জবা ফুলের অঙ্কন

in আমার বাংলা ব্লগ3 years ago

জবা ফুলের অঙ্কন

1.jpg

মাঝে মাঝে প্রিয় কিছু মানুষ কিংবা প্রিয় কিছু জিনিস যেকোনো কিছু হতে পারে সেটা সেটাকে খুব বেশি মনে পরে। একটা সময় হয়তো সেই মানুষটার সাথে কিংবা সেই জিনিসটার সাথে অনেক বেশি সময় কাটানো হয়েছে অথবা সেই জিনিষটা অনেক বেশি চোখের সামনে ঘুর ঘুর করেছে। কিন্তু সময়ের সাথে জীবনের পরিবর্তনে হারিয়ে গেছে সেই মানুষ গুলো কিংবা সেই জিনিসগুলো। সেই রকমই একটা সুন্দর ফুল। আর সেই ফুলের নাম জবা ফুল। ছোটবেলায় অনেক বেশি পরিমানে দেখে এসেছি ও এই ফুল দিয়ে অনেক খেলেছি। ঘরের সামনে যেন ছিল জবা ফুলে সুন্দর লাল একটি বাগান। কিন্তু সময়ের সাথে সেই ফুল কিংবা ফুলের বাগান যেন হারিয়ে গেছে।

কোনো জায়গায় এখন আর আগের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুল গাছ কিংবা ফুল বাগান দেখা যায়না। তবে পছন্দের মধ্যে এটিও যেন এক অন্য রকম ভালোবাসা ছিল। যাইহোক আজকে আমি জল রং ব্যবহার করে জবা ফুলের একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করলাম ও সেই সাথে আপনাদের সাথেও সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। জল রং মধ্যে থেকে সঠিক কালার বাচায় করে সঠিক জায়গায় নিজের মতো করে অঙ্কনটি শেষ করেছি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে জবা ফুলের অঙ্কনটি করেছি। এই অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে জবা ফুলের অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রং,রং তুলি, পেন্সিল ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ফাইনাল ধাপ

10.jpg

11.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে জবা ফুলের অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

জবা ফুলের অঙ্কন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার দেখে খুবি ভালো লাগছে আমার। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আশা করি আপু ভালো আছেন? আজকে আপনি খুব দুর্দান্ত জবা ফুলের পেইন্টিং করেছেন। আপনার অংকন করা জবা ফুলের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে খুবই দুর্দান্ত ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আসলে জল রং দিয়ে যে কোন পেইন্টিং দেখতে খুবই ভালো লাগে । এত চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।

 3 years ago 

আপু, জবা ফুলের অংকন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। সবুজ পাতার মাঝে লাল টকটকে জবা ফুল দেখতে খুবই দারুণ লাগছে। জল রং দিয়ে জবা ফুলকে খুবই আকর্ষণীয় করে অঙ্কন করেছেন আপু। আর সেই অংকনটি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু। মাঝে মধ্যে এমন অনেক পুরোনো জিনিশ এর কথা মনে পরে। জবা ফুলের এই অঙ্কনটি অসাধারন হয়েছে আপু। খুবই সুন্দর ভাবে এঁকেছেন। আমার মতে পার্ফেক্ট একটি আর্ট পেয়েছি আমরা। শুভেচ্ছা রইলো আপু।

 3 years ago 

বাহ দারুন ছিল জবা ফুলের চিত্র অংকন। আপনি খুব সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন সেটা আগে থেকেই জানি। আজকে জবা ফুলের সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু ভালো লাগলো।

 3 years ago 

জল রং ব্যবহার করে চমৎকার একটি জবা ফুলের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রাংকনটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার অংকন গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। দেখতে সত্যি কারের জবা ফুল মনে হচ্ছে। অঙ্কনের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আজ জল রঙ দিয়ে জবা ফুলের সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতে খুব সুন্দর লাগছে।আপনি অংকনের ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু,সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর দুটি জবা ফুলের পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে ।মনে হচ্ছে সত্যিকারের দুটি জবা ফুল ফুটে আছে। প্রতিটি ধাপ খুব সুন্দর হবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

দিন দিন মানুষ ফুলের বাগান করার শখ কোথায় যেন মিলিয়ে গিয়েছে।তবে আমাদের বাড়িতে রক্তজবা ফুল রয়েছে।আপনার অঙ্কন অনেক নিখুঁত ও চমৎকার হয়।আপনার অঙ্কনের দক্ষতা বরাবরই আমার কাছে ভালো লাগে, আজ ও তার ব্যতিক্রম নয়।ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই সুন্দর জবা ফুলের চিত্র অংকন করেছেন। এই জবা ফুলের চিত্রটি দেখতে অনেক ভালো লাগছে। এত সুন্দর একটি জবাব গুলোর চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42