ভালোবাসায় আমরা তিন জন

in আমার বাংলা ব্লগ3 years ago

ভালোবাসায় আমরা তিন জন

1.jpg

সাড়ে তিন বছর সংসার জীবনে হয়তো আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু উপলব্ধি করেছি, অনেক কিছু শিখেছি কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মমতা , সন্তানের প্রতি মায়ের কর্তব্য এগুলোর সাথে যেন একদমই নতুন । আগে কবিতার খাতায় কবিতা লিখতাম দুইজনকে নিয়ে , গল্পের খাতায় গল্প লিখতাম দুইজনকে নিয়ে, ভালোবাসার ঘরে নাম লিখতাম দুজনার কিন্তু এখন যেন সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়ে গেছে সবকিছু। এখন কবিতার খাতায় কবিতা লেখা হবে তিনজনের, গল্পের খাতায় গল্প লেখা হবে তিন জনের আর ভালোবাসার খাতায় নাম লেখা হবে তিন জনের।

আজকে আমি খুব সাধারণ ভাবে এমনি একটি অঙ্কন করেছি। যে অঙ্কনের নাম দিয়েছি ভালোবাসায় আমরা তিন জন। আমি আগেও বলেছি আমার বাংলা ব্লগ আমাদের এই একটি পরিবার। তাই এই পরিবারের কিছু ভালোবাসার মুহূর্ত, কিছু সুন্দর কথা, কিছু সুখ কিংবা দুঃখের কথা অনায়াসে আমার বাংলা ব্লগ পরিবারের সাথেও শেয়ার করা যায়। এতে করে পারস্পরিক ভালোবাসা বাড়ে ও কাজ করে আনন্দ পাওয়া যায়। যাইহোক আজকে আমি দুইটি কালারের কলম ব্যবহার করে একটি সুন্দর অঙ্কন করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে দুইটি কলম ব্যবহার করে ভালোবাসার একটি আর্ট করেছি। এই আর্টটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে আর্টটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের আর্টটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই আর্টটি করতে ব্যবহার করেছি - কলম ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ফাইনাল ধাপ

10.jpg

11.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের আর্টটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সময়ের পরিবর্তে এখন আপনারা দুজন থেকে তিনজন হয়েছেন। আপনাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। আপনি আজকের আর্ট টি বেশ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে অঙ্কনের নামটা বেশ সুন্দর হয়েছে।

 3 years ago 

আসলেই সময়ের সাথে সাথে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। পৃথিবীতে আপনাদের নতুন সন্তান আগমনের ফলে এখন আপনারা তিনজন। আপনাদের সংসারে সবসময় যেন সুখ শান্তি বিদ্যমান থাকে সেই কামনা করছি। যাইহোক চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু। লাভ প্রতীকটি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশনটাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু তিনজনের ভালোবাসা খুবই সুন্দরভাবে আর্ট করেছেন এবং লিখেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে এখানে আপনি আপনার ছেলে এবং আপনার হাজব্যান্ড তিনজনের নাম দিয়ে ভালোবাসার ছলে সুন্দর একটি আর্ট করেছেন খুবই দারুণ লাগছে।

 3 years ago 

আপু আপনার লেখাগুলো আমি পড়লাম খুব মন দিয়ে,খুব ভালো লেগেছে এত সুন্দর লিখেছেন আপনি। আসলে একটা মায়ের কাছে সন্তান খুবই বড় সম্পদ। আর মায়ের ভালোবাসার কাছে সব ভালোবাসা যেন মলিন হয়ে যায়। আপনার ছেলের নামটি খুব চমৎকার আপু। আরেকটি কথা না বললেই নয়, আপনাদের তিনজনের নামের প্রথম অক্ষরই কিন্তু আ দিয়ে শুরু হয়েছে। আমিন আবিদ আইরিন খুবই চমৎকার। আপনাদের পরিবারের জন্য ভালোবাসা ও দোয়া রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ কি সুন্দর একটা ফটো চিত্রের মধ্যে নিজেদের ভালবাসার আত্মপ্রকাশ করেছেন। খুব ভালো লাগলো আপনার চিত্রাংকনটি।আর বাবুর জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

 3 years ago 

ভালোবাসার বহিঃপ্রকাশ ফুটিয়ে তুলেছেন আপনি এই আর্টের মাধ্যমে। আপনার আর্ট গুলো আমার কাছে প্রতিনিয়ত অনেক ভালো লাগে, আর তেমনি এটিও অনেক বেশি ভালো লেগেছে। আপনি উপরের লেখাগুলোর মাধ্যমে অনেক কিছু তুলে ধরেছেন যেটা অনেক সুন্দর ছিল। কালার কম্বিনেশনটা ও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনাদের তিনজনের নাম "আ"দিয়ে হওয়ার কারণে নাম গুলো পড়তে অনেক ভালো লেগেছে। আপনার ছেলের নামটা কিন্তু খুবই মিষ্টি।

 3 years ago 

ভালোবাসার খাতায় আগে দুজনের নাম থাকলেও এখন তিনজনের নাম হয়েছে, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু। আসলে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হচ্ছে আগে থেকে অনেক কিছু। তিনজনের ভালোবাসাকে আবদ্ধ করে এই আর্টটা করেছেন যেটা দেখে অনেক মুগ্ধ হলাম। ধাপে ধাপে এটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38