স্বরচিত কবিতা - ভালোবাসার ডাক

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

flower-7931290_1280.jpg

image source

প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা আসে, তবে সেই ভালোবাসা কিছু কিছু কারনে অগ্রহণযোগ্যও হয়ে পড়ে। কারণ ভালোবাসা একান্তই নিজের ইচ্ছার উপর নির্ভর করে। জোর করে কখনো ভালোবাসা হয় না। একটা মানুষের প্রতি একটা মানুষের টান সৃষ্টি হলেই তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।

আপনি যদি কাউকে ভালো না বাসেন সে আপনার জন্য প্রাণ দিয়ে দিলেও আপনার কোন কিছু যায় আসে না। হোক সে রূপবতী গুণবতী, আর রাজা বাদশা। একই ভাবে নিজের ক্ষেত্রেও আপনি কাউকে ভালবাসেন সে যদি আপনাকে ভালো না বাসে আপনি হাজার চেষ্টা করেও তার মন পাবেন না।

তাই আমার মনে হয় যে যাকে যার জীবনে পেয়েছেন তাকে মন প্রাণ খুলে ভালোবাসুন। এই ভালোবাসাতে কেউ কাউকে দূরে সরাতে পারবে না, বরং ভালোবাসা আরও বাড়বে আর এতে সম্পর্ক গুলো আরো শক্ত হবে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসার ডাক নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভালোবাসার ডাক

লেখা - আইরিন ইসলাম

ওগো আমার ভালবাসার মানুষ
আমি তোমার মনের ওই স্নিগ্ধ আবেশে
হারিয়ে যেতে চায় চিরতরে,
তুমি নেবে কি আমায় তোমার করে?

ওগো আমার কলিজার টুকরা
অন্তর ছোঁয়া সুখের বন্যা,
তুমি কি আমার মনে বইয়ে দেবে
ঝরে পড়া হাসির ঝরনা?

ওগো আমার মনের খাচায় বন্দি পাখির
ছটফট করা ছোট্ট হৃদয়,
তুমি কি করবে আমার অন্তরে থাকা
অন্ধকার স্থানে সূর্য উদয়?

ওগো আমার রাতবেরাতের আবছা আলোর
বিশাল আকাশের মিটিমিটি তারা,
আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তীব্র আবেগে
তুমি কি আমায় দেবে সারা।

জবাব আজও পায়নি তোমার
তবুও মন গহীনে ক্ষণে ক্ষণে তোমার ছবি আঁকি,
ইচ্ছা করে আদর করে মিষ্টি মিষ্টি নামের সুরে
তোমায় যেন ডাকি।

জানি তোমার পাব না সারা
তবুও তোমায় যুগ যুগ ধরে ভালবাসতে রাজি,
একবার ভালোবেসেই দেখো
তোমার জন্য আপন প্রাণ বিলিয়ে দিতেও রাজি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

একদমই আপু , ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি ৷ যার প্রতি জন্মায় না , সে অসম্ভব সুন্দর হোক আর বাশাই হোক , তার প্রতি কোনো অনুভূতি কাজ করেনা ৷ আর যার প্রতি জন্মায় , তার প্রতি সব সময় সুন্দর অনুভূতি কাজ করে ৷ যাই হোক , অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ আপনার কবিতা পড়ে অসম্ভব ভালো লাগলো ৷ কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার অনুভূতি মিশে আছে ৷ চমৎকার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভালোবাসা কখনোই জোর করে হয় না। মন থেকে কাউকে ভালো না লাগলে,শত চেষ্টা করেও কেউ কাউকে ভালোবাসতে পারে না। আসলে ভালোবাসা স্বর্গীয় ব্যাপার। তাই আমাদের উচিত, কাউকে ভালোবাসলে মনপ্রাণ দিয়ে ভালোবাসা এবং ভালোবাসার মানুষের যত্ন করা। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভালোবাসা এমন এক জিনিস আপু কোন বাঁধন মানে না। যাকে ভালবাসতে মন চাই সেই শত এড়িয়ে চললেও তাকে ভালোবেসে জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য রাজি হয়ে যায় মানুষ। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে প্রতিপক্ষের মানুষ কিন্তু তা বুঝে না। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। তবে সব সময় পড়ার সুযোগ হয় না। কিন্তু আপনার কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের ভালোবাসা নিয়ে লিখা কবিতাটি অসাধারণ ছিল।

 2 years ago 

আপু আপনি কিন্তু প্রতিনিয়ত সুন্দর ‍সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। ভালোবাসার ডাক নামে কবিতার মধ্যে সত্যিকারের ভালোবাসার কমতি তো দেখলাম না। তবে আপনার কবিতার নিচের লাইন গুলো কিন্তু দারুন লেগেছে-

জবাব আজও পায়নি তোমার
তবুও মন গহীনে ক্ষণে ক্ষণে তোমার ছবি আঁকি,
ইচ্ছা করে আদর করে মিষ্টি মিষ্টি নামে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64781.27
ETH 1862.92
USDT 1.00
SBD 0.38