স্বরচিত কবিতা - আশায় আশায় ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

mushroom-8512804_1280.jpg

image source

মাঝ রাতে হটাৎ শুনতে পেলাম টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ। এই শীতের মধ্যে বৃষ্টির শব্দ শুনে বেশ অবাক হলাম কিন্তু মনে মনে বেশ ভালো লাগছিলো। কারণ অনেক দিন পর এই সুন্দর শব্দটি কানে এসে লাগছে। এটা ছাড়াও বৃষ্টির অনেক প্রয়োজন ছিল। চারদিকে যে পরিমান ধুলোময়লা আটকে গিয়েছিলো সে গুলো ধুয়ে দেয়ার জন্য হলেও বৃষ্টিটা খুব বেশি দরকার। যদিও বেশি সময় হয়নি তবে যতটুকু হয়েছে সকালে উঠে দেখলাম উঠোন ভিজে রয়েছে আর পরিবেশটা বেশ সুন্দর ও সজীব লাগছে।

আর এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে সুন্দর একটি ভালোবাসার কবিতা লেখায় মনোযোগ দিলাম। কবিতা হয়তো অনেক ভাবেই অনেক বিষয় নিয়ে লেখা যায় তবে আমার কাছে শুধু ভালোবাসা নিয়ে কবিতার লাইন লিখতেই ভালো লাগে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে আশায় আশায় ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আশায় আশায় ভালোবাসা

লেখা - আইরিন ইসলাম

কতো বার বলবো তোকে
ভালোবাসি অনেক বেশি,
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো তোকে
আজও আগের মতই বাসি।

কতবার শুনবি তুই তোর কানে
একই কথা আমার মুখ থেকে,
ভালোবাসি তোর চরিত্র দেখে
তুই কি ভেবেছিস তোর রুপ দেখে।

আমাকে আর কতবার শোনাবি
তোর মুখে না শব্দটি,
প্রায় একটি বছর ধরে ভালোবাসি তোকে
না বলার পরও আজ অব্দি।

কি চাস তুই সরে যাব তোর জীবন থেকে ?
এতটাও নয় স্বার্থপর,
থাকব শুধু তরই পাশে
আসুক পথে শত ঝড়।

সত্যি বলতে তুই আমার জীবনের
মূল্যবান রত্ন,
তাই তোকে রেখে দিলাম হৃদয়ের কুটিরে
আদর করে অনেক যত্ন।

আমাকে আর কতো দিন কাদাবি
নেই তোর মনে একটুও ভালোবাসা,
সত্যি বলছি মন থেকে চাই তোকে
তাইতো তোর কাছে আমার এতো আসা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

হ্যাঁ আপু আমাদের এদিকেও কালকে সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। তবে বৃষ্টির পর থেকে গরম বেড়ে গিয়েছে। কিন্তু বৃষ্টি হওয়াতে খুব ভালো হয়েছে। কারণ ধুলাবালির জন্য রাস্তায় চলাচল করা যায় না। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। আপনার লেখা ভালোবাসার কবিতা গুলো সবসময়ই দুর্দান্ত হয়ে থাকে। কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে আপু। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু ধুলোবালি পরিষ্কার করার জন্য তো বৃষ্টি প্রয়োজন ছিলও।তার চেয়ে বেশি প্রয়োজন ছিলও আমাদের বাড়িতে🤭 টিউবওয়েলের জন্য। যাইহোক তুমি বৃষ্টি পেয়ে সুন্দর ভালোবাসার কবিতা লিখেছও।আশায় আশায় ভালোবাসা কবিতা অনেক সুন্দর লিখেছও আপু।প্রতিটি লাইন শুধু ভালোবাসার ছুঁয়ায় ভরে ছিলও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65909.61
ETH 1720.47
USDT 1.00
SBD 0.42