বৃষ্টি ভেজা দিনে

in আমার বাংলা ব্লগ3 years ago

বৃষ্টি ভেজা দিনে

1.jpg

বৃষ্টি এক সুন্দর অনুভূতির নাম। বৃষ্টি এক নতুন ভালোবাসার নাম। বৃষ্টি এক রকম ভালোলাগার সৃষ্টি। বৃষ্টির দিনের অনুভূতি গুলো যেন লিখে কিংবা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। কার কাছে কেমন ভালোলাগা কিংবা ভালোবাসা এই বৃষ্টি আমি জানি না তবে আমার কাছে এক অন্য রকম অনুভূতি ,ভালোবাসা ও ভালোলাগা। অনেক দিন ধরেই এমন বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম আমি। সৃষ্টিকর্তা যেন আমার মনে আশা আকাঙ্খা সব কিছু এই বৃষ্টির দিনে বৃষ্টির সাথে পূরণ করে দিয়েছেন। অনেক বেশি ভালো লাগে আমার এমন ভাবে মেঘাচ্ছন্ন আকাশ ও টিপ টিপ করে পড়তে থাকা বৃষ্টির প্রতিটা ফোটা।

আজকে আমি আমার ভালোবাসা ও ভালোলাগার অনুভূতি থেকে বৃষ্টির দিনের এমন একটি অঙ্কন আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের অঙ্কনের পোস্টের নাম বৃষ্টি ভেজা দিনে। রঙিন আকাশের রঙিন মেঘ রঙিন ছাতা বেয়ে যেন শরীর ভিজিয়ে দিচ্ছে নিজের অজান্তেই। আর বৃষ্টির প্রতিটা ফোটা যেন এক অন্ন রকম অনুভূতি ও ভালোবাসা দিয়ে উপভোগ করছে। এই সবকিছু মিলিয়েই আমার আজকে জল রং দিয়ে করা একটি অঙ্কন।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে বৃষ্টি ভেজা দিনের অঙ্কনটি করেছি। এই দৃশ্য অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে বৃষ্টি ভেজা দিনের অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি - জল রঙ, রঙ তুলি, পেন্সিল ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ফাইনাল ধাপ

13.jpg

14.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে বৃষ্টি ভেজা দিনের অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু, আপনি জল রং দিয়ে বৃষ্টি ভেজা দিনের খুবই চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অংকনটি দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বৃষ্টি ভেজা দিনে ছাতার চিত্র অঙ্কনটি আমার কাছে সবচাইতে বেশি ভাল লেগেছে। অসাধারণ সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু বৃষ্টির দিন আমার কাছেও ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির টুপটাপ শব্দ শুনলে একদম মুগ্ধ হয়ে যাই। আগে একটা সময় ছিল ঝুম বৃষ্টি দেখলেই বৃষ্টিতে না ভিজলে যেনো আমার স্বস্তি ছিল না। তবে ইদানিং বজ্রপাতের ভয়ে বৃষ্টি দেখলেও আর দৃষ্টিতে ভেজা হচ্ছে না। তাই বৃষ্টি দেখলেই মন খুবই বিচলিত হয়ে যায়। যাইহোক আপু, বৃষ্টিকে নিয়ে খুব সুন্দর লেখা লিখতে লিখতে আপনি চমৎকার একটি অংকন শেয়ার করেছেন। আর এই অংকনটি আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে। বিশেষ করে কালারফুল ছাতাটি দারুন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, জলরং ব্যবহার করে খুব সুন্দর একটি আকর্ষণীয় বৃষ্টি ভেজা দিনের অঙ্কন শেয়ার করার জন্য।

 3 years ago 

বৃষ্টি ভেজা দিনে অসাধারণ চিত্র অংকন করেছেন। আপনার সুন্দর এই চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন।সত্যি অসাধারণ হয়েছে।

 3 years ago 

যদিও বৃষ্টির দিনে কাঁদা মাটির জন্য চলাফেরা করা বেশ কষ্ট হয়ে যায়, তবুও আমার কিন্তু বৃষ্টিই বেশ ভালো লাগে। আর তা যদি হয় টিনের ঘরের চালে। বৃষ্টিতে ভেজার বেশ সুন্দর একটি দৃশ্য জল রং দিয়ে অঙ্কন করেছেন আপু। অসাধারন ছিল আজকের অঙ্কন টি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62776.69
ETH 1766.08
USDT 1.00
SBD 0.39