ফিরে না পাওয়ার ইচ্ছা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

flower-8220018_1280.jpg

কখনো কখনো মিথ্যে ভালোবাসার ভিড়ে আমরা হারিয়ে যায়। ডুবে যায় অবহেলার সাগরে। তবুও বুঝতে পারিনা নিজেকে, সাথে চিনতে পারিনা তাকে। ভিড় থেকে বেরিয়ে আসতে চাই আলোকিত খোলা আকাশের নিচে। জড়িয়ে থাকতে চাইনা আর মিথ্যা ভালোবাসার ভিড়ে।

ফিরে পেতে চাইনা আর অতীতের কোনো কিছু। মুছে ফেলতে চাই সকল ভুল-ভ্রান্তি। মনে করতে চাইনা নিজেকে আর সেখানে নিয়ে। যা হবার হয়েছে যেখানে ছিল শুধু কালো অন্ধকার মিথ্যা আর অবহেলার পাহাড়। আমরা কখনো কখনো এমন এক জ্বালে নিজেকে আটকে ফেলি নিজের অজান্তেই, যখন বুঝতে পারি শুধু একটায় চাওয়া এখান থেকে বের হওয়ার। আর সবকিছু ভুলে গিয়ে নিজেকে আবার নতুন করে সাজানোর।

কিন্তু আমরা কি কখনো কখনো কিছু অতীতকে ভুলতে পারি। হয়তো কেউ পারি আবার হয়তো কিছু অতীত আমাদের কুঁড়িয়ে কুড়িয়ে খাই। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ফিরে না পাওয়ার ইচ্ছা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ফিরে না পাওয়ার ইচ্ছা

লেখা - আইরিন ইসলাম

ফিরে পেতে চাই না আর সেই দিনগুলো
যা হারিয়েছি অবজ্ঞা আর অবহেলায়,
ফিরে পেতে চায় না আর সেই মুহূর্তগুলো
যা ঘিরে ছিল মিথ্যা ভালোবাসার মায়ায়।

ফিরে পেতে চাই না আর সেই সন্ধ্যাটা
তোমার আবেগে মাখা মিথ্যে আলো,
ফিরে পেতে চাই না আর সেই খুশিটা
যার পেছনে লুকিয়ে ছিল অস্বাভাবিক কালো।

ফিরে পেতে চাই না আর সেই হাতটা
যার মাঝে ঘিরে ছিল অবহেলা আর অবজ্ঞার ছোঁয়া,
ফিরে পেতে চাই না আর তোমার মন
যার আড়ালে লুকিয়ে ছিল ঘোর অন্ধকার ধুয়া।

ফিরে পেতে চায় না আর সেই বিকেল
যেখানে তুমি দিয়েছিলে ভালোবাসার ফুল,
ফিরে পেতে চাই না আর সেই কথাগুলো
যেখানে বাসা বেধেছিল হাজারো ভুল।

ফিরে পেতে চাই না আর সেই জীবন
যেখানে ছিল শুধু দুঃখের লীলা খেলা,
ফিরে পেতে চাই না আর সেই নদী
যেখানে আমি ভাসিয়েছি একাই ভেলা।

ফিরে পেতে চাইনা আর সেই কলঙ্কিত দিন
যেখানে তোমায় ভালবেসে আমি ছিলাম দিশেহারা,
ফিরে যেতে চাইনা আর সেই সময়
যে সময় আমি একাই ছিলাম পাইনি কারো সারা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আসলেই আমাদের জীবনে এমন কিছু অতীত থাকে, যেগুলোকে আমরা একেবারেই ভুলে যেতে চাই। কারণ সেসব অতীত মনে পরলে ভীষণ কষ্ট হয়। কিন্তু আমরা চাইলেও অতীতের সবকিছু ভুলতে পারি না। কারণ কিছু কিছু হৃদয় সংঘটিত ব্যাপার থাকে, সেগুলো ভুলে যাওয়া খুবই কষ্টকর। আসলে সেসব বিষয়গুলো আমাদের হাতে থাকে না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতাগুলো একেবারে বাস্তব সম্মত। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আমরা চাইলেও অতীতকে কখনো ভুলতে পারিনা। তবে অতীতে সেই দিনগুলো ফিরে পেতে খুব ইচ্ছা করে। কিন্তু সেই দিনগুলো কখনোই ফিরে পাই না। ফিরে না পাবার ইচ্ছা নিয়ে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু একটা দারুন টপিক নিয়ে কবিতাটি লিখেছেন ৷ আসলেই আমাদের জীবনে কিছু অতীত কুড়ে কুড়ে খায় জীবনকে ৷ আর যার জন্য জীবন থমকে যায় ৷ তবে দিনশেষে বলতে চাই ভালোবাসা হোক সত্য আর নিশ্বার্থ ৷

যা হোক অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আমার কাছে প্রতিটি লাইন অসাধারণ লেগেছে ৷ কারন কবিতাটি অনেকটা আমার বাস্তব জীবনে সাথে মিল রয়েছে ৷
অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

প্রতিটি মানুষের জীবনে এমন কিছু অতীত থাকে সেই অতীতগুলো আর মনে করতে চায় না। যে অতীত মানুষকে কাঁদায় ও কষ্ট দেয় সেই অতীতকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু আমরা চাইলেই কি সেই অতীত ভুলতে পারি। অনেক কিছুই বলা সহজ। কিন্তু বাস্তবতা অনেক কঠিন।
আপু আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। আপনার কবিতাগুলো বেশ দারুন ভাবে লিখেন যা বাস্তবতার রূপ। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

কবিতা আপনি দারুন লিখেছেন আপু। এমন কিছু কিছু সম্পর্ক থাকে আসলে খুবই তিক্ততা বেড়ে যায়। কিংবা অপেক্ষা করতে করতে নিজের মধ্যে একটি অনিচ্ছা তৈরি হয়ে যায়। যার কারণে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করে। যেটা একটা মানুষ কোন কিছু পাওয়ার আশা করলে যখন দীর্ঘদিন সেই ইচ্ছাটুকু পরিপূর্ণ না হয়। তখন আর ইচ্ছে থাকে না। তখন সেখান থেকে ফিরে আসার জন্য মানুষ ব্যাকুল হয়ে ওঠে। কবিতাটি বেশ ভালো লেগেছে পড়ে। তাছাড়া অনুভূতির খুব সুন্দর প্রকাশ পেয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38