স্বরচিত কবিতা - চাঁদনী রাতে নির্ঘুম চোখ

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

mackerel-sky-449475_1280.jpg

image source

খোলা আকাশের নিচে চাঁদনী রাতের আলোয় নিজেকে বিলীন করতে কার না ভালো লাগে। ইচ্ছে করে প্রজাপতির রঙিন ডানা গুলো লাগিয়ে প্রজাপতির মতো করে উড়ে বেড়ায় এই রঙিন দুনিয়ায়। সুন্দর ঝলমলে চাঁদ, লক্ষ লক্ষ তাঁরা। এ যেন এক বিশাল মেলা। ভালো লাগে তখন তাকিয়ে থাকতে। ভালো লাগে নিজের মনের কথা গুলো তাদের সাথে শেয়ার করতে। ভালো লাগে সকল অনুভুতি, আবেগ, ভালোবাসা ও মনের সকল দুঃখ কষ্ট তাদের সাথে ভাগ করে নিতে। এই বিশালতার মাঝে প্রকৃতির সৌন্দর্য ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা, আমরা উপভোগ করবো বলে।

এই বিশালতার মাঝে থেকে এক রাত দু রাত না ঘুমিয়ে থাকলেও যেন কোনো নেই। হালকা বাতাস, ফুলের মিষ্টি সুঘ্রাণ, জোঁনাকীদের ঝিকিমিকি আর চাঁদনী রাতের আলো, এই সৌন্দর্য সত্যি ঘুমিয়ে গেলে হয়তো দেখা সম্ভব না কখনো। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে চাঁদনী রাতে নির্ঘুম চোখ নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

চাঁদনী রাতে নির্ঘুম চোখ

লেখা - আইরিন ইসলাম

চোখে মুখে হালকা ঘুমের ছাপ,
আজ মনটা আমার প্রচন্ড নিষ্পাপ।
চারিদিকে আবছা অন্ধকার,
আজ অবসর হতে চাইছে না মনটার।

হালকা ভাবে নাকে ভেসে আসছে
মিষ্টি ফুলের সুঘ্রাণ,
এই সুপ্ত ভরা নিস্তব্ধ আবেশে
আমি হয়ে যায় নিষ্প্রাণ।

ঘুম যেন নেই আজ দুটি চোখে
স্বপ্নের এলোমেলো,
মিষ্টি গন্ধে আবেগী হয়ে
মন আনমনে ভেসে গেল।

জানালা খুলে তাকিয়ে দেখি
রুপালি চাঁদের আলো,
আজ মন আমার ফুরফুরে
লাগছে অনেক ভালো।

আজ চাইছে না মন ঘুমিয়ে পরি
এই মিষ্টি মুহূর্ত ফেলে,
পাবোনা আর এমন রাত
আজকে হারিয়ে গেলে।

আজ প্রকৃতির সুঘ্রাণে হেরে গেছে সব
আমিও হেরে গেছি,
তাই সব কিছু ফেলে প্রকৃতির প্রেমে
রাত ভর জেগে আছি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপু আপনার লেখা চাঁদনী রাতে নির্ঘুম চোখ ছিল শিরোনামের কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে কবিতার ভাষাগুলো এবং কবিতার ছন্দ খুবই চমৎকার হয়েছে। একই সাথে কবিতার মাঝে মনের ধারণা অনুভূতি ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আমার ভালো লেগেছে কবিতাটি। একচাঁদনী রাতে মানুষের মনে কত কিছুই উথাল পাতাল করে, তার সুন্দর বর্ণনা, আপনার চাঁদনী রাতে নির্ঘুম চোখ কবিতায় ফুটিয়ে তুলেছেন। কবিতায় ছন্দের দারুণ মিল ছিল, যা পড়তে বেশ ভালো লেগেছে। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

চাঁদনী রাতে প্রকৃতির দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। আকাশের দিকে তাকিয়ে এই চাঁদনী রাতের সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করতে কার না ভালো লাগে। এই ভালোলাগা যেন মনের ভিতরে এক আনন্দ তৈরি করে দেয়। আর সেই অনুভূতি নিয়ে চাঁদনী রাতের নির্ঘুম চোখে এই সুন্দর কবিতাটি লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যি কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি কবিতায় বরাবরই খুবই পারদর্শী। আর খুব চমৎকার চমৎকার কবিতা বিভিন্ন বিষয়বস্তুকে কেন্দ্র করে আমাদের মাঝে উপস্থাপন করেন। কবিতাগুলো পড়তেও অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি দেখছি ভালো কবিতা লিখেন। আপনার কবিতাটা আবৃত্তি করতে আমার ভালো লেগেছে। কবিতার লাইনগুলো আমার কাছে অনেক অনেক সুন্দর মনে হল। আমি এই কমিউনিটিতে জয়েন করার পর কবিতা লেখার প্রতিবেশী উদ্বুদ্ধ হয়েছি। এভাবে আপনাদের সুন্দর কবিতা পেলে তো আরো বেশি কবিতা লিখতে পারবো। ভালো লাগলো আপু আপনার কবিতা।

 2 years ago 

সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি দেখে চোখ ফেরানো যায় না। চাঁদনী রাতের সৌন্দর্য দেখে সবসময়ই মুগ্ধ হয়ে যাই। চাঁদনী রাতের সৌন্দর্য দেখতে দেখতে সারা রাত এমনিতেই কাটিয়ে দেওয়া যায়। তবে বর্তমান যুগে প্রাকৃতিক সৌন্দর্য না দেখে, সবাই সোশ্যাল মিডিয়ায় সর্বোপরি ভার্চুয়াল জগতে ডুবে থাকে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন এক কথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রকৃতি মানে হচ্ছে অপরূপ সৌন্দর্য তার এক লীলাভূমি। যেখানে আমাদের স্রষ্টা অপরূপ সৌন্দর্যতায় পরিপূর্ণ করে রেখেছে শুধুমাত্র আমাদের উপভোগ করার জন্য। যেগুলোর স্থানভেদে বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। যেমন দিনের মধ্যে এর একটি রূপ দেখা যায় আবার রাতের মধ্যে একটি ভিন্নরূপ লক্ষ্য করা যায়। ঠিক তারই বহিঃপ্রকাশ আপনার কবিতার মাধ্যমে আজকে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে আপু। ধন্যবাদ আপু প্রকৃতি নিয়ে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মূলত গরমের মৌসুমে এরকম রাতের আকাশের চাঁদ ফুলের সুবাস আর ঝিঝি পোকার সৌন্দর্য উপভোগ করা যায়। তবে কবিতার ভাষায় দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন যেন এরকম প্রতিটা মুহূর্তই খুব মিস করছি। আর রাতের বেলায় চাঁদের সৌন্দর্য পছন্দ হয় না এমন মানুষ তো খুঁজেই পাওয়া অসম্ভব।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59055.50
ETH 1589.37
USDT 1.00
SBD 0.38