স্বরচিত কবিতা - খুশির জোয়ার

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

woman-570883_1280.jpg

image source

মাঝে মাঝে আমাদের মনে আনন্দ কাজ করে। আর সেটা কিসের আনন্দ অথবা কি কারণে সেটা আমাদের জানা থাকে না। মানুষের মন আর আকাশের রং একই রকম, কখন কি হয় বোঝাই যায় না। আর এত খুশির কারনে মনে হয় আকাশে ডানা মেলে উড়াল দেই, ইচ্ছে করে ডুবে যায় সাগরে পানির নিছে।

মাঝে মাঝে আমাদের এই খুশী যেন আকাশ সামান হয়ে যায়। একা একা বসে থাকলেও যেন হাসতে ইচ্ছে করে, উড়তে ইচ্ছে করে, ইচ্ছে করে নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর এরকমটা হয়তো তখনই হয় যখন একটা মানুষ সত্যিকারের কারোর প্রেমে পড়ে।

তখন নিজেকে আর নিজের মাঝে পাওয়া যায় না। আর তখনই যেন একটি মানুষ হয়ে উঠে অচিনপুরের মুক্ত পাখি। তখন আর নিজেকে ঘরবন্দি করে রাখা যায় না, ইচ্ছে করে উড়ে যাই ওই দূর আকাশে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে আজকে আমার খুশির জোয়ার নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

খুশির জোয়ার

লেখা - আইরিন ইসলাম

আজকে আমার খুশির জোয়ার
মন ভরে পড়ছে ভেসে,
খুশির সাগরে হৃদয়টি আমার
আলতো করে ডুবছে হেসে।

আজকে আমার মন পাখিটি
ডানা মেলে উড়ল আকাশে,
মধুর সুরের গান বাজে
কানে সোধা বাতাসে বাতাসে।

আজকে আমার খুশির জোয়ার
হৃদয়ের বাঁধ ভেঙ্গে উড়াল দিল,
তার সাথে সকল আবছা ঘোর
নিমিষেই যেন কেটে গেল।

আজকে আমার মন পাখিটি
বসলো গাছের মগডালে,
গাছের ঢালের পাতার সাথে
উঠল নেচে তালে তালে ।

আজকে আমার খুশির জোয়ার
ভাসছে নদীর গহীন তীরে,
ভাসতে ভাসতে উঠল মেতে
হারিয়ে গেল ঢেউয়ের ভিড়ে।

আজকে আমার খুশির জোয়ার
আকাশের মেঘের সাথে ভাসে,
স্নিগ্ধ করে আলতো হাসি
আমার সাথে হাসে।

আজকে আমার খুশির জোয়ার
বইছে চোখের আড়ালে,
ছুটে যাব তোমার কাছে
ভালবেসে তোমার হাতটি বাড়ালে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যি আপু জীবনে যখন আনন্দ নিয়ে আসে তখন মন পাখির মত উড়ে বেড়ায়। আর সেই খুশি সবার মাঝে ছড়িয়ে দিতেও ভালো লাগে। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

মানুষের জীবনটা এমন, কখনো খুশিতে আত্মহারা হয়ে যায় আবার কখনো দুঃখে চোখের পানিতে ভেসে যায়। যাইহোক আপু আপনি আজকে খুশির জোয়ার নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে আমার খুশির জোয়ার
বইছে চোখের আড়ালে,
ছুটে যাব তোমার কাছে
ভালবেসে তোমার হাতটি বাড়ালে।

রোমান্টিক একটি কবিতা লিখেছেন আপু। কবিতার এই লাইন গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে সব সময়ই ভালো লাগে। একদমই ঠিক বলেছেন মাঝে মধ্যে আমাদের মন অটোমেটিক ভালো হয়ে যায়। আর প্রান খুলে হাসতে ইচ্ছে করে। কবিতার লাইন গুলো অনেক সুন্দর করে সাজিয়েছেন। শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

আপনার স্বরচিত কবিতা গুলো আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে আপু। আজকে আপনার স্বরচিত "খুশির জোয়ার" কবিতাটি অনেক চমৎকার হয়েছে। সত্যি বলেছেন আপু মাঝে মাঝে খুশিতে উড়ে যেতে ইচ্ছা করে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই মন বড়ই অদ্ভুত একটা জিনিস ৷ কখনো কখনো অকারণেই মন ভীষণ ফুরফুরে হয় ৷ আর মুক্ত পাখির মতো উড়তে চায় ৷ এমনটা আমারও মাঝে মাঝে হয় ৷ আকাশের মতো রং বদলায় ৷ এমন হওয়ার কারণ টা অবস্য আমার জানা নেই , তবে তখন ভীষন ভালো লাগে ৷ যাই হোক , কবিতার মাধ্যমে সেই অনুভূতি গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন ৷ ধন্যবাদ আপু এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমাদের মন অনেক সময় এতটাই ভালো থাকে যে,তখন আনন্দে কি করবো না করবো সেটা ভেবে পাই না। আর কারো প্রেমে পরলে তো মনটা একেবারে উরু উরু করে। তখন তো আনন্দের সীমা থাকে না। তখন মানুষ যা দেখে তাই ভালো লাগে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63964.42
ETH 1857.01
USDT 1.00
SBD 0.39