জল রং দিয়ে নদী ও পাহাড়ের সবুজ প্রাকৃতিক দৃশ্য অঙ্কন

in আমার বাংলা ব্লগ3 years ago

নদী ও পাহাড়ের সবুজ প্রাকৃতিক দৃশ্য

14.jpg

আজকে আমি আবারো জল রং দিয়ে অঙ্কন করা একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সত্যি বলতে এমন ভাবে প্রাকৃতিক দৃশ্য গুলো অঙ্কন করতে বেশি ভালো লাগে। চারদিক সবুজে ঘেরা ও সাথে নদীর ঠান্ডা হাওয়া। যদিও এটি একটি অঙ্কন তবে এমন পরিবেশ বাস্তবে সকলেই উপভোগ করেছে। আর সেই সময় ও মুহূর্ত গুলো সত্যি অনেক দারুন হয়ে থাকে। প্রকৃতিকে ভালোবাসে না এমন কেউ নেই। আমার দেশ সোঁনার বাংলাদেশ যেখানে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা একটি দেশ। এদেশকে ও এই দেশের প্রকৃতিকে আমরা যেমন ভালোবাসি ঠিক তেমনি সকলেই সকলের দেশকে ও সেই দেশের প্রকৃতিকে অনেক ভালোবাসে।

যাইহোক আজকে আমি আমার এই অঙ্কনটি জলরং এর মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ও আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের এই অঙ্কনটির মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সবুজে ঘেরা সুন্দর একটি দৃশ্য , যেখানে রয়েছে পাহাড় ও নদী। আর সবুজ পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। সেই নদীতে বয়ে যাচ্ছে ছোট্ট একটি মাছ ধরার নৌকা। নদীতে সুন্দর ভাবে ফুটে আছে রঙিন আকাশের রঙিন প্রতিচ্ছবি যা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নদীর চারপাশ দিয়ে সবুজ গাছপালা ও ঘাস দিয়ে ঘেরা। সুন্দর আকাশ ও সেই আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিরা। সবকিছু মিলিয়ে সুন্দর একটি দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে নদী ও পাহাড়ের সবুজ প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্ট টি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে নদী ও পাহাড়ের সবুজ প্রাকৃতিক দৃশ্যের অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রঙ, রঙ তুলি, আর্ট পেপার ও আধা কাপ পানি।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।


ধাপ-1.

1.jpg

ধাপ-2.

2.jpg

ধাপ-3.

3.jpg

ধাপ-4.

4.jpg

ধাপ-5.

5.jpg

ধাপ-6.

6.jpg

ধাপ-7.

7.jpg

ধাপ-8.

8.jpg

ধাপ-9.

9.jpg

ধাপ-10.

10.jpg

ধাপ-11.

11.jpg

ধাপ-12.

12.jpg

ফাইনাল ধাপ
13.jpg14.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে নদী ও পাহাড়ের সবুজ প্রাকৃতিক দৃশ্য অঙ্কন টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনি দারুন আঁকেন।আপনার আঁকা নিয়ে কিছু আর বলার থাকে না।অসাধারণ হয় আপনার আর্ট।আমার ভীষণ ভালো ও লাগে আপনার আর্টগুলো।আপনি আজও নদী ও পাহাড়ের আর্ট খুব সুন্দর ভাবে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই আঁকাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রকৃতি ভালোবাসেনা এমন মানুষ খুবই কম আছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে আমরা মুগ্ধ হয়ে যাই। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের পেইন্টিংটিও অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে আর্ট করা আমার কাছে যথেষ্ট কঠিন মনে হয়। আপনি খুবই সুন্দর ভাবে আর্ট করতে পারেন আপু জল রং ব্যবহার করে। নদী ও পাহাড়ের সবুজ প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আজকের চিত্রাংকন এর মাধ্যমে। চিত্রাংকন টি অসাধারণ সুন্দর হয়েছে যা দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু, আপনি অত্যন্ত দক্ষতার সাথে জল রং দিয়ে নদী ও পাহাড়ের সবুজ প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। পাহাড়ের চিত্র অংকন এবং সবুজ প্রাকৃতিক দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্যের মাঝে নৌকার চিত্র অংকটি সত্যিই খুবই চমৎকার হয়েছে। দারুন একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61242.42
ETH 1634.45
USDT 1.00
SBD 0.42