স্বরচিত কবিতা - হৃদয়ের মাঝে তুমি
ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসাময় কবিতা লিখতে ভালো লাগে। তাই তাকে নিয়েই লিখি কবিতা। ভালোলাগে লিখতে ভালোবাসা নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে, ভালোবাসার মানুষের প্রতি আবেগপ্রবণ হয়ে কবিতা ছড়িয়ে দিতে তার মন ঘরে।
সত্যিই তো তাই, ভালবাসলে ভালবাসার মানুষকে নিয়ে অনেক কিছুই ভাবনায় আসে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেক কিছুই লিখতে ইচ্ছে করে। আর সেই লেখার ইচ্ছা গুলো কবিতার মাধ্যমে ছড়িয়ে দেই ভালবাসার মানুষের মাঝে।
ভালোবাসা নিয়ে যতই লিখালিখি করি না কেন, যতই আবেগ প্রকাশ করি না কেনো তবুও যেন কমতি থেকেই যায়। কারণ ভালোবাসা ভালোবেসে মিশে গেছে দুইজনের মধ্যে। আর এই ভালোবাসা থেকেই আমার আজকের লেখা কবিতা। আজকে আমি হৃদয়ের মাঝে তুমি নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
হৃদয়ের মাঝে তুমি |
|---|
একলা মনের সেই দেশে,
আমার ভালোবাসা অদৃশ্যের মতো
বাতাসে তোমার স্পর্শে মিশে।
এই আছি তো তোমার পাশে,
আশেপাশের চেয়ে দেখো তোমার খুশিতে
প্রকৃতিও যেন হাসে।
আজ শুধু অশ্রু তোমার চোখে,
বলছি তো আমি আছি তোমার পাশে
হাত দিয়ে দেখো বুকে।
আর আসবো না তো ফিরে,
বিশ্বাস কর আমার ছোঁয়ার প্রতিটি স্পর্শ
তোমায় আছে ঘিরে।
আমি যে সইতে পারি না তোমার ব্যাথা,
দুই ঠোঁট আমার কথা না বললেও
অন্তর বলে কথা।
আমি আছি তোমার পাশে,
যেমন করে জড়িয়ে থাকে
শিশির ফোটা ঘাসে।
তাই তোমায় ছেড়ে কিভাবে দূরে থাকি,
তোমার স্থান আমার হৃদয় মাঝে
তাইতো আগলে ধরে রাখি।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে প্রত্যেকটা মানুষের উচিত সবসময় ভালোবাসার মানুষের পাশে থেকে নিজের মতো করে আগলে রাখা। এমনিতেই ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে থাকা কখনো সম্ভব না। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
দারুন একটি কবিতা আজ শেয়ার করলেন আপু। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার লেগেছে আমার কাছে।ভালোবাসার মানুষটিকে নিয়ে সত্যি ই আমাদের ভাবনার যেনো শেষ নেই।মনের সেই অনুভূতি গুলো দারুন ভাবে কবিতার মাঝে প্রকাশ পেয়েছে।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
সুন্দর একটি প্রেম অনুভূতিমূলক কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার লেখা আজকের এই প্রেম অনুভূতিমূলক কবিতাটি পড়ে। চমৎকার ভাই প্রত্যেকটা লাইন আপনি লিখেছেন কবিতার মাঝে। আশা করবে এভাবে সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন প্রতিনিয়ত।
আসলেই আপু ভালোবাসার মানুষকে নিয়ে আমাদের ভাবনার কোনো শেষ নেই। ভালোবাসার মানুষকে নিয়ে কল্পনায় হারিয়ে যেতে সত্যিই ভীষণ ভালো লাগে। ভালোবাসার মানুষের কথা যতই প্রকাশ করি না কেনো, তবুও যেনো অনেক কথা রয়ে যায় মনের মধ্যে। যাইহোক চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক বরাবরের মতো আজকেও, এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসার মানুষকে নিয়ে আসলে আমাদের আবেগের শেষ নেই। আর সেখান থেকেই উৎপন্ন হয় ভালবাসার মানুষকে নিয়ে লেখা সুন্দর সুন্দর কবিতা। আপনার কবিতাগুলো এমনিতেই অনেক সুন্দর হয় আপু। আপনি আজকে ভালোবাসার মানুষকে নিয়ে যে কবিতাটা লিখেছেন, সেটা সত্যিই অনেক ভালো হয়েছে। পুরো কবিতাটা পড়ে বুঝতে পারলাম যে, ভালবাসার মানুষের প্রতি আপনার কতটা ফিলিংস। বিশেষ করে নিচের এই লাইনগুলো আমার মন ছুঁয়ে গেল-