স্বরচিত কবিতা - অনেক তারার ভিড়ে

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

british-columbia-2382640_1280.jpg

image source

ভালোবাসা এমন একটি জিনিস যাকে কখনো কিছু দিয়ে মাপা যায়না। কোন কিছুর সাথে তুলনা করা যায় না, কিন্তু এমন অনেকেই আছে যারা ভালোবাসাকে কিছু জিনিসের সাথে ভাগ করে নিতে চাই। যেমন কেউ আকাশের সাথে, কেউ বাতাসের সাথে, আবার কেউ ফুলের সাথে। এরকমই কেউ আবার কবিতার সাথে। আমরা যেভাবে ভালোবাসাকে চিনিনা কেনো ভালবাসা কিন্তু একটিই জিনিস। ভালোবাসা এমন একটি জিনিস যা কারো জীবনকে পাল্টে দিতে পারে, কারো জীবন সাজিয়ে সুন্দর করতে পারে আবার কারো জীবন ভেঙ্গে গুড়িয়েও দিতে পারে। কিন্তু যা কিছুই হোক না কেন অবশেষে জয় কিন্তু ভালবাসারই হয়।

সুরে সুরে কিংবা ছন্দে ছন্দে মিলিয়ে লেখা আমার আজকের কবিতার লাইন। আমার আজকের কবিতার নাম অনেক তারার ভিড়ে। কবিতা লিখা যদিও বেশ কঠিন একটি কাজ তবুও এই কাজটি আমি খুব বেশি আনন্দের সাথে ও মন থেকে করে থাকি খুব সহজেই। যা আমি আমার মনের কোনে জমিয়ে রেখে প্রকাশ ঘটায় আমার বাংলা ব্লগের মাধ্যমে সকলের মাঝে। আশাকরি আমার লেখা অনেক তারার ভিড়ে কবিতার লাইন গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...

অনেক তারার ভিড়ে

লেখা - আইরিন ইসলাম

আজকের আকাশে অনেক তারা
ঝিকিমিকি করছে দেখ,
চাঁদের আলোয় উজ্জ্বল চারিদিক
সাথে কল্পনায় আমায় রেখ।

আজকের আকাশের রংধনু আঁকা
জড়িয়ে আছে একসাথে,
উজ্জ্বল রশ্নি ঢেলে দিবে চাঁদ
মায়াভরা সেই রাতে।

আজকে আলো ভরা দিক চারিদিক
নেই তো অন্ধকারের ছোঁয়া,
মুগ্ধতায় পরিপূর্ণ চারদিক
নেই যেনো কোনো ধোয়া।

আজকেই সেই দিন সেই মুহূর্ত
ভালোবাসবো শুধু তোমায়,
এই পূর্ণিমার আলোর নিশ্চুপ আবেশে
আজ ছুঁয়ে দাও তুমি আমায়।

ভালোবেসে যেও শুধুই আমায়
বেসে যেও আজীবন,
রুপালি আলো ছেড়ে গেলেও
তুমি হয়ো না মনুক্ষন।

আজ আকাশে হারিয়েছে তারা গুলো
নেই রুপালি আলোর রেখা,
প্রকৃতি তবুও ভালবাসে চাঁদকে
অন্তরে তাই মিলে দেখা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আসলে ভালোবাসা এমন একটা জিনিস যা কারও জীবনকে পাল্টে দেয়। আবার কারো জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলে। তেমনি আমার কারো জীবন সুন্দর জীবনকে ধ্বংস করে দেয় ভা।লোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি আমার অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসার ভাগ হয়না, হয়না কোন তুলনা কোন কিছুর সাথে। যাইহোক আপনার কবিতা বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আজকের কবিতার থিম অসাধারণ ছিল। আর আজকের কবিতাটি অসাধারণ লেগেছে আমার কাছে। বিশেষ করে প্রতিটি লাইন বেশ গোছানো সুন্দর ছিল। ধন্যবাদ আপু চমৎকার কবিতাটি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসাধারণ হয়েছে আপু , আসলে আপনার কবিতা গুলো বরাবরই ভীষণ ভালো লাগে ৷ ছন্দে ছন্দ মিলিয়ে বেশ ভালো লিখতে পারেন ৷ আজকে ও বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ অনেক তারার ভিড়ে কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ কবিতার প্রত্যেকটি লাইন খুবই সুন্দর হয়েছে ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিঃসন্দেহে বলা যায় ভালোবাসার শক্তি অনেক। ভালোবাসা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারে, আবার জীবনটাকে ভেঙ্গে চুরে একেবারে তছনছ করে দিতে পারে। এক কথায় বলতে গেলে, ভালোবাসা আমাদের জীবনটাকে একেবারে পরিবর্তন করে দিতে পারে। যাইহোক বরাবরের মত আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। আমার কাছেও মনে হয় কবিতা লিখা সবচেয়ে কঠিন কাজ। তবে আপনি এই কঠিন কাজটি চমৎকার ভাবে করেন। তারই ফলশ্রুতিতে আমরা প্রতিদিন আপনার কাছ থেকে সুন্দর সুন্দর কবিতা দেখতে পাই। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হুমমম আপু একদম যথার্থ বলেছেন ৷আমরা ভালোবাসাকে যেভাবেই উপলদ্ধি করি না কেনো ৷ ভালোবাসা জিনিস টা একি ৷ আর দিনশেষে যাই কিছু হোক না কেনো জয় কিন্তু ভালোবাসার ৷ তাই সবার বুঝে শুনে এই ভালোবাসায় ডুব দেওয়া উচিত ৷
যা হোক অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ প্রতিটি লাইন বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

ভালোবাসা সবকিছুর উর্ধ্বে ভালোবাসা কোন কিছু দিয়ে মাপা যায় না।বেশ দারুন একটি কবিতা লিখেছেন অনেক তারার ভিড়ে। আপনার কবিতা বরাবরই আমার ভালো লাগে।
খুব সুন্দরভাবে গুছিয়ে এবং ছন্দ মিলিয়ে দারুণভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন। অনেক ধন্যবাদ প্রিয় আপু দারুন একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59946.16
ETH 1579.66
USDT 1.00
SBD 0.42