কাজ প্রতিদিন করি। কিন্তু আমরা সেই পাপের জন্য কোনো অনুশোচনায় করি না। কিছু পাপ আমরা বুঝতে পারি আবার কিছু পাপ আমরা কিছু মনেই করি না। কিছু পাপ আমরা ইচ্ছাকৃত ভাবে করি আবার কিছু পাপ অজান্তেই করি। কিছু পাপ আমরা ভুলে করি আবার এমন কিছু পাপ যা পাপ হচ্ছে জানা সত্তেও কিছু হবে না মনে করি। তবে পাপের ফল কখনো আমাদের ছেড়ে যাবে না ,আমাদের সকলের পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে।
আমাদের এই জীবনে কেউ কেউ এমন কিছু পাপ করি আর সেই পাপটা করার আগে আমাদের মাথায় আসে না কিন্তু করার পর মনে হয় সত্যি এমন একটা পাপ করেছি যা করা মোটেও ঠিক হয়নি। আর সেই পাপ গুলো নিজেকে ভিতরে ভিতরে কুঁড়িয়ে খাই যা কারো কাছে কিংবা কারো সাথে শেয়ার করার মতো না। এমন কোনো ঘটনা ঘটার আগে আমাদের এমন মনোভাব থাকে না। হয়তো ভালো ও ফুরফুরা মন নিয়ে আমরা চলতে থাকি জীবনের গতিতে। কিন্তু নিজের মধ্যে যখন কোনো পাপের বাসা বেঁধে যায় তখন একটা মানুষ আর স্বাভাবিক হতে পারে না। নিজের করা অন্যায় কে মনে করে অনুশোচনায় ভুগতে থাকে সারাক্ষন।
পাপের জন্য অনুশোচনা করা ভালো কিন্তু আমাদের সকলের সবসময় সব রকম পরিস্থিতিতে মাথায় রাখতে হবে যে আমাদের কখনো এমন কোনো অন্যায় কিংবা এমন কোনো পাপ কাজ করা যাবে না যা আমি কখনো কারো সাথে শেয়ার করতে পারবো না আর এর ফলে সেই পাপ নিজেকে ভিতরে ভিতরে কুঁড়িয়ে খাবে। আমরা মানুষ, আর আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক। তবে একই ভুল কিংবা একই পাপ আমরা সবসময় করতে পারি না। আমাদের উচিৎ ভুল কিছু করলেও সেটার প্রতি অনুতপ্ত হয়ে নিজেকে শুদ্রানো।
পাপ কাজ থেকে নিজেকে যতটা দূরে রাখতে পারবেন ততটাই মানুষিক ভাবে প্রশান্তি পাবেন। কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপ কাজ কখনো কোনো মানুষকে শান্তিতে থাকতে দেয় না। কোনো না কোনো ভাবে সে অশান্তিতেই থাকে। পাপ করলে যেমন দুনিয়ার অশান্তি ঠিক তেমনি মৃত্যুর পরেও ভয়ংকর শাস্তি। আমরা আমাদের জীবনের অজানা ও ভুল কিছু পাপ হয়তো ক্ষমা চেয়ে কমাতে পারবো কিন্তু জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে পাপ গুলোর শাস্তি আমাদের ভোগ করতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করবো ছোট বড় সকল রকমের পাপ থেকে নিজেকে বিরত রাখতে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
" পাপ বাপকেও ছাড়ে না "
এটার ফল দুনিয়াতেই পাওয়া যায়! আমরা না বুঝে অথবা বুঝে নানা রকমের পাপ কাজ করে বসে থাকি! যার ফল ভালো হয় না! তাই উচিত আমাদের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা।
আমার একটা ব্যক্তিগত বিশ্বাস আছে।সেটা হল,"আমার কর্মের ফল আমাকে এই দুনিয়াতেই ভোগ করে যেতে হবে।আপনার মতামত ও দেখলাম আমার মতই। আপনার বলা প্রত্যেকটি কথাই অত্যন্ত খাটি।ধন্যবাদ আপু সুন্দর কথা গুলো শেয়ার করার জন্য।
আপু আপনি ঠিক বলেছেন পাপ কাজ থেকে আমরা নিজেদেরকে যতটা দূরে রাখতে পারবো আমাদের জন্য ততটাই মঙ্গল। পাপ কাউকে ছাড়ে না , পাপের কর্মফল সবাইকে ভুগতে হয়। ঠিক বলেছেন আপু অনেক সময় আমরা কোন পাপ করলেও মনে করি কিছুই হবে না, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় এই পাপ বিরাট বড় আকার ধারণ করে থাকে ।তাই সামান্য একটু পাপ হলেও আমাদেরকে অনুশোচনা করে নিজেকে সংশোধন করা দরকার। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট ছিল।
আপু আপনার পোস্টটি পড়ে খুব ভাল লাগলো। আপনার মত আমিও মনে করি পাপের ফল এই দুনিয়াতে ভোগ করতে হবে।ছোট বড় সব ধরনের পাপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে।মনে রাখতে হবে একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে, এই ভাবনা মনে থাকলে মানুষ পাপ করতে পারেনা।ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।